কুষ্টিয়া: আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কুষ্টিয়া-৩ (সদর) আসনে মহিলা দলের উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন কুষ্টিয়া জেলা বিএনপির আহবায়ক কুতুব উদ্দিন আহমেদ।
প্রধান অতিথির বক্তব্য রাখেন কুষ্টিয়া জেলা বিএনপির সদস্য সচিব ও বিএনপি দলীয় ধানের শীষের প্রার্থী ইঞ্জিনিয়ার জাকির হোসেন সরকার।
সভায় অংশগ্রহণ করেন জেলা মহিলা দলের নেত্রীবৃন্দ, ওয়ার্ড ও ইউনিয়ন পর্যায়ের নারী নেতাকর্মীরা।
সভায় নির্বাচন কেন্দ্রিক সংগঠনের প্রস্তুতি, নারী ভোটারদের সম্পৃক্ততা বাড়ানো, ঘরে ঘরে প্রচারণা এবং ভোটকেন্দ্রভিত্তিক মহিলা দলের দায়িত্বশীলদের করণীয় বিষয়ক দিকনির্দেশনা দেওয়া হয়।
সভায় সভাপতিত্ব করেন কুষ্টিয়া জেলা বিএনপির আহবায়ক কুতুব উদ্দিন আহমেদ বলেন, “নারী শক্তিকে ঐক্যবদ্ধ করে ধানের শীষ প্রতীকের বিজয় নিশ্চিত করতে হবে। প্রতিটি ওয়ার্ডে টিম গঠন করে কাজ করতে হবে। নারী ভোটারদের কাছে গিয়ে আমাদের বক্তব্য পৌঁছে দিতে হবে।”
এসময় বিএনপি দলীয় ধানের শীষের প্রার্থী ইঞ্জিনিয়ার জাকির হোসেন সরকার বলেন, এদেশের গণতন্ত্র, নারী অধিকার ও ন্যায়বিচার ফিরিয়ে আনতে বিএনপির প্রার্থীকে বিজয়ী করাই আমাদের মূল লক্ষ্য।
মতবিনিময় সভাটি ছিল প্রাণবন্ত ও পরিকল্পনালমূলক। নারী কর্মীদের আগ্রহ, উৎসাহ এবং ঐক্যবদ্ধ ভূমিকা ভবিষ্যতের ভোটযুদ্ধে তাদের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে তা এই সভা থেকেই স্পষ্ট।
এসময় বিএনপি নেতৃবৃন্দ সহ কুষ্টিয়া সদর উপজেলার ১৩ টি ইউনিয়ন ও কুষ্টিয়া পৌর ২১ টি ওয়ার্ডের সভাপতি – সাধারণ সম্পাদক এবং উপজেলা ও পৌর মহিলা দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রিন্ট করুন









Discussion about this post