নূর মোহাম্মদ রবিউল: কুষ্টিয়া জেলার পুলিশ সুপার মোঃ আমিনুল ইসলাম বৃহস্পতিবার (১২ নভেম্বর) দৌলতপুর থানাধীন বাগোয়ান এলাকায় অগ্নিকান্ড সংক্রান্ত গুরুত্বপূর্ণ মামলার ঘটনাস্থল পরিদর্শন করেন।
উক্ত মামলার ঘটনাস্থল পরিদর্শনকালে সম্মানিত পুলিশ সুপার অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের সহিত সাক্ষাৎ করেন এবং উক্ত মামলার মূল রহস্য দ্রুত সময়ের মধ্যে উদঘাটনসহ ঘটনার সাথে জড়িত প্রকৃত আসামীদের দ্রুততম সময়ের মধ্যে আইনের আওতায় আনার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন ।
এছাড়া পুলিশ সুপার সমসাময়িক ঘটনার প্রেক্ষাপটে কোন ধরনের বেআইনি কর্মকান্ডে নিজেদেরকে সম্পৃক্ত না করার জন্য স্থানীয় জনসাধারণের প্রতি অনুরোধ জানান।
এসময় আরোও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) ফয়সাল মাহমুদ, অতিরিক্ত পুলিশ সুপার (ভেড়ামারা সার্কেল) মোঃ দেলোয়ার হোসেন, দৌলতপুর থানা অফিসার ইনচার্জ মোঃ খালেদুর রহমান, সহ জেলা পুলিশের অন্যান্য কর্মকর্তাবৃন্দ।
এল//দৈনিক দেশতথ্য //ঢাকা //
প্রিন্ট করুন










Discussion about this post