নিজস্ব প্রতিনিধি:
কুষ্টিয়ার কৃতি সন্তান বিশিষ্ট নিউরো মেডিসিন চিকিৎসক অধ্যাপক ডাঃ মোঃ শহিদুল ইসলাম কুষ্টিয়া মেডিকেল কলেজের নতুন অধ্যক্ষ হিসেবে দায়িত্বভার গ্রহন করেছেন।
গত বুধবার সকালে এক অনাড়ম্বর আনুষ্ঠানিকতার মধ্যে দিয়ে তিনি ৯ম অধ্যক্ষ হিসেবে দায়িত্বভার গ্রহন করেন। অধ্যক্ষের দায়িত্ব নিয়ে তিনি কলেজের শিক্ষকদের সাথে মত বিনিময় করেছেন। এসময় নবাগত অধ্যক্ষকে ফুল দিয়ে অভিনন্দন জানাতে তাঁর অফিসে আসেন কলেজের শিক্ষক, শিক্ষার্থী ও কর্মচারীসহ বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ। গত মঙ্গলবার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রনালয়ের এক পত্রে রাষ্ট্রপতির আদেশ ক্রমে উপসচিব দূর-রে শাহনেওয়াজ স্বাক্ষরিত এক আদেশে তাকে অধ্যক্ষ হিসেবে নিয়োগ দেয়া হয়। পুনরাদেশ না দেয়া পর্যন্ত তিনি এই পদে অধিস্ত থাকবেন বলে চিঠিতে উল্লেখ করা হয়। হাস্যজ্জল ও সজ্জন মানুষ অধ্যাপক ডাঃ শহিদুল ইসলাম কুষ্টিয়া মেডিকেল কলেজের অধ্যক্ষ হিসেবে দায়িত্বভার গ্রহনের পুর্বে ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্বে ছিলেন। তিনি সাবেক অধ্যক্ষ অধ্যাপক ডাঃ মাহবুবুর রহমানের ¯’লাভিষক্ত হলেন। তিনি নিউরোলজি বিভাগের বিভাগীয় প্রধান সেই সাথে কুষ্টিয়া মেডিকেল কলেজ শিক্ষক সমিতির আহবায়কের দায়িত্ব পালন করছেন। নবাগত অধ্যক্ষ ডাঃ শহিদুল ইসলাম বুধবার সকালে অফিসে পৌছলে শিক্ষক সমিতির পক্ষ থেকে ফুল দিয়ে বরন করে নেন সমিতির সদস্য সচিব ডাঃ খসরুজ্জামান, সাবেক সাধারন সম্পাদক ও মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগের প্রধান ডাঃ আক্রামুজ্জামান মিন্টুসহ অন্যান্য শিক্ষকেরা। নবাগত অধ্যক্ষ ডাঃ শহীদুল ইসলামকে ফুল দিয়ে শুভে”ছা জানান কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডাঃ আনোয়ারুল কবির। ড্যাব কুষ্টিয়ার পক্ষে ফুল দিয়ে শুভে”ছা জানান ড্যাব কুষ্টিয়ার সভাপতি ডাঃ ফজলুর রহমান, সাধারন সম্পাদক ডাঃ নাসিমুল গনি বাপ্পী ও সাবেক সাধারন সম্পাদক ডাঃ আব্দুল হান্নান। এনডিএফ কুষ্টিয়ার সহসভাপতি ডাঃ ফিরোজ আহমেদের নেতৃত্বে নবাগত অধ্যক্ষকে ফুল দিয়ে শুভে”ছা জানানো হয়। এসময় উপ¯ি’ত ছিলেন এনডিএফ কুষ্টিয়া মেডিকেল কলেজের সাংগঠনিক সম্পাদক ডাঃ মনিরুজ্জামান মানিক, ডাঃ আনিছুর রহমান, ডাঃ ইমামুল হক, ডাঃ আব্দুস সাত্তার রিপন, ডাঃ ফারুক আহমেদ, ডাঃ মিজানুর রহমান, ডাঃ রুহুল আমিন, ডাঃ ইমতিয়াজ হোসেন ও ডাঃ সুজন মাহমুদ। সন্ধানী ও মেডিসিন ক্লাবের সদস্যরা ফুল দিয়ে নবাগত অধ্যক্ষকে অভিনন্দন ও শুভে”ছা জানায়। এছাড়া দাওয়াহ সোসাইটি অফ কুষ্টিয়া মেডিকেল কলেজের টিম লিডার শাহাদত হোসেনের নেতৃত্বে ফুল দিয়ে বরন কওে নেয়া হয়। এসময় উপস্থিত ছিলেন সদস্য শিক্ষার্থী মুরাদ, সাফওয়ান, মহিম, মোমিন, নবীন, লায়নসহ অন্যারা। কুষ্টিয়া শহরের আড়–য়াপাড়ার কৃতি সন্তান ১৯৮৮ সালে কুষ্টিয়া দিনমনি মাধ্যমিক বিদ্যালয় থেকে থেকে কৃতিত্বের সাথে এস, এস,সি। ১৯৯০সালে কুষ্টিয়া সরকারী কলেজ থেকে এইচ, এস, সি এবং পরে রাজশাহী মেডিকেল কলেজ থেকে এম, বি, বি, এস ডিগ্রী অর্জন করেন। পরবর্তিতে তৎকালীন পিজি হাসপাতাল থেকে তিনি ২০১০সালে নিউরো মেডিসিনে এমডি ডিগ্রী লাভ করেন। ২০১৬ সালে ডাঃ শহীদুল ইসলাম ভারতের দিল্লী থেকে ষ্ট্রোক বিষয়ে ফেলোশীপ গ্রহন করেন। ২০২৫সালে যুক্তরাজ্যের গ্লাসকো রয়েল কলেজ অব ফিজিশিয়ান এন্ড সার্জন থেকে সম্মাসুচক এফআরসিপি ডিগ্রী লাভ করেন। তিনি কুষ্টিয়া মেডিকেল কলেজের জার্ণাল এডিটরিং ইন চীফের গুরুত্বপুর্ন দায়িত্ব পালন করে আসছেন। একাধিক দেশী ও আন্তর্জাতিক জার্নালে তাঁর লেখা প্রবন্ধ প্রকাশ হয়েছে। এছাড়া তিনি জাতীয় ও আন্তর্জাতিক বিভিন্ন সেমিনাওে অংশ গ্রহন করেন। তিনি শুরু থেকেই ২৫০শয্যা হাসপাতালের আবাসিক চিকিৎসক হিসেবে পেশাগত দায়িত্ব পালন শুরু করেন। পরবর্তিতে কুষ্টিয়া মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক, সহযোগী অধ্যাপক এবং সর্বশেষ অধ্যাপক হিসেবে পদোন্নতি লাভ করেন। চিকিৎসক হিসেবে মানবিক গুনাবলির অধিকারী ডাঃ শহীদুল ইসলাম জানান-কুষ্টিয়া মেডিকেল কলেজের একাডেমীক কার্যক্রমে খুলনা মেডিকেল বিশ^বিদ্যালয়ের মধ্যে অনেক এগিয়ে। শিক্ষক সমিতির আহবায়কের দায়িত্ব পালনকালীন সময়ে কলেজের শিক্ষকদের জন্য অত্যাধুনিক লাইব্রেরী প্রতিষ্ঠার পাশপাাশি অত্যাধুনিক ই-লাইব্রেরী করা হয়েছে যার মাধ্যমে কলেজের শিক্ষক এবং শিক্ষার্থীরা ৮৫ হাজারের বেশি বই অন লাইন ও অফ লাইনের মাধ্যমে লেখাপড়ার সুযোগ গ্রহন করছেন। তিনি জানান, কলেজের বিভিন্ন সমস্যা গুলোকে পর্যায়ক্রমে সমাধানের চেষ্টাা করবো। শিক্ষার্থীদের লেখাপড়ার উপযুক্ত পরিবেশ গড়ে তোলায় আমার মুল লক্ষ্য। তিনি বলেন, এই কলেজের শিক্ষার্থীদের গবেষনা কাজে উদ্বুদ্ধ করা হবে। তাদের প্রয়োজনীয় সব কিছু দিয়ে সহযোগিতা করা হবে। তিনি বলেন, হাসপাতালের কার্যক্রম পুরোদমে চালূ করতে পারলে এখানকার মানুষেরা যেমন উপকৃত হবে তেমনিভাবে এই কলেজের শিক্ষার্থীরা একাডেমিক জ্ঞান অর্জনে অভুত সাফল্য অর্জনে সক্ষম হবে। তিনি কলেজের সকল শিক্ষক এবং শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, দলবল নির্বিশেষে এই কলেজের প্রশাসনিক ও একাডেমীক কার্যক্রমে গতিশীলতা ফিরিয়ে আনতে সকলকে সহযোগিতা করতে হবে। সকলের সমন্বিত প্রচেষ্ঠায় কুষ্টিয়াবাসীর কাংখিত সেবা প্রদানে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালটি অগ্রনী ভুমিকা রাখবে বলে আশা রাখি।
প্রিন্ট করুন









Discussion about this post