Sunday, 15 November 2026
🕗
দৈনিক দেশতথ্য
Advertisement
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার
No Result
View All Result
দৈনিক দেশতথ্য
No Result
View All Result

কুষ্টিয়ায় চুরির সময় গাছ চাপায় একজনের মৃত্যু

সাইফুল by সাইফুল
Sunday, 24 October, 2021.
in প্রধান খবর, স্থানীয় খবর
Reading Time: 1 min read
0
কুষ্টিয়ায় চুরির সময় গাছ চাপায় একজনের মৃত্যু
Share on FacebookShare on Twitter Share on E-mail Share on WhatsApp

নিজস্ব প্রতিবেদক॥ কুষ্টিয়া-মেহেরপুর আঞ্চলিক মহাসড়কের মিরপুর ভাঙ্গা বটতলা নামক স্থানে গাছ চুরি করে গাছ কাটার সময় অসাবধানতায় কর্তনকৃত গাছ রাস্তার উপর ভেঙ্গে পরে মঞ্জুর হোসেন মঞ্জু(৫৫) নামে ব্যাটারী চালিত ইজি রিক্সার চালকের মৃত্যু হয়েছে। গাছ চাপায় দুমড়ে মুচরে যায় ওই অটোরিক্সাটিও। মৃত: মঞ্জুর হোসেন মঞ্জু মিরপুর উপজেলার তালতলা গ্রামের মৃত: শামসুজ্জোহার ছেলে।

স্থানীয় প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, রবিবার দুপুর ১টার দিকে মিরপুর থেকে আমলার দিকে যাওয়ার সময় ঘটনাস্থলে পৌছানো মাত্রই পূর্ব থেকেই জনশুন্য স্থানটিতে চুরি করে রাস্তার একটি কাঁঠাল গাছ কাটছিলো কিছু অসাধু লোকজন। এসময় সেখান দিয়ে অটোরিক্সাটি ওই রাস্তা দিয়ে যাচ্ছিল। হঠাৎ শিকড় কাটা গাছটি রাস্তার উপর আচড়ে পরে। এতে গাছের নীচে অটোরিক্সাটি চাপা পড়ে দুমড়ে মুচড়ে যায়। এসময় অটোর চালক মঞ্জু চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যায়।

পরে সংবাদ পেয়ে ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল ঘটনাস্থল থেকে চাপা পড়া অটোরিক্সাটি উদ্ধার করেন এবং ভিতর থেকে মঞ্জু নামের অটোচালকের মরদেহ উদ্ধার করেন। এবিষয়ে জানতে মুঠোফোনে যোগাযোগ করলে কুষ্টিয়া ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক রতন কুমার নাথ বলেন, কিছু অসাধু লোক চুরি করে রাস্তার গাছ কাটার সময় এই দুর্ঘটনা ঘটেছে বলে প্রথমিক ভাবে ধারণা করা যাচ্ছে। বিষয়টি সংক্ষিপ্ত নোটসহ মরদেহ মিরপুর পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

কুষ্টিয়া সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী শাকিরুল ইসলাম মুঠোফোনে আলাপকালে জানান, আমাদের কুষ্টিয়া-মিরপুর সড়কের গাছগুলি দুর্বৃত্তচক্রের লোকজন চুরি করার কারণে আজকে গাছ চাপা পড়ে মৃত্যুর ঘটনার আগে আরও কয়েকটি অপ্রীতিকর ঘটনা ঘটেছে। সেসব ঘটনায় সড়ক ও বন বিভাগের পক্ষ থেকে যোৗথ ভাবে গাছ চুরির অভিযোগে মামলাও করা হয়েছিলো। এতোকিছু সত্ত্বেও প্রায়ই এই রাস্তার গাছ চুরির ঘটনা ঘটছে বলে জানতে পেরেছি। তবে আজকের ঘটনায় ঘটনাস্থলের দায়িত্বরত কর্মকর্তাকে আবারও মামলা করার পরামর্শ দেয়া হয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে মিরপুর থানার পুলিশ পরিদর্শক(ওসি) গোলাম মোস্তফা বলেন, কিছু লোক সড়ক বিভাগের গাছ কাটার সময় কাটা গাছ অটোরিক্সার উপর পড়ে এই দুর্ঘটনা এবং একজন মৃত্যুর ঘটনা ঘটেছে। তবে কে বা কারা কিভাবে এই গাছ কাটছিলে তা খতিয়ে দেখছে পুলিশ। এঘটনায় বে-আইনী ভাবে কারো জড়িত বা সংশ্লিষ্টতা পেলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেবে পুলিশ।

প্রিন্ট করুন প্রিন্ট করুন
Previous Post

কুষ্টিয়ায় অস্ত্রসহ দুই ডাকাত আটক

Next Post

কুষ্টিয়ায় তারা বাবু আগ্নেয়াস্ত্রসহ র‌্যাবের হাতে আটক

Related Posts

মধ্যনগর থেকে কলমাকান্দা বারোমাসি সড়ক নির্মাণের দাবিতে মানববন্ধন
স্থানীয় খবর

মধ্যনগর থেকে কলমাকান্দা বারোমাসি সড়ক নির্মাণের দাবিতে মানববন্ধন

নোয়াখালীতে বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত
স্থানীয় খবর

নোয়াখালীতে বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত

শিশুদের খেলাকে কেন্দ্র করে বৃদ্ধকে পিটিয়ে হত্যা
স্থানীয় খবর

শিশুদের খেলাকে কেন্দ্র করে বৃদ্ধকে পিটিয়ে হত্যা

Next Post
কুষ্টিয়ায় তারা বাবু আগ্নেয়াস্ত্রসহ র‌্যাবের হাতে আটক

কুষ্টিয়ায় তারা বাবু আগ্নেয়াস্ত্রসহ র‌্যাবের হাতে আটক

Discussion about this post

সর্বশেষ সংবাদ

মধ্যনগর থেকে কলমাকান্দা বারোমাসি সড়ক নির্মাণের দাবিতে মানববন্ধন

মধ্যনগর থেকে কলমাকান্দা বারোমাসি সড়ক নির্মাণের দাবিতে মানববন্ধন

ভালুকায় কিন্ডারগার্টেন বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

ভালুকায় কিন্ডারগার্টেন বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

নোয়াখালীতে বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত

নোয়াখালীতে বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত

শিশুদের খেলাকে কেন্দ্র করে বৃদ্ধকে পিটিয়ে হত্যা

শিশুদের খেলাকে কেন্দ্র করে বৃদ্ধকে পিটিয়ে হত্যা

ইয়াবা সেবনের ভিডিও ফেসবুকে, কলাপাড়ায় ছাত্রদল নেতা বহিষ্কার

ইয়াবা সেবনের ভিডিও ফেসবুকে, কলাপাড়ায় ছাত্রদল নেতা বহিষ্কার

আর্কাইভ

November 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  
« Oct    

প্রকাশক ও সম্পাদকঃ মোঃ আব্দুল বারী
ইমেইলঃ [email protected]

Mobile No- +88 01710862632
ঢাকা অফিসঃ ৩৩ কাকরাইল (২য় তলা)
ভিআইপি রোড, কাকরাইল ঢাকা -১০০০
প্রেসবিজ্ঞপ্তি পাঠানোর ইমেল:
[email protected]
কুষ্টিয়া অফিস: দৈনিক দেশতথ্য
দাদাপুর রোড (মজমপুর)
(কুষ্টিয়া পুলিশ লাইনের সামনে)
মোবাইল:01716831971

Copyright © 2024 dailydeshtottoh All right reserved. Developed by WEBSBD.NET

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার

Copyright © 2024 dailydeshtottoh All right reserved. Developed by WEBSBD.NET

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist