Sunday, 15 November 2026
🕗
দৈনিক দেশতথ্য
Advertisement
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার
No Result
View All Result
দৈনিক দেশতথ্য
No Result
View All Result

কুষ্টিয়ায় ২০ টন ভুট্টাসহ দুইজন ট্রাক প্রতারক আটক

সাইফুল by সাইফুল
Saturday, 24 June, 2023.
in স্থানীয় খবর
Reading Time: 1 min read
0
কুষ্টিয়ায় ২০ টন ভুট্টাসহ দুইজন ট্রাক প্রতারক আটক
Share on FacebookShare on Twitter Share on E-mail Share on WhatsApp

কুষ্টিয়ায় পুলিশের অভিযানে আত্মসাৎকৃত ২০ টন (৩৭২ বস্তা) ভুট্টাসহ পেশাদার দুই প্রতারককে আটক করেছে মডেল থানা পুলিশ। শনিবার বেলা ৩ টায় কুষ্টিয়া পুলিশ লাইন্সের সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে পুলিশ সুপার মো: খাইরুল আলম এ তথ্য জানান।

সংবাদ সম্মেলনের পুলিশ সুপার জানান, গত ১৫ জুন সন্ধ্যায় কুষ্টিয়ার খাজানগর এলাকার ভুট্টা ব্যবসায়ী ইয়াকুব মন্ডল ২০ টন ভুট্টা খুলনার অপর এক ব্যবসায়ী জাহিদ এন্টারপ্রাইজের কাছে পাঠানোর জন্য কুষ্টিয়া সদর উপজেলার কাঞ্চনপুর বাজার হতে একটি ট্রাক (ঢাকা মেট্রো ট-১৮-২১৬৫) লোড করেন।

পরের দিন ১৬ জুন উক্ত ট্রাক বোঝায় ভুট্টা খুলনায় জাহিদ এন্টারপ্রাইজে পৌছানোর কথা থাকলেও খোঁজ নিয়ে জানতে পারেন ভুট্টা নির্ধারিত সেই গোন্তব্যে পৌছায়নি। তিনি বার বার ট্রাকের চালক এবং হেলাপারকে মোবাইলে ফোন দিয়ে যোগাযোগের চেষ্টা করেও ব্যর্থ হন। তাদের মোবাইল বন্ধ পাওয়া যায়।

সম্ভাব্য সব জায়গায় সন্ধান চালানোর পরও খোয়া যাওয়া ২০ টন ভুট্টা এবং ট্রাকের চালক ও হেলপারের কোন খোঁজ না পাওয়ায় এ ব্যাপারে ব্যবসায়ী ইয়াকুব মন্ডল গত ২৩ জুন কুষ্টিয়া মডেল থানায় একটি মামলা দায়ের করেন। মামলার তদন্তভার দেওয়া হয় কুষ্টিয়ার জগতি পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই মুহাম্মদ আব্দুল আলীমকে।

পরবর্তীতে সাইবার ক্রাইম ইউনিটের সহযোগিতায় কুষ্টিয়া মডেল থানা পুলিশ পর্যায়ক্রমে নড়াইল, বাগেরহাট ও গোপালগঞ্জ জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে নড়াইল জেলার নড়াগাতী থানার সুড়িগাতি গ্রামের একরাম মোল্লার ছেলে উক্ত ট্রাকের ড্রাইভার বিল্লাল হোসেন (৩০) এবং বাগেরহাট জেলার ফকিরহাট থানার বৈলতলী গ্রামের মোশাররফ হোসেনের ছেলে ট্রাকের হেলপার রাকিবুল ইসলামকে (৩০) আটক করতে সক্ষম হয়।

উক্ত ২০ টন ভুট্টার মধ্যে ৩৪ বস্তা ভুট্টা তারা ভাঙিয়ে গুড়া করে ফেলে। তাদের স্বীকারোক্তি অনুযায়ী বাগেরহাট সদর থানা এলাকা হতে, ভাঙানো ভুট্টা সহ ২শ বস্তা ভুট্টা ফকিরহাট থানার বালিয়াডাঙ্গা এবং ১শ বস্তা ভুট্টা পোলেরহাট এলাকা থেকে উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত দুজন পেশাদার প্রতারক।

প্রতারণার উদ্দেশ্যে তারা যে ট্রাকে (ঢাকা মেট্রো ট-১৮-২১৬৫) উক্ত ভুট্টা লোড করে এই নাম্বার প্লেটটিও ভুয়া ব্যবহার করে। পুলিশ উক্ত ট্রাকটি উদ্ধারসহ এই প্রতারক চক্রের সাথে আরো যারা সম্পৃক্ত রয়েছে তাদেরকেও আটকের জন্য জোর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। 

খালিদ সাইফুল, দৈনিক দেশতথ্য, ২৪ জুন ২০২৩

Tags: পুলিশের অভিযানভুট্টা সহ আটক
প্রিন্ট করুন প্রিন্ট করুন
Previous Post

কুষ্টিয়ায় সাবেক এমপির গাড়ির মধ্যে রহস্য জনক অনুপ্রবেশ

Next Post

ঢাকার পথে মেহেরপুরের খামারী ও বেপারীরা

Related Posts

মধ্যনগর থেকে কলমাকান্দা বারোমাসি সড়ক নির্মাণের দাবিতে মানববন্ধন
স্থানীয় খবর

মধ্যনগর থেকে কলমাকান্দা বারোমাসি সড়ক নির্মাণের দাবিতে মানববন্ধন

নোয়াখালীতে বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত
স্থানীয় খবর

নোয়াখালীতে বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত

শিশুদের খেলাকে কেন্দ্র করে বৃদ্ধকে পিটিয়ে হত্যা
স্থানীয় খবর

শিশুদের খেলাকে কেন্দ্র করে বৃদ্ধকে পিটিয়ে হত্যা

Next Post
ঢাকার পথে মেহেরপুরের খামারী ও বেপারীরা

ঢাকার পথে মেহেরপুরের খামারী ও বেপারীরা

Discussion about this post

সর্বশেষ সংবাদ

মধ্যনগর থেকে কলমাকান্দা বারোমাসি সড়ক নির্মাণের দাবিতে মানববন্ধন

মধ্যনগর থেকে কলমাকান্দা বারোমাসি সড়ক নির্মাণের দাবিতে মানববন্ধন

ভালুকায় কিন্ডারগার্টেন বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

ভালুকায় কিন্ডারগার্টেন বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

নোয়াখালীতে বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত

নোয়াখালীতে বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত

শিশুদের খেলাকে কেন্দ্র করে বৃদ্ধকে পিটিয়ে হত্যা

শিশুদের খেলাকে কেন্দ্র করে বৃদ্ধকে পিটিয়ে হত্যা

ইয়াবা সেবনের ভিডিও ফেসবুকে, কলাপাড়ায় ছাত্রদল নেতা বহিষ্কার

ইয়াবা সেবনের ভিডিও ফেসবুকে, কলাপাড়ায় ছাত্রদল নেতা বহিষ্কার

আর্কাইভ

November 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  
« Oct    

প্রকাশক ও সম্পাদকঃ মোঃ আব্দুল বারী
ইমেইলঃ [email protected]

Mobile No- +88 01710862632
ঢাকা অফিসঃ ৩৩ কাকরাইল (২য় তলা)
ভিআইপি রোড, কাকরাইল ঢাকা -১০০০
প্রেসবিজ্ঞপ্তি পাঠানোর ইমেল:
[email protected]
কুষ্টিয়া অফিস: দৈনিক দেশতথ্য
দাদাপুর রোড (মজমপুর)
(কুষ্টিয়া পুলিশ লাইনের সামনে)
মোবাইল:01716831971

Copyright © 2024 dailydeshtottoh All right reserved. Developed by WEBSBD.NET

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার

Copyright © 2024 dailydeshtottoh All right reserved. Developed by WEBSBD.NET

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist