Monday, 16 November 2026
🕗
দৈনিক দেশতথ্য
Advertisement
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার
No Result
View All Result
দৈনিক দেশতথ্য
No Result
View All Result

দৌলতপুরে ভিন্ন আয়োজনে নবান্ন উৎসব উদযাপন

সাইফুল by সাইফুল
Wednesday, 29 December, 2021.
in প্রধান খবর, স্থানীয় খবর
Reading Time: 1 min read
0
দৌলতপুরে ভিন্ন আয়োজনে নবান্ন উৎসব উদযাপন
Share on FacebookShare on Twitter Share on E-mail Share on WhatsApp

দৌলতপুর প্রতিনিধি ॥ কুষ্টিয়ায় দৌলতপুর উপজেলায় গতানুগতিক প্রথার বাইরে অনেকটা ভিন্ন আয়োজনে নবান্ন উৎসব উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে গ্রামাঞ্চলে সাধারণত গ্রামীণ ঐতিহ্যবাহী খেলাধুলার আয়োজন করা হলেও এখানে তার ব্যতিক্রম ঘটেছে। ঢুকে পড়েছে শহুরে খেলা ভারত্তোলন প্রতিযোগিতা। মঙ্গলবার (২৮ ডিসেম্বর) বিকেলে উপজেলার ধর্মদহ সীমান্ত এলাকায় স্থানীয় গ্রামবাসীর আয়োজনে এই ভারত্তোলন প্রতিযোগিতার আয়োজন করা হয়। জানা যায়, দৌলতপুর উপজেলার আদাবাড়িয়া ইউনিয়নের ধর্মদহ গ্রামবাসীর উদ্যোগে ধর্মদহ পশ্চিমপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে নবান্ন উৎসব উপলক্ষে চিরাচরিত প্রথার বাইরে ব্যতিক্রম এই প্রতিযোগিতার আয়োজন কবা হয়। ভারত্তোলন খেলাকে গ্রামের মানুষের কাছে পরিচিত করার উদ্দেশে এটি আয়োজন করা হয়েছে বলে জানানো হয়।
মঙ্গলবার বিকেল সাড়ে ৩টায় ধর্মদহ ছাড়াও আশপাশের গ্রামের লোকজন খেলা দেখার জন্য ওই বিদ্যালয়ের মাঠে জড়ো হন। এই প্রথমবার ভারত্তোলন খেলা দেখে অন্যরকম আনন্দ উচ্ছ্বাস প্রকাশ করেন তারা। প্রতি বছর এই খেলা আয়োজনের দাবিও ওঠে তাদের পক্ষ থেকে।
গ্রামেগঞ্জে ভারত্তোলনকে জনপ্রিয় করার লক্ষে খেলোয়াড়রাও উৎসাহ নিয়ে এতে অংশগ্রহণ করেন। ভারত্তোলক প্রতিযোগী রাসেল আহমেদ বলেন, শুধু নবান্ন উৎসব বলেই নয়, গ্রামের তরুণদের এতে উৎসাহিত করতে যে কোনো সময়ই গ্রামে গ্রামে এই খেলার আয়োজন করা দরকার। এর মাধ্যমে তরুণ ও যুবসমাজকে মাদকের ছোঁবল থেকেও মুক্ত রাখা সম্ভব।
এই প্রতিযোগিতায় ১৫ জন ভারত্তোলক অংশ নেন।তাদেরকে পেছনে ফেলে মেহেরপুরের গাংনী উপজেলার ইমরান হোসেন ১২৫ কেজি ওজন উত্তোলন করে চ্যাম্পিয়ন হন। প্রত্যেক বছরই নবান্ন উৎসব উদযাপন উপলক্ষে নানা ধরনের খেলার আয়োজন করা হবে বলে জানান আয়োজকরা। ভারত্তোলন প্রতিযোগিতার আহ্বায়ক, দৌলতপুর রিপোর্টার্স ক্লাবের সভাপতি মানজারুল ইসলাম খোকন বলেন, এই খেলটি গ্রামের মানুষ আগে কখনো দেখেনি। আমরা চেষ্টা করবো প্রতিবছর ভিন্ন ভিন্ন খেলার পাশাপাশি এই খেলাটিও আয়োজনে রাখার।

প্রিন্ট করুন প্রিন্ট করুন
Previous Post

কুষ্টিয়ায় পাটের মোড়ক ব্যবহার না করায় লাখ টাকা জরিমানা

Next Post

কুমারখালীতে প্রধান শিক্ষকের ঝুলন্ত লাশ উদ্ধার

Related Posts

সাভারে অর্ধশত পোশাক কারখানা বন্ধ, সতর্ক অবস্থানে পুলিশ-বিজিবি
জাতীয় খবর

সাভারে অর্ধশত পোশাক কারখানা বন্ধ, সতর্ক অবস্থানে পুলিশ-বিজিবি

গঠন হচ্ছে নতুন আরও ২ থানা ও ২ পৌরসভা
জাতীয় খবর

গঠন হচ্ছে নতুন আরও ২ থানা ও ২ পৌরসভা

‘আমরা কিউবা বা ভেনিজুয়েলা নই’: যুক্তরাষ্ট্রকে ইরান
প্রধান খবর

‘আমরা কিউবা বা ভেনিজুয়েলা নই’: যুক্তরাষ্ট্রকে ইরান

Next Post
কুমারখালীতে প্রধান শিক্ষকের ঝুলন্ত লাশ উদ্ধার

কুমারখালীতে প্রধান শিক্ষকের ঝুলন্ত লাশ উদ্ধার

Discussion about this post

সর্বশেষ সংবাদ

সাভারে অর্ধশত পোশাক কারখানা বন্ধ, সতর্ক অবস্থানে পুলিশ-বিজিবি

সাভারে অর্ধশত পোশাক কারখানা বন্ধ, সতর্ক অবস্থানে পুলিশ-বিজিবি

গঠন হচ্ছে নতুন আরও ২ থানা ও ২ পৌরসভা

গঠন হচ্ছে নতুন আরও ২ থানা ও ২ পৌরসভা

‘আমরা কিউবা বা ভেনিজুয়েলা নই’: যুক্তরাষ্ট্রকে ইরান

‘আমরা কিউবা বা ভেনিজুয়েলা নই’: যুক্তরাষ্ট্রকে ইরান

প্রতিটি মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করাই সরকারের রূপকল্প: জুবাইদা রহমান

প্রতিটি মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করাই সরকারের রূপকল্প: জুবাইদা রহমান

স্থিতিশীলতা ও পোশাকশিল্পের নিরাপত্তায় কঠোর পদক্ষেপের নির্দেশ

স্থিতিশীলতা ও পোশাকশিল্পের নিরাপত্তায় কঠোর পদক্ষেপের নির্দেশ

আর্কাইভ

November 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  
« Oct    

প্রকাশক ও সম্পাদকঃ মোঃ আব্দুল বারী
ইমেইলঃ [email protected]

Mobile No- +88 01710862632
ঢাকা অফিসঃ ৩৩ কাকরাইল (২য় তলা)
ভিআইপি রোড, কাকরাইল ঢাকা -১০০০
প্রেসবিজ্ঞপ্তি পাঠানোর ইমেল:
[email protected]
কুষ্টিয়া অফিস: দৈনিক দেশতথ্য
দাদাপুর রোড (মজমপুর)
(কুষ্টিয়া পুলিশ লাইনের সামনে)
মোবাইল:01716831971

Copyright © 2024 dailydeshtottoh All right reserved. Developed by WEBSBD.NET

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার

Copyright © 2024 dailydeshtottoh All right reserved. Developed by WEBSBD.NET

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist