Tuesday, 10 November 2026
🕗
দৈনিক দেশতথ্য
Advertisement
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার
No Result
View All Result
দৈনিক দেশতথ্য
No Result
View All Result

কুষ্টিয়ার নারী প্রার্থী শারমিন আক্তারের জামানত বাজেয়াপ্ত

সাইফুল by সাইফুল
Monday, 15 November, 2021.
in প্রধান খবর, স্থানীয় খবর
Reading Time: 1 min read
0
কুষ্টিয়ার নারী প্রার্থী শারমিন আক্তারের জামানত বাজেয়াপ্ত
Share on FacebookShare on Twitter Share on E-mail Share on WhatsApp

নিজস্ব প্রতিবেদক ॥ সর্বনিম্ন ভোট পাওয়ায় কুষ্টিয়ার আলোচিত নারী প্রার্থী শারমিন আক্তারের জামানত বাজেয়াপ্ত হয়েছে। ইউনিয়ন পরিষদ নির্বাচনে কুষ্টিয়ার মিরপুর উপজেলার পোড়াদহ ইউনিয়ন থেকে আওয়ামী লীগ মনোনীত হয়ে (নৌকা) প্রতীকে নির্বাচন করেন তিনি। আওয়ামী লীগের মনোনয়ন পাওয়ার পর থেকেই মিরপুর উপজেলার পোড়াদহ ইউনিয়নের এই নারী চেয়ারম্যান প্রার্থীর বিরুদ্ধে রাজাকার কন্যা বলে অভিযোগ ওঠে। এর পর থেকে ইউনিয়ন আওয়ামী লীগের নেতাকর্মীরা তার পক্ষে নির্বাচনী প্রচারণায় অংশ নেননি। ০উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, পোড়াদহ ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ৩১ হাজার ১৬৬। ভোট দেন ২৮ হাজার ৮৩২ জন। এর মধ্যে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী শারমিন আক্তার নাসরিন পেয়েছেন মাত্র ৪২৭ ভোট। ১২ দশমিক ৫ শতাংশ ভোট না পেলে প্রার্থীর জামানতের টাকা ফেরত পাবেন না। নৌকার প্রার্থী শারমিন আক্তার নাসরিন পেয়েছেন ১ দশমিক ৩৭ শতাংশ ভোট। পোড়াদহ ইউনিয়নে ৬জন চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করেছেন। এর মধ্যে ইসলামী অন্দোলনের আবু আজম ৬১৭ ভোট পেয়ে চতুর্থ এবং আওয়ামী লীগ মনোনীত শারমিন আক্তার নাসরিন ৪২৭ ভোট পেয়ে ৫ম হয়েছেন। তাই তাদের জামানত বাজেয়াপ্ত করা হয়। নির্বাচনী ফলাফলে দেখা যায়, ওই ইউনিয়নের স্বতন্ত্র প্রার্থী ফারুকুজ্জামান জন (আনারস) প্রতীকে ১২ হাজার ৫৩৪। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী বেনজীর আহমেদ পলাশ মোটরসাইকেল প্রতীক নিয়ে পেয়েছেন ৯ হাজার ৮১০ ভোট। উপজেলা নির্বাচন অফিসার দোলন কান্তি চক্রবর্তী জানান, ১২ দশমিক ৫ শতাংশ ভোট না পেলে প্রার্থী জামানতের টাকা ফেরত পাবেন না। এজন্য পোড়াদহ ইউনিয়নের নৌকা প্রার্থী শারমিন আক্তারের জামানত বাজেয়াপ্ত করা হয়েছে। নৌকা প্রতীকের প্রার্থী শারমিন আক্তার নাসরিন বলেন, আমি আওয়ামী লীগের মনোনয়ন পাওয়ার পর থেকেই দলীয় নেতাকর্মীরা আমার বিপক্ষে অবস্থান নেন। এজন্য আমি একাধিকবার তাদের সঙ্গে কথা বলেছি। এছাড়া সংবাদ সম্মেলন করেও আমি জানিয়েছি যে পৌড়াদহ ইউনিয়ন আওয়ামী লীগ নেতাকর্মীরা আমার বিপক্ষে অবস্থান করছে নৌকাকে হারানোর জন্য। স্বতন্ত্র প্রার্থীদের কাছ থেকে নেতাকর্মীরা সুবিধা নিয়ে আমার বিরুদ্ধে অবস্থান নিয়েছে। পোড়াদহ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শহিদুল ইসলাম জানান, চেয়ারম্যান প্রার্থী শারমিন আক্তার নাসরিন তার নিজ কেন্দ্রে ভোট পাননি। আর ভোটাররা তাকে ভোট না দিলে আমরা কি করতে পারি। আমরা তো তার পক্ষেই কাজ করেছি। উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হালিম জানান, নির্বাচনের আগে পোড়াদহ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদককে নৌকার প্রার্থী শারমিন আক্তারের পক্ষে কাজ করার জন্য বলা হয়েছিলো কিন্তু তারা শোনেননি। কি কারণে এমন করলেন ইউনিয়ন কমিটি, তাদের বিরুদ্ধে দলীয়ভাবে ব্যবস্থা নেওয়া হবে।
জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজগার আলী জানান, যে সব আওয়ামী লীগ নেতারা নৌকার বিরোধিতা করেছে তাদের বিরুদ্ধে সাংগাঠনিক ব্যবস্থা নেওয়া হবে। আর একটা ইউনিয়নে আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থীর এত কম ভোট, এটা লজ্জাজনক। এর আগে ১১ অক্টোবর আওয়ামী লীগ মনোনীত প্রার্থী শারমিনের প্রার্থিতা বাতিল চেয়ে ইউনিয়ন আওয়ামী লীগের পক্ষ থেকে আওয়ামী লীগের কেন্দ্রীয় সভাপতি বরাবর আবেদন করেন পোড়াদহ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শহিদুল ইসলাম।
তার লিখিত আবেদনে উল্লেখ করেন শারমিন আক্তার নাসরিনের বাবা আব্দুল গফুর মণ্ডল একজন রাজাকার ও পিস কমিটির সদস্য। এছাড়া ২০১৬ সালের নির্বাচনে শারমিন আক্তার নাসরিন নৌকার প্রার্থীর বিরুদ্ধে ভোট করেছিলেন বলে অভিযোগ করেন আওয়ামী লীগ নেতাকর্মীরা।

প্রিন্ট করুন প্রিন্ট করুন
Previous Post

ডায়াবেটিস দিবসে কুষ্টিয়ায় র‌্যালী ও আলোচনা সভা

Next Post

মিরপুরে ফুটবল টুর্ণামেন্ট এর উদ্বোধনী ম্যাচ

Related Posts

৬৩ শিক্ষার্থী বার্ন ইনস্টিটিউটে, আইসিইউতে ৪
জাতীয় খবর

৬৩ শিক্ষার্থী বার্ন ইনস্টিটিউটে, আইসিইউতে ৪

ছাত্রীকে প্রকাশ্যে ছুরিকাঘাতে অভিযুক্ত ইমন গ্রেপ্তার
প্রধান খবর

ছাত্রীকে প্রকাশ্যে ছুরিকাঘাতে অভিযুক্ত ইমন গ্রেপ্তার

শহীদ নূর হোসেন দিবস আজ
জাতীয় খবর

শহীদ নূর হোসেন দিবস আজ

Next Post
মিরপুরে ফুটবল টুর্ণামেন্ট এর উদ্বোধনী ম্যাচ

মিরপুরে ফুটবল টুর্ণামেন্ট এর উদ্বোধনী ম্যাচ

Discussion about this post

সর্বশেষ সংবাদ

৬৩ শিক্ষার্থী বার্ন ইনস্টিটিউটে, আইসিইউতে ৪

৬৩ শিক্ষার্থী বার্ন ইনস্টিটিউটে, আইসিইউতে ৪

এবার মিস ইউনিভার্স প্রতিযোগিতায় মাহি

এবার মিস ইউনিভার্স প্রতিযোগিতায় মাহি

হজ চুক্তি সই, বাংলাদেশের কোটা বাড়ল

হজ চুক্তি সই, বাংলাদেশের কোটা বাড়ল

ফিফপ্রোর বর্ষসেরা একাদশে মেসি, জায়গা হলো না কেইনের

ফিফপ্রোর বর্ষসেরা একাদশে মেসি, জায়গা হলো না কেইনের

ছাত্রীকে প্রকাশ্যে ছুরিকাঘাতে অভিযুক্ত ইমন গ্রেপ্তার

ছাত্রীকে প্রকাশ্যে ছুরিকাঘাতে অভিযুক্ত ইমন গ্রেপ্তার

আর্কাইভ

November 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  
« Oct    

প্রকাশক ও সম্পাদকঃ মোঃ আব্দুল বারী
ইমেইলঃ [email protected]

Mobile No- +88 01710862632
ঢাকা অফিসঃ ৩৩ কাকরাইল (২য় তলা)
ভিআইপি রোড, কাকরাইল ঢাকা -১০০০
প্রেসবিজ্ঞপ্তি পাঠানোর ইমেল:
[email protected]
কুষ্টিয়া অফিস: দৈনিক দেশতথ্য
দাদাপুর রোড (মজমপুর)
(কুষ্টিয়া পুলিশ লাইনের সামনে)
মোবাইল:01716831971

Copyright © 2024 dailydeshtottoh All right reserved. Developed by WEBSBD.NET

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার

Copyright © 2024 dailydeshtottoh All right reserved. Developed by WEBSBD.NET

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist