কুষ্টিয়া রেড ক্রিসেন্ট ইউনিটের উদ্যেগে আন্তজার্তিক সেচ্ছাসেবক দিবস-২০২৫ উদযাপন করা হয়।
যুব সদস্যদেরকে স্বেচ্ছাসেবা কার্যক্রমে উৎসাহিত এবং যুব রেড ক্রিসেন্ট কার্যক্রমকে আরোও গতিশীল করার লক্ষ্যে উক্ত দিবসে এবারের প্রতিপাদ্য বিষয়: আর্তমানবতায় সর্বত্র (খড়পধষ, বাবৎুযিবৎব)।
এছাড়া নব নির্বাচিত ইউনিট কার্যনির্বাহী কমিটির সদস্যদের সংবর্ধনা প্রদান করা হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনিটের নব্য নির্বাচিত ভাইস-চেয়ারম্যান জনাব মোহঃ আব্দুর রাজ্জাক। তিনি সকলকে মানবসেবামূলক কার্যক্রমে অংশগ্রহনের আহবান জানান। এছাড়াও উপস্থিত ছিলেন ,ইউনিটের সেক্রেটারি গোলাম মহম্মদ,কার্যনির্বাহী সদস্য জনাব মোহাঃ মাহাবুব আলম, মুস্তাফিজুর রহমান, সুলতান মারুফ তালহা, মোঃ আবেদীন ইসলাম এবং ইউনিট লেভেল অফিসার সাঈদ মো: শামীম রহমান।
এছাড়াও উপস্থিত ছিলেন ইউনিটের যুব প্রধান কে.এম রাইয়ানুর রহমান, যুব কার্যনির্বাহী কমিটির সদস্যবৃন্দসহ ৫টি উপজেলা হতে আগত স্বেচ্ছাসেবকবৃন্দ।
প্রিন্ট করুন










Discussion about this post