কোটালীপাড়া(গোপালগঞ্জ)প্রতিনিধি :
গোপালগঞ্জের কোটালীপাড়ায় ভেজাল গুড় তৈরির অপরাধে এক ব্যক্তির ৫০হাজার টাকা জরিমানা করেছেন উপজেলা নির্বাহী অফিসার ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট সাগুফতা হক।
আজ শনিবার উপজেলার কলাবাড়ী গ্রামে অভিযান চালিয়ে উপজেলা নির্বাহী অফিসার ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট সাগুফতা হক এ আদেশ প্রদান করেন।
এ ছাড়াও ১৫ মন ভেজাল গুড় পানিতে ফেলে দেওয়া হয়।
চয়ন সরকার কলাবাড়ী গ্রামের রমেশ সরকারের ছেলে।
উপজেলা নির্বাহী অফিসার সাগুফতা হক বলেন,ভেজাল গুড় তৈরীর খবর পেয়ে আমরা কলাবাড়ী গ্রামে অভিযান পরিচালনা করে চয়ন সরকার নামে এক ব্যক্তির ৫০ হাজার টাকা জরিমানা ও ১৫ মন ভেজাল গুড় পানিতে ফেলা দেওয়া হয়।আমাদের এ ধরনের ভেজাল বিরোধী অভিযান আগামীতেও অব্যাহত থাকবে
প্রিন্ট করুন










Discussion about this post