নিজস্ব প্রতিবেদক ॥ কুষ্টিয়ায় পণ্যে পাটজাত মোড়কের বাধ্যতামুক ব্যবহার নিশ্চিত পৃথক স্থানে অভিযান চালিয়েছে ভ্রাম্যমান আদালত। এসময় তিন ব্যাবসায়ীকে এক লক্ষ ত্রিশ হাজার টাকা জরিমানা করা হয়। গতকাল মঙ্গলবার দুপুরে মিরপুর উপজেলার আমলা বাজারে এবং খাজানগর এলাকায় পৃথক এ অভিযান পরিচালনা করেন মিরপুর উপজেলা সহকারী কমিশনার (ভুমি) হারুন অর রশিদ। কুষ্টিয়া পাট অধিদপ্তরের মুখ্য পাট পরিদর্শক সোহরাব উদ্দিন বিশ্বাস জানান, “ পণ্যে পাটজাত মোড়কের বাধ্যতামুক ব্যবহার আইন-২০১০” নিশ্চিতে মিরপুর উপজেলার আমলা বাজার, খয়েরপুর বাজার এবং খাজানগর এলাকায় অভিযান চালানো হয়। এসময় আইন অমান্য করে চাউল রাখার ক্ষেত্রে পাটের মোড়ক ব্যবহারের পরিবর্তে প্লাস্টিকের মোড়ক ব্যবহার করায় খাজানগর এলাকার সুবর্ণা অটো রাইস মিলের ম্যানেজার কবির হোসেনকে এক লক্ষ টাকা, আমলা বাজারের চাউল ব্যবসায়ী রশিদুল ইসলামকে বিশ হাজার টাকা এবং খয়েরপুর বাজারের সোলাইমান হোসেনকে দশ হাজার টাকা জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভুমি) হারুন-অর-রশিদ। অভিযানে উপসহকারী পাট উন্নয়ন কর্মকর্তা রাশেদ আজম্মেদসহ আইন শৃংখলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন। সেই সাথে জেলা ব্যাপি এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান মুখ্য পাট পরিদর্শক সোহরাব উদ্দিন বিশ্বাস।
প্রিন্ট করুন









Discussion about this post