Saturday, 14 November 2026
🕗
দৈনিক দেশতথ্য
Advertisement
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার
No Result
View All Result
দৈনিক দেশতথ্য
No Result
View All Result

কুষ্টিয়ায় চোর সন্দেহে একজনকে পিটিয়ে হত্যা

গাজীপুর অফিস by গাজীপুর অফিস
Tuesday, 25 October, 2022.
in স্থানীয় খবর
Reading Time: 1 min read
0
কুষ্টিয়ায় চোর সন্দেহে একজনকে পিটিয়ে হত্যা
Share on FacebookShare on Twitter Share on E-mail Share on WhatsApp

চোর সন্দেহে এক ব্যক্তিকে রাতভর মারপিট করে কাঁচারী ঘরের সাথে খুঁটিতে বেঁধে রাখেন গ্রামবাসীরা। খবর পেয়ে স্বামীকে বাঁচাতে ওই ব্যক্তির স্ত্রী দ্রুত ছুটে যান কাঁচারী বাড়িতে। গিয়ে দেখেন স্বামীকে খুঁটিতে বেঁধে রেখে পাহারা দিচ্ছে গ্রামবাসী।

নিহতের স্ত্রী বলেন, খবর পেয়ে গিয়ে দেখলাম আমার যন্ত্রণায় কাতর কাতরাচ্ছে। বারবার পানি পান করতে চাচ্ছিল। ওদের বাধায় স্বামীকে একফোটা পানিও খাওয়াতে পারিনি। ব্যথার যন্ত্রণায় সারা রাত ধরে ছটফট করলেও তাকে হাসপাতালে নিতে দেয়নি। আমার শত আকুতিও ওদের মন গলাতে পারেনি। ভোররাতে যন্ত্রণায় ছটফট করতে করতে মৃত্যুর কোলে ঢলে পড়েন।

সোমবার দিবাগত রাতে কুষ্টিয়ার খোকসা ও রাজবাড়ীর পাংশা উপজেলার সীমান্তবর্তী এলাকার মেঘনা গ্রামের কাচারী বাড়ি এলাকায় এই হৃদয় বিদারক ঘটনা ঘটে।

নিহত ওই ব্যক্তি ফজল শেখ (৪০) খোকসা উপজেলার আমবাড়িয়া ইউনিয়নের সেন গ্রামের মৃত চৌধুরী শেখের ছেলে। দুই সন্তানের জনক ওই ব্যক্তি একজন ভ্যান-সাইকেল মেকার ছিলেন। মঙ্গলবার সকালে তাঁর নিজ বাড়ি থেকে মরদেহ উদ্ধার করে খোকসা থানা পুলিশ। পরে সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়।

নিহতের স্বজনরা জানায়, রাত ৯ টার দিকে মুঠোফোনে কল পেয়ে ফজল বাড়ি থেকে বের হয়ে যায়। এর পর রাত একটার দিকে বাড়িতে খবর আসে কাচারী বাড়ির খুঁটিতে বেঁধে গ্রামবাসীরা তাকে মারপিট করছেন। খবর পেয়ে তার স্ত্রী নার্গিস খাতুন দ্রুত কাচারী বাড়িতে ছুটে যান। গিয়ে দেখেন খুঁটিতে হাত-পা বাঁধা। শুধু পানি পানি করছেন। সেসময় গ্রামবাসী তাকে পানিও দেননি, চিকিৎসাও করায় নি। আবার তাঁর স্ত্রীকেও সেবা যত্ন করতে দেয়া হয়নি। এরপর রাত তিনটার দিকে যখন ফজলের শরীর নিস্তেজ হয়ে পড়ে। তখন এলাকাবাসী চলে যান। ভোর রাতে স্ত্রী তাকে উদ্ধার করে পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। স্বামীর মরদেহটি নিয়ে স্ত্রী নিজ বাড়িতে ফিরে আসেন।

স্বজনরা আরো জানায়, প্রায় ১০ বছর আগে পাংশার বাহাদুরপুর ইউনিয়নের মেঘনা গ্রামের ইরি শেখের স্ত্রী ও আব্দুল কাদের মোল্লার ছোট মেয়ে ইতি খাতুনকে দ্বিতীয় বিয়ে করেন ফজল। এই পক্ষের সাত বছরের একটি মেয়ে রয়েছে। তারাই হয়তো ডেকে নিয়ে চোরের বদনাম দিয়ে পরিকল্পিতভাবে হত্যা করেছে বলে তারা দাবি করেন।

গ্রামবাসীরা জানায়, সোমবার রাতে এলাকার সামছুলের বাড়িতে কয়েকজন চোর অটো গাড়ির ব্যাটারি চুরি করছিল। এসময় ফজলকে হাতেনাতে ধরে কাঁচারী বাড়িতে বেঁধে রেখেছিল। এসময় তাকে গণপিটুনিও দেওয়া হয়। হয়তো ভয়ে স্ট্রোক করে মারা গেছেন।

এ বিষয়ে নিহতের স্ত্রী নার্গিস খাতুন বলেন, ‘রাতে স্বামীকে কেউ একজন ফোন করে ডেকে নিয়ে যায়। পরে রাত একটার দিকে খবর পেয়ে ছুটে কাচারী বাড়ি গিয়ে দেখি স্বামীকে খুঁটির সাথে বেঁধে রাখা হয়েছে। বারবার পানি পানি বলে চিৎকার করছে। চারপাশে গ্রামবাসী ভিড় করে আছে। কিন্তু পানি খেতে দেয়নি। আমি পানি দিতে গেলে ও চিকিৎসার কথা বললে আমাকেও মারপিট করে তাঁরা। পরে রাত তিনটার দিকে স্বামী নিস্তেজ হয়ে পড়লে গ্রামবাসীরা চলে যায়। এরপর ভোররাতে পাংশা হাসপাতালে নিলে ডাক্তার তাকে মৃত বলে ঘোষণা করেন।’

তিনি আরো বলেন, ‘ ওই এলাকার আবু বক্কর, হোসেন, ইরি, সামছুলরা বেশি মারেছে। ওরা বারবার বলছিল মেরে ফেল ওকে মেরে ফেল। আমার স্বামী একজন মেকার, চোর নয়। তারা পরিকল্পিতভাবে আমার স্বামীকে হত্যা করেছে। আমি এর বিচার চাই।’

এব্যাপারে কাঁচারিবাড়ির মোশারফের ছেলে বিপুল হোসেন বলেন, ‘ রাতে সামছুলরা চোর ধরেছিল। গ্রামের লোকজন কাঁচারী বাড়িতে বেঁধে রেখেছিল। রাতে খুব ঝড়-বৃষ্টি হচ্ছিল। তাই বাড়ি চলে গিয়েছিলাম। সকালে শুনলাম স্ট্রোক করে মারা গেছে চোর।’

খোকসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সৈয়দ আশিকুর রহমান বলেন, ‘মঙ্গলবার সকালে সেনগ্রামের নিজ বাড়ি থেকে ফজলের মরদেহ উদ্ধার পূর্বক সুরতহাল করে হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। চোর সন্দেহে এলাকাবাসী তাকে পিটিয়ে হত্যা করেছে বলে জানা গেছে।’ তিনি আরো বলেন, ‘ ঘটনা পাংশা থানায়। তাই মামলা সংক্রান্ত কার্যক্রম তাঁরা করবেন। তবে এই থানায় ফজলের নামে কোনো চুরি বা অন্য মামলা নেই।’

জা//দৈনিক দেশতথ্য// অক্টোবর ২৫, ২০২২//

Tags: কুষ্টিয়ায় চোর সন্দেহে একজনকে পিটিয়ে হত্যা
প্রিন্ট করুন প্রিন্ট করুন
Previous Post

রোটারি ক্লাব অব কুষ্টিয়ার চিকিৎসা সহায়তা প্রদান

Next Post

জামালপুরে স্বতন্ত্রপ্রার্থীর উপর হামলা

Related Posts

মধ্যনগর থেকে কলমাকান্দা বারোমাসি সড়ক নির্মাণের দাবিতে মানববন্ধন
স্থানীয় খবর

মধ্যনগর থেকে কলমাকান্দা বারোমাসি সড়ক নির্মাণের দাবিতে মানববন্ধন

নোয়াখালীতে বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত
স্থানীয় খবর

নোয়াখালীতে বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত

শিশুদের খেলাকে কেন্দ্র করে বৃদ্ধকে পিটিয়ে হত্যা
স্থানীয় খবর

শিশুদের খেলাকে কেন্দ্র করে বৃদ্ধকে পিটিয়ে হত্যা

Next Post
জামালপুরে স্বতন্ত্রপ্রার্থীর উপর হামলা

জামালপুরে স্বতন্ত্রপ্রার্থীর উপর হামলা

Discussion about this post

সর্বশেষ সংবাদ

মধ্যনগর থেকে কলমাকান্দা বারোমাসি সড়ক নির্মাণের দাবিতে মানববন্ধন

মধ্যনগর থেকে কলমাকান্দা বারোমাসি সড়ক নির্মাণের দাবিতে মানববন্ধন

ভালুকায় কিন্ডারগার্টেন বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

ভালুকায় কিন্ডারগার্টেন বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

নোয়াখালীতে বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত

নোয়াখালীতে বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত

শিশুদের খেলাকে কেন্দ্র করে বৃদ্ধকে পিটিয়ে হত্যা

শিশুদের খেলাকে কেন্দ্র করে বৃদ্ধকে পিটিয়ে হত্যা

ইয়াবা সেবনের ভিডিও ফেসবুকে, কলাপাড়ায় ছাত্রদল নেতা বহিষ্কার

ইয়াবা সেবনের ভিডিও ফেসবুকে, কলাপাড়ায় ছাত্রদল নেতা বহিষ্কার

আর্কাইভ

November 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  
« Oct    

প্রকাশক ও সম্পাদকঃ মোঃ আব্দুল বারী
ইমেইলঃ [email protected]

Mobile No- +88 01710862632
ঢাকা অফিসঃ ৩৩ কাকরাইল (২য় তলা)
ভিআইপি রোড, কাকরাইল ঢাকা -১০০০
প্রেসবিজ্ঞপ্তি পাঠানোর ইমেল:
[email protected]
কুষ্টিয়া অফিস: দৈনিক দেশতথ্য
দাদাপুর রোড (মজমপুর)
(কুষ্টিয়া পুলিশ লাইনের সামনে)
মোবাইল:01716831971

Copyright © 2024 dailydeshtottoh All right reserved. Developed by WEBSBD.NET

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার

Copyright © 2024 dailydeshtottoh All right reserved. Developed by WEBSBD.NET

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist