Thursday, 12 November 2026
🕗
দৈনিক দেশতথ্য
Advertisement
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার
No Result
View All Result
দৈনিক দেশতথ্য
No Result
View All Result

কোটালীপাড়ায় উপজেলা ছাত্রলীগের কমিটি ঘোষণা, বাতিলের দাবিতে বিক্ষোভ

দেশতথ্য ঢাকা অফিস by দেশতথ্য ঢাকা অফিস
Sunday, 30 July, 2023.
in প্রধান খবর
Reading Time: 1 min read
0
কোটালীপাড়ায় উপজেলা ছাত্রলীগের কমিটি ঘোষণা, বাতিলের দাবিতে বিক্ষোভ
Share on FacebookShare on Twitter Share on E-mail Share on WhatsApp

গৌরাঙ্গ লাল দাস,কোটালীপাড়া (গোপালগঞ্জ)প্রতিনিধি :
গোপালগঞ্জের কোটালীপাড়া শেখ লুৎফর রহমান আদর্শ সরকারি কলেজের সাবেক ভিপি স্বপন তালুকদারকে সভাপতি ও কোটালীপাড়া উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি শামীম দাড়িয়াকে সাধারণ সম্পাদক করে উপজেলা ছাত্রলীগের কমিটি ঘোষনা করা হয়েছে।

গত শনিবার রাতে জেলা ছাত্রলীগের সভাপতি নিউটন মোল্লার একক ভাবে স্বাক্ষর করে তার ফেসবুকের মাধ্যমে এই কমিটি প্রকাশ করেন।

কমিটি প্রকাশের পর উপজেলা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক পদ বঞ্চিত নেতা এবং তাদের কর্মী সমর্থকরা দলীয় কার্যালয়ের সামনে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ শুরু করেন। গভীর রাত পর্যন্ত চলে তাদের বিক্ষোভ ও সমাবেশ।

এদিকে আজ রবিবার সকাল থেকে পদ বঞ্চিত নেতা ও তাদের কর্মী সমর্থকরা দ্বিতীয় দফায় দলীয় কার্যালয়ের সামনে অবস্থান নিয়ে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ শুরু করেন।

বেলা ১০টার দিকে বিক্ষোভকারীরা গোপালগঞ্জ-পয়সারহাট সড়কের উপজেলা সদরের সামনে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। খবর পেয়ে আইনশৃক্সখলা বাহিনী ঘটনাস্থলে গিয়ে তাদেরকে সড়ক থেকে সরিয়ে দেয়। এরপর বিক্ষোভকারীরা দলীয় কার্যালয়ের সামনে গিয়ে বিক্ষোভ সমাবেশে মিলিত হয়।

এ সময় ছাত্রলীগ নেতা মাইনুল ইসলাম রিমো, রাজীব শেখ, ইয়াদুল নিজামী, লালন শেখ, টিএম শফিকসহ পদ বঞ্চিত নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

দুপুর ১২টার দিকে সদ্য ঘোষিত কমিটি সভাপতি স্বপন তালুকদার ও শামীম দাড়িয়ার কর্মী সমর্থকরা দলীয় কার্যালয়ের সামনে আসলে বিক্ষোভকারীদের সাথে ধাওয়া পাল্টা ধাওয়া হয়।

এ সময় ইটের আঘাতে দলীয় কার্যালয়ের গ্লাস ভেঙ্গে যায়।
পদ বঞ্চিত ছাত্রলীগ নেতা মাইনুল ইসলাম রিমো, রাজীব শেখ, ইয়াদুল নিজামী, বলেন, শনিবার রাত ১২ টার দিকে জেলা ছাত্রলীগের সভাপতি নিউটন মোল্লা তার ফেসবুক থেকে কোটালীপাড়া উপজেলা ছাত্রলীগের মেয়াদউত্তীর্ণ কমিটি বাতিল করে এক বছরের জন্য মো. স্বপন তালুকদারকে সভাপতি ও শামীম দাড়িয়াকে সাধারণ সম্পাদক করে উপজেলা ছাত্রলীগের কমিটি ঘোষণা করে। এই ঘোষিত কমিটিতে শুধুমাত্র সভাপতি নিউটন মোল্লার স্বাক্ষর রয়েছে। যা গঠণতন্ত্র পরিপন্থি। এছাড়া ঘোষিত কমিটির সভাপতির বয়স ৫ বছর ও সাধারণ সম্পাদকের বয়স ৩ বছর বেশি যা গঠনতন্ত্রবিরোধী।

সদ্য ঘোষিত কমিটির সভাপতি স্বপন তালুকদার ও সাধারণ সম্পাদক শামীম দাড়িয়া বলেন, আমরা দীর্ঘদিন ধরে এই সংগঠনের সাথে যুক্ত আছি। সংগঠনে থেকে কলেজ এবং উপজেলা ছাত্রলীগের নেতৃত্ব দিয়েছি। করোনার আগেই উপজেলা ছাত্রলীগের সম্মেলন হওয়ার কথা ছিল। কিন্তু করোনার কারণে সম্মেলন পিছিয়ে যায়। এর জন্য আমাদের বয়স কিছুটা বেড়ে গিয়েছে। বিষয়টি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে জানানোর পরে তিঁনি বয়স শিথিল করেছেন। আর এ কারণেই উপজেলা আওয়ামী লীগের সিনিয়র নেতৃবৃন্দের মতামতের ভিত্তিতে আমাদেরকে সভাপতি ও সাধারণ সম্পাদক করা হয়েছে।

জেলা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক আমির হামজা বলেছেন, কোটালীপাড়া উপজেলা ছাত্রলীগের নতুন কমিটি গঠনের ব্যাপারে তিনি প্রধানমন্ত্রীর কোন নির্দেশনা পাননি। তাই তিনি ঘোষিত ওই কমিটিতে স্বাক্ষর করেননি।

জেলা ছাত্রলীগের সভাপতি নিউটন মোল্লা বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে ও জেলা-উপজেলা আওয়ামী লীগ নেতাবৃন্দ, কোটালীপাড়া পৌরসভার মেয়র মতিয়ার রহমান হাজরার উপস্থিতিতে এবং কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি-সাধারণ সম্পাদকের মতামতের ভিত্তিতে কোটালীপাড়া উপজেলা ছাত্রলীগের কমিটি গঠন করা হয়েছে।

এ ব্যাপারে জেলা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জেলা আওয়ামী লীগের সভাপতি বাসায় যাওয়ার জন্য বারবার মুঠোফোনে কল করা হলেও তিনি উপস্থিত হননি। তাই নেতৃবৃন্দের নির্দেশে আমার একক স্বাক্ষরে কমিটি ঘোষণা করা হয়েছে।

কোটালীপাড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আয়নাল হোসেন শেখ বলেন, জেলা আওয়ামী লীগের সভাপতি আমাকে ফোনে ডেকে নেন। পরে প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলে জেলা আওয়ামী লীগ ও জেলা ছাত্রলীগ এই কমিটি গঠন করেছেন। সেখানে আমি উপস্থিত ছিলাম। তিনি আরো বলেন,প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশেই এই কমিটি গঠিত হয়েছে। যারা পদ পায়নি তারা একটু কষ্ট পেয়েছে। তাই তারা পদের জন্য একটু আন্দোলন করছে। তাদের আমরা বুঝানোর চেষ্টা করছি। সব ঠিক হয়ে যাবে।

কোটালীপাড়া থানার ওসি মোঃ জিল্লুর রহমান বলেন, বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। উপজেলা সদরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

দৈনিক দেশতথ্য//এস//

Tags: কোটালীপাড়ায় উপজেলা ছাত্রলীগের কমিটি ঘোষণাবাতিলের দাবিতে বিক্ষোভ
প্রিন্ট করুন প্রিন্ট করুন
Previous Post

জীবন মৃত্যুর সন্ধিক্ষণে থাকা রোগীর সাথে প্রতারণা

Next Post

রাজশাহীতে ৬ টিকটকার গ্রেপ্তার

Related Posts

গাজীপুরে মহাসড়ক অবরোধ করে শ্রমিকদের বিক্ষোভ, যান চলাচল বন্ধ
জাতীয় খবর

গাজীপুরে মহাসড়ক অবরোধ করে শ্রমিকদের বিক্ষোভ, যান চলাচল বন্ধ

বর্জ্যকে সম্পদে পরিণত করাই হোক বৈশ্বিক অঙ্গীকার: জুবাইদা
জাতীয় খবর

বর্জ্যকে সম্পদে পরিণত করাই হোক বৈশ্বিক অঙ্গীকার: জুবাইদা

ফ্ল্যাটের বাজারে ক্রেতা সংকট, অনিশ্চিত লাখো কর্মসংস্থান
জাতীয় খবর

ফ্ল্যাটের বাজারে ক্রেতা সংকট, অনিশ্চিত লাখো কর্মসংস্থান

Next Post
রাজশাহীতে ৬ টিকটকার গ্রেপ্তার

রাজশাহীতে ৬ টিকটকার গ্রেপ্তার

Discussion about this post

সর্বশেষ সংবাদ

আসছে শিক্ষাপ্রতিষ্ঠানে টানা ১২, ১৫ ও ১৮ দিনের ছুটি

আসছে শিক্ষাপ্রতিষ্ঠানে টানা ১২, ১৫ ও ১৮ দিনের ছুটি

গাজীপুরে মহাসড়ক অবরোধ করে শ্রমিকদের বিক্ষোভ, যান চলাচল বন্ধ

গাজীপুরে মহাসড়ক অবরোধ করে শ্রমিকদের বিক্ষোভ, যান চলাচল বন্ধ

বর্জ্যকে সম্পদে পরিণত করাই হোক বৈশ্বিক অঙ্গীকার: জুবাইদা

বর্জ্যকে সম্পদে পরিণত করাই হোক বৈশ্বিক অঙ্গীকার: জুবাইদা

ফ্ল্যাটের বাজারে ক্রেতা সংকট, অনিশ্চিত লাখো কর্মসংস্থান

ফ্ল্যাটের বাজারে ক্রেতা সংকট, অনিশ্চিত লাখো কর্মসংস্থান

হরমুজ প্রণালি আর আগের অবস্থায় ফিরবে না

হরমুজ প্রণালি আর আগের অবস্থায় ফিরবে না

আর্কাইভ

November 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  
« Oct    

প্রকাশক ও সম্পাদকঃ মোঃ আব্দুল বারী
ইমেইলঃ [email protected]

Mobile No- +88 01710862632
ঢাকা অফিসঃ ৩৩ কাকরাইল (২য় তলা)
ভিআইপি রোড, কাকরাইল ঢাকা -১০০০
প্রেসবিজ্ঞপ্তি পাঠানোর ইমেল:
[email protected]
কুষ্টিয়া অফিস: দৈনিক দেশতথ্য
দাদাপুর রোড (মজমপুর)
(কুষ্টিয়া পুলিশ লাইনের সামনে)
মোবাইল:01716831971

Copyright © 2024 dailydeshtottoh All right reserved. Developed by WEBSBD.NET

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার

Copyright © 2024 dailydeshtottoh All right reserved. Developed by WEBSBD.NET

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist