Thursday, 12 November 2026
🕗
দৈনিক দেশতথ্য
Advertisement
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার
No Result
View All Result
দৈনিক দেশতথ্য
No Result
View All Result

৪৮ মাসেও বেতন পাননি ভেড়ামারা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের কেয়ারটেকার

দেশতথ্য ঢাকা অফিস by দেশতথ্য ঢাকা অফিস
Monday, 15 December, 2025.
in জাতীয় খবর
Reading Time: 1 min read
0
৪৮ মাসেও বেতন পাননি ভেড়ামারা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের কেয়ারটেকার
Share on FacebookShare on Twitter Share on E-mail Share on WhatsApp

নিজস্ব প্রতিনিধি: কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনটি বর্তমানে কার্যত অভিভাবকহীন অবস্থায় পড়ে রয়েছে। এক সময় এই ভবনে মুক্তিযুদ্ধভিত্তিক বিভিন্ন কর্মসূচি ও অনুষ্ঠান আয়োজন করা হলেও বর্তমানে তদারকির অভাবে এর কার্যক্রম প্রায় বন্ধ হয়ে গেছে।

ভবনটি উদ্বোধনের পর গত ২৮ ডিসেম্বর ২০২২ ইং তারিখে তৎকালীন উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসিনা মমতাজ ভেড়ামারা পৌরসভার ফারাকপুর ১ নম্বর ওয়ার্ডের মৃত আলম বক্স ও বুড়ি ওহিয়া খাতুনের ছেলে শওকত আলীকে সম্পূর্ণ মাস্টার রোল ভিত্তিতে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের রক্ষণাবেক্ষণ কেয়ারটেকার কাম নাইটগার্ড হিসেবে নিয়োগ প্রদান করেন।

দায়িত্ব গ্রহণের পর থেকেই শওকত আলী ভবনটিতে সংরক্ষিত মুক্তিযোদ্ধাদের স্মৃতিবিজড়িত গুরুত্বপূর্ণ ডকুমেন্টস, ইতিহাসভিত্তিক বই-পুস্তক, আসবাবপত্রসহ অন্যান্য মালামাল নিষ্ঠার সঙ্গে আগলে রেখে আসছেন। প্রতিদিন সকাল থেকে ভবনের পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ করেন এবং রাতভর পাহারায় থাকেন—যাতে কোনো প্রকার চুরি বা ক্ষয়ক্ষতি না ঘটে।

কিন্তু বিস্ময়কর ও দুঃখজনক বিষয় হলো, দায়িত্ব গ্রহণের দীর্ঘ ৪৮ মাস পার হলেও তিনি আজ পর্যন্ত কোনো ধরনের বেতন-ভাতা, সরকারি অনুদান কিংবা আর্থিক সহায়তা পাননি। একাধিকবার বিষয়টি নিয়ে ভেড়ামারা উপজেলা নির্বাহী কর্মকর্তা রফিকুল ইসলামের কাছে গেলেও কোনো সুরাহা মেলেনি। বরং তিনি অপারগতা প্রকাশ করেন। এমনকি ভবনের মূল্যবান কাগজপত্র ও মালামাল বুঝে নিতে চাইলে নির্বাহী কর্মকর্তা তা গ্রহণ করতেও অস্বীকৃতি জানান।

কেয়ারটেকার শওকত আলী একজন দিনমজুর শ্রেণির মানুষ। মাস্টার রোলভিত্তিক চাকরি করলেও তিনি জানেন না—কোন দপ্তরে গেলে তার পাওনা আদায় হবে, কে দেবে তার বেতন। অভিযোগ বা আবেদন করবেন কোথায়, তাও তার অজানা। দিশেহারা হয়ে গত ছয় মাস আগে তিনি মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা বরাবর রেজিস্ট্রি ডাকযোগে বেতন-ভাতার আবেদন করেন। এর অনুলিপি খুলনা বিভাগীয় কমিশনার, কুষ্টিয়া জেলা প্রশাসক ও ভেড়ামারা উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছেও পাঠানো হয়। কিন্তু আজ পর্যন্ত তিনি কোনো উত্তর পাননি।

এ বিষয়ে ভেড়ামারা উপজেলা নির্বাহী কর্মকর্তা রফিকুল ইসলাম বলেন,
“আমি বিষয়টি সম্পর্কে অবগত। তবে মুক্তিযোদ্ধারা এখনো ভবনটি আনুষ্ঠানিকভাবে বুঝে নেননি। তারা বুঝে নিলে ভবনের নিচতলার দোকানগুলো ভাড়া দেওয়া হবে। সেই ভাড়ার অর্থ থেকেই কেয়ারটেকারের বেতন-ভাতা পরিশোধ করা হবে।”

প্রশ্ন উঠেছে—ভেড়ামারা উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের রক্ষণাবেক্ষণ কেয়ারটেকার কাম নাইটগার্ড শওকত আলী কি আদৌ তার দীর্ঘ ৪৮ মাসের বকেয়া বেতন ফিরে পাবেন? কে দেবে তাকে আশ্বাস, কে নেবে তার দায়?

সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও কর্তৃপক্ষ মানবিক দৃষ্টিভঙ্গিতে বিষয়টি বিবেচনা করে দ্রুত কার্যকর ব্যবস্থা নেবেন—এই প্রত্যাশায় দিন কাটাচ্ছেন অসহায় শওকত আলী।

প্রিন্ট করুন প্রিন্ট করুন
Previous Post

কুষ্টিয়ার মিরপুরে রেলপথ অবরোধ, ট্রেন চলাচলে বিপর্যয়

Next Post

কুষ্টিয়া মেডিকেল কলেজের নতুন অধ্যক্ষ প্রফেসর ডাঃ শহিদুল ইসলামের যোগদান

Related Posts

আন্তালিয়ায় বাংলাদেশের প্রধানমন্ত্রীর সহধর্মিণীর সঙ্গে তুর্কি ফার্স্ট লেডির বৈঠক
জাতীয় খবর

আন্তালিয়ায় বাংলাদেশের প্রধানমন্ত্রীর সহধর্মিণীর সঙ্গে তুর্কি ফার্স্ট লেডির বৈঠক

আত্মরক্ষায় যেকোনো পদক্ষেপ নিতে পারবে আইনশৃঙ্খলা বাহিনী: স্বরাষ্ট্রমন্ত্রী
জাতীয় খবর

আত্মরক্ষায় যেকোনো পদক্ষেপ নিতে পারবে আইনশৃঙ্খলা বাহিনী: স্বরাষ্ট্রমন্ত্রী

এসএস পাওয়ারের একমাত্র গ্রাহক লিয়ানেক্স এবার রামপালের দৌড়ে
জাতীয় খবর

এসএস পাওয়ারের একমাত্র গ্রাহক লিয়ানেক্স এবার রামপালের দৌড়ে

Next Post
কুষ্টিয়া মেডিকেল কলেজের নতুন অধ্যক্ষ প্রফেসর ডাঃ শহিদুল ইসলামের যোগদান

কুষ্টিয়া মেডিকেল কলেজের নতুন অধ্যক্ষ প্রফেসর ডাঃ শহিদুল ইসলামের যোগদান

Discussion about this post

সর্বশেষ সংবাদ

আন্তালিয়ায় বাংলাদেশের প্রধানমন্ত্রীর সহধর্মিণীর সঙ্গে তুর্কি ফার্স্ট লেডির বৈঠক

আন্তালিয়ায় বাংলাদেশের প্রধানমন্ত্রীর সহধর্মিণীর সঙ্গে তুর্কি ফার্স্ট লেডির বৈঠক

বেনাপোলে পুলিশের অভিযান, আটক ৪

বেনাপোলে পুলিশের অভিযান, আটক ৪

কুষ্টিয়া সরকারি কলেজে ডিবির ওপর হামলা, ছাত্রদলের ১০ জনের নামে মামলা

কুষ্টিয়া সরকারি কলেজে ডিবির ওপর হামলা, ছাত্রদলের ১০ জনের নামে মামলা

ইবিতে ছাত্রদল-শিবিরের বিক্ষোভ

ইবিতে ছাত্রদল-শিবিরের বিক্ষোভ

আইএসও , জিএমপি ও এইচএসিসিপি সনদ অর্জন করল আকিজ এগ্রো ফিড

আইএসও , জিএমপি ও এইচএসিসিপি সনদ অর্জন করল আকিজ এগ্রো ফিড

আর্কাইভ

November 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  
« Oct    

প্রকাশক ও সম্পাদকঃ মোঃ আব্দুল বারী
ইমেইলঃ [email protected]

Mobile No- +88 01710862632
ঢাকা অফিসঃ ৩৩ কাকরাইল (২য় তলা)
ভিআইপি রোড, কাকরাইল ঢাকা -১০০০
প্রেসবিজ্ঞপ্তি পাঠানোর ইমেল:
[email protected]
কুষ্টিয়া অফিস: দৈনিক দেশতথ্য
দাদাপুর রোড (মজমপুর)
(কুষ্টিয়া পুলিশ লাইনের সামনে)
মোবাইল:01716831971

Copyright © 2024 dailydeshtottoh All right reserved. Developed by WEBSBD.NET

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার

Copyright © 2024 dailydeshtottoh All right reserved. Developed by WEBSBD.NET

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist