Wednesday, 11 November 2026
🕗
দৈনিক দেশতথ্য
Advertisement
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার
No Result
View All Result
দৈনিক দেশতথ্য
No Result
View All Result

কুষ্টিয়া জেনারেল হাসপাতালের স্ট্যান্ড ও পুকুর দখলে নেতাদের প্রভাব বিস্তার: প্রশাসন নীরব

দেশতথ্য ঢাকা অফিস by দেশতথ্য ঢাকা অফিস
Tuesday, 19 August, 2025.
in জাতীয় খবর
Reading Time: 1 min read
0
কুষ্টিয়া জেনারেল হাসপাতালের স্ট্যান্ড ও পুকুর দখলে নেতাদের প্রভাব বিস্তার: প্রশাসন নীরব
Share on FacebookShare on Twitter Share on E-mail Share on WhatsApp

নিজস্ব প্রতিনিধি:
কুষ্টিয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের সাইকেল স্ট্যান্ড ও হাসপাতাল চত্বরে অবস্থিত দুটি পুকুর দীর্ঘদিন ধরে অবৈধ দখলে রয়েছে।

অভিযোগ উঠেছে, কুষ্টিয়া জেলা স্বেচ্ছাসেবক দলের সহ-সাংগঠনিক সম্পাদক মৃদুল সাইকেল স্ট্যান্ড পরিচালনা করছেন, আর যুবদল নেতা শাহিন দখল করে রেখেছেন হাসপাতালের দুটি পুকুর।

স্থানীয় সূত্রে জানা যায়, স্বৈরাচার সরকারের আমলে এই সাইকেল স্ট্যান্ডটি দখলে ছিল যুবলীগ নেতা নিশানের। তবে চলতি বছরের ৫ আগস্ট সরকারের পতনের পর নতুন করে দখল নেন স্বেচ্ছাসেবক দল ও যুবদল নেতারা। বর্তমানে মৃদুল প্রকাশ্যে সাইকেল স্ট্যান্ড চালাচ্ছেন এবং শাহিন হাসপাতালের ভেতরের দুটি পুকুর দখলে রেখেছেন।

অভিযোগ রয়েছে, শাহিন মূলত আওয়ামী পরিবার থেকে উঠে আসা। তার বড় ভাই তুফান আওয়ামী লীগের সময়কালে যুবলীগের শীর্ষ সন্ত্রাসী হিসেবে পরিচিত ছিলেন এবং দীর্ঘদিন ধরে এই পুকুরের নিয়ন্ত্রণে ছিলেন। এখন শাহিন বিএনপির ব্যানারে প্রভাবশালী হয়ে উঠেছেন এবং হাসপাতালের সম্পত্তি দখলে রেখে তা নিজের নিয়ন্ত্রণে পরিচালনা করছেন।

সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গেলে শাহিন ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান। তিনি বলেন,
এটা আমার দখলে আছে, আপনি এতে এত ইন্টারেস্ট কেন বুঝলাম না। আমি ওখানে আছি কিভাবে সেটা আপনাকে বলতে যাব কেন? আপনার কাছে যদি কোনো তথ্য থাকে, আপনি সেভাবে কাজ করেন।এরপর তিনি ফোন কেটে দেন।

সরেজমিনে গিয়ে দেখা যায়, হাসপাতালের সামনের গেটে থাকা সাইকেল স্ট্যান্ডটি বর্তমানে প্রকাশ্যে পরিচালনা করছেন মৃদুল। নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মচারী জানান, এই স্ট্যান্ডটি এখন মৃদুল ভাই চালান।

পরবর্তীতে মৃদুল নিজেও বিষয়টি স্বীকার করে বলেন,
আমি জেলা স্বেচ্ছাসেবক দলের সহ-সাংগঠনিক সম্পাদক। এখন আমি এই সাইকেল স্ট্যান্ডটি পরিচালনা করছি। হাসপাতালের মসজিদ কমিটির মাধ্যমে নিয়েছি। তবে বৈধ কাগজপত্র দেখাতে বললে তিনি সুনির্দিষ্ট কিছু দেখাতে পারেননি।

হাসপাতাল কর্তৃপক্ষের জিম্মি অবস্থা হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মো. আব্দুল মান্নান এ বিষয়ে বলেন, হাসপাতালের পুকুর ও সাইকেল স্ট্যান্ড দীর্ঘদিন ধরেই যে অবস্থায় ছিল, এখনও সেই অবস্থায় আছে। আমরা টেন্ডারের মাধ্যমে এগুলো হস্তান্তরের প্রক্রিয়ায় আছি। মার্চ মাসে জেলা প্রশাসকের সঙ্গে মিটিংয়ে সাধারণ শাখার সমন্বয়ে টেন্ডারে যাওয়ার সিদ্ধান্ত হয়েছে।

তিনি আরও জানান, মসজিদ কমিটির সঙ্গে কোনো লিখিত চুক্তির নথি আমাদের কাছে নেই। সম্ভবত অনুদান হিসেবে কিছু টাকা দেয়। কাগজে-কলমে লিজ আছে, এমন কিছু আমার জানা নেই।
জেলা প্রশাসক জনাব তৌফিকুর রহমান বলেন,
এটা অবৈধভাবে দখল করা হয়েছে। আমরা তত্ত্বাবধায়ককে নিষেধ করে দিয়েছি। ইনলিগ্যালি কেউ কিছু করে থাকলে, আমরা লিগালি দ্রুত ব্যবস্থা নেব।

তবে এ বিষয়ে কুষ্টিয়া জেলা বিএনপির সদস্য সচিব ইঞ্জিনিয়ার জাকির হোসেন সরকারকে একাধিকবার ফোন করা হলেও তিনি ফোন রিসিভ করেননি। দায়িত্বহীনতা ও নিষ্ক্রিয়তা নিয়ে প্রশ্ন

হাসপাতালের ভেতরের সম্পত্তি বছরের পর বছর রাজনৈতিক নেতাদের দখলে থাকার ঘটনায় প্রশ্ন উঠেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের ভূমিকা নিয়ে। স্থানীয়দের অভিযোগ, স্বাস্থ্যসেবার পরিবেশ রক্ষা ও সরকারি সম্পত্তির সঠিক ব্যবস্থাপনায় প্রশাসন ও হাসপাতাল কর্তৃপক্ষ দায় এড়াচ্ছে।

এমন অবস্থায় কুষ্টিয়া জেনারেল হাসপাতালের সম্পত্তি ব্যবস্থাপনা স্বচ্ছ ও আইনি প্রক্রিয়ায় ফিরিয়ে আনা এখন জরুরি হয়ে পড়েছে।

প্রিন্ট করুন প্রিন্ট করুন
Previous Post

রবীন্দ্র কুঠিবাড়ি উন্নয়ন প্রকল্পে অনিয়ম তদন্তে প্রকল্প পরিদর্শন

Next Post

‘গণহত্যার সহযোগিদের তালিকায় অপরাধীদের নাম বাদ পড়েছে’

Related Posts

অনুমোদনহীন রিফাইনারিতে ক্রুড আমদানির আবেদন, বিপাকে জ্বালানি খাত
জাতীয় খবর

অনুমোদনহীন রিফাইনারিতে ক্রুড আমদানির আবেদন, বিপাকে জ্বালানি খাত

রোহিঙ্গা সংকটের সমাধানে তুরস্কের সমর্থন অব্যাহত রাখার আহ্বান প্রধানমন্ত্রীর
জাতীয় খবর

রোহিঙ্গা সংকটের সমাধানে তুরস্কের সমর্থন অব্যাহত রাখার আহ্বান প্রধানমন্ত্রীর

নাশকতার আগুনে বিপন্ন মানুষের স্বাভাবিক জীবন
জাতীয় খবর

নাশকতার আগুনে বিপন্ন মানুষের স্বাভাবিক জীবন

Next Post
‘গণহত্যার সহযোগিদের তালিকায় অপরাধীদের নাম বাদ পড়েছে’

‘গণহত্যার সহযোগিদের তালিকায় অপরাধীদের নাম বাদ পড়েছে'

Discussion about this post

সর্বশেষ সংবাদ

অনুমোদনহীন রিফাইনারিতে ক্রুড আমদানির আবেদন, বিপাকে জ্বালানি খাত

অনুমোদনহীন রিফাইনারিতে ক্রুড আমদানির আবেদন, বিপাকে জ্বালানি খাত

সাকিবের পর সুপার নাইন্টিতে দল পেলেন মাহমুদউল্লাহ

সাকিবের পর সুপার নাইন্টিতে দল পেলেন মাহমুদউল্লাহ

নেতানিয়াহু অধ্যায়ের সমাপ্তি, শপথ নিলেন ইসরায়েলের ১২০ সংসদ সদস্য

নেতানিয়াহু অধ্যায়ের সমাপ্তি, শপথ নিলেন ইসরায়েলের ১২০ সংসদ সদস্য

ডার্ক কমেডিতে নতুন রূপে ফারিণ

ডার্ক কমেডিতে নতুন রূপে ফারিণ

রোহিঙ্গা সংকটের সমাধানে তুরস্কের সমর্থন অব্যাহত রাখার আহ্বান প্রধানমন্ত্রীর

রোহিঙ্গা সংকটের সমাধানে তুরস্কের সমর্থন অব্যাহত রাখার আহ্বান প্রধানমন্ত্রীর

আর্কাইভ

November 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  
« Oct    

প্রকাশক ও সম্পাদকঃ মোঃ আব্দুল বারী
ইমেইলঃ [email protected]

Mobile No- +88 01710862632
ঢাকা অফিসঃ ৩৩ কাকরাইল (২য় তলা)
ভিআইপি রোড, কাকরাইল ঢাকা -১০০০
প্রেসবিজ্ঞপ্তি পাঠানোর ইমেল:
[email protected]
কুষ্টিয়া অফিস: দৈনিক দেশতথ্য
দাদাপুর রোড (মজমপুর)
(কুষ্টিয়া পুলিশ লাইনের সামনে)
মোবাইল:01716831971

Copyright © 2024 dailydeshtottoh All right reserved. Developed by WEBSBD.NET

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার

Copyright © 2024 dailydeshtottoh All right reserved. Developed by WEBSBD.NET

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist