শেখ দীন মাহমুদ,খুলনা প্রতিনিধি : খুলনার কয়রায় সুন্দরবন থেকে অবৈধভাবে বিষ প্রয়োগে ধরা চিংড়ি মাছ সহ চক্রের দু’সদস্যকে আটক করেছে পুলিশ। এসময় তাদের নিকট থেকে প্রায়ে এক’শ
কেজি চিংড়ি মাছ জব্দ করা হয়েছে ।
মঙ্গলবার (১২ এপ্রিল) ভোর সাড়ে ৫ টার দিকে উপজেলার উত্তর বেদকাশি
ইউনিয়নের বড়বাড়িয়া গ্রামের চৌরাস্তা এলাকা থেকে থানা পুলিশ দক্ষিণ
বেদকাশি ইউনিয়নের জোরশিং গ্রামের গোলাম মোস্তফার পুত্র জুবায়ের গাজী (২৮)
ও বীনা পনি গ্রামের শফিকুল গাজীর ছেলে হাসানুরজ্জামান(৩৫) কে আটক করেন।
এব্যাপারে কয়রা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ রবিউল হোসেনের বলেন,
বিশেষ অভিযান পরিচালনার সময় বিষ দিয়ে ধরা প্রায় ১শত কেজি চিংড়ি মাছ সহ
চক্রের দু’জন সদস্যকে আটক করে আদালতে প্রেরণ করা হয়েছে।
দৈনিক দেশতথ্য//এল//
প্রিন্ট করুন






Discussion about this post