কুষ্টিয়া ছাত্র কল্যাণ ফাউন্ডেশন এর কার্যকরী পরিষদ কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল ৭ ই এপ্রিল মঙ্গলবার বেলা ১১.৩০ টায় ডিসি কোর্টের ৩য় তলায় সভাকক্ষে অনুষ্ঠিত হয়।
সভাপতিত্ব করেন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোঃ মিজানুুর রহমান।
এ সময় উপস্থিত ছিলেন, ছাত্র কল্যাণ ফাউন্ডেশনের সহ-সভাপতি হাজী আশরাফ উদ্দিন নজু, প্রতিষ্ঠাতা সদস্য এ্যাডভোকেট মোঃ লিয়াকত আলী, জিএম গোলাম মোস্তফা বাচ্চু, সাধারণ সম্পাদক অধ্যাপক সিরাজুল হক, যুগ্ম-সাধারণ সম্পাদক অধ্যাপক মোঃ ওবাইদুর রহমান, দপ্তর সম্পাদক সাংবাদিক ইব্রাহিম খলিল, সাংস্কৃতিক সম্পাদক তোফায়েল হোসেন রিপন, নির্বাহী সদস্য ডা: তৌহিদুল ইসলাম জামাল, খোন্দকার মোহাঃ আব্দুল্লাহ, হাসান জামান জাকির ও অধ্যক্ষ মোঃ আব্দুল হাই। সভায় সিদ্ধান্ত নেয়া হয় যে, কিছুদিনের মধ্যে শিক্ষা বৃত্তি ফরম বিতরন করা হবে। এছাড়া ফাউন্ডেশনের উন্নতিকল্পে বেশ কিছু সিদ্ধান্ত গ্রুহণ করা হয়।
প্রিন্ট করুন










Discussion about this post