Thursday, 12 November 2026
🕗
দৈনিক দেশতথ্য
Advertisement
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার
No Result
View All Result
দৈনিক দেশতথ্য
No Result
View All Result

খুলনায় অভিযানে বন্ধ ডায়াগনস্টিক সেন্টার ফের চালু

দেশতথ্য ডেস্ক by দেশতথ্য ডেস্ক
Tuesday, 13 September, 2022.
in স্থানীয় খবর
Reading Time: 1 min read
0
খুলনায় অভিযানে বন্ধ ডায়াগনস্টিক সেন্টার ফের চালু
Share on FacebookShare on Twitter Share on E-mail Share on WhatsApp

স্বাস্থ্য বিভাগের অনুমোদনহীন ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার বন্ধের অভিযান যেন কাগজে কলমেই সীমাবদ্ধ। অভিযানের একদিন পেরোতেই পুনরায় চালু হয়েছে খুলনা নগরীর বন্ধ ঘোষণা করা ডায়াগনস্টিক সেন্টারগুলো। এখনও রোগী দেখে হামলে পড়ছেন প্রতিষ্ঠান সংশ্লিষ্ঠরা। এমনকি পরীক্ষার নামে সেই পূর্বের প্রতারণার আশ্রয় নিচ্ছেন বলেও দাবি করেছেন ভোগীদের অনেকেই।

খুলনা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকের নির্দেশে গত ২৭ আগস্ট থেকে ১ সেপ্টেম্বর পর্যন্ত মহানগরীর অবৈধ অনুমোদনহীন ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে অভিযান পরিচালনা করেন
খোদ স্বাস্থ্য বিভাগ। অভিযানে খুলনা মহানগরীর ৭টি ডায়াগনস্টিক সেন্টার ও একটি ক্লিনিক বন্ধ করা হয়েছে বলে স্বাস্থ্য অধিদপ্তরে প্রতিবেদন পাঠিয়েছে খুলনার স্বাস্থ্য পরিচালক।

স্বাস্থ্য বিভাগের তালিকা ধরে সরেজমিনে নগরীর ডায়াগনস্টিক সেন্টারগুলো ঘুরে দেখা গেছে, বন্ধের তালিকায় থাকা শান্তিধাম ল্যাব কেয়ার কনসালটেশন সেন্টারের অবস্থান নগরীর শান্তিধাম মোড়ে। পুরাতন একটি ভবনের কয়েকটি রুম নিয়ে সেটি পরিচালনা করা হচ্ছে। ভেতরে প্রবেশ করে দেখা যায়, রিসিপশনিস্টের টেবিলের খুলনার খ্যাতনামা চিকিৎসকের ভিজিটিং কার্ড সাজানো রয়েছে।
প্রবেশেরই পরই দু’জন কী পরীক্ষা করবেন জানতে চাইলেন। বিশেষ ছাড়ে টেস্ট করার প্রস্তাবও দেন তারা। তবে সাংবাদিক পরিচয় জেনে সেন্টারের পরিচালক জি এম ফিরোজ জানান, আপাতত ডায়াগনস্টিক সেন্টার বন্ধ। স্বাস্থ্য বিভাগ পরিদর্শনে এসে কাগজপত্র ও যন্ত্রপাতি হালনাগাদ করতে বলেছ বলেও জানান তিনি।

বন্ধের তালিকায় থাকা ল্যাব এইড ডায়াগনস্টিক সেন্টার অবস্থিত নগরীর শামসুর রহমান সড়কেই। ভেতরে গিয়ে রক্ত ও বুকের এক্সরে করাবো জানালে রিসিপশনে থাকা এক নারী জানান, রক্ত পরীক্ষা করা যাবে, এক্সরে পাশের ডায়াগনস্টিক সেন্টার থেকে করিয়ে এনে দেব। স্বাস্থ্য বিভাগের পরিদর্শনের পর বন্ধের নির্দেশনা ছিলো কি-না জানতে চাইলে নাসরিন আকতার নামের ওই নারী জানান, কেউ আসেনি বা
বন্ধের কোনো নোটিশ তাদেরকে দেয়নি।

একই তালিকায় থাকা বয়রা সেন্ট্রাল ডায়াগনস্টিক সেন্টার অবস্থিত খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের বিপরীতে। গত ৭ সেপ্টেম্বর সেখানে গিয়ে মূল দরজা বন্ধ পাওয়া যায়। তবে হাসপাতাল থেকে মধ্য বয়স্ক এক ব্যক্তি হাত এক্সরে করাতে গেলে রোগী দেখেই ছুটে আসেন কয়েক ব্যক্তি। ওই রোগীর সঙ্গে ডায়াগনস্টিক স্টোরের ভেতরে গিয়ে দেখা যায়, রিসিপশনসহ প্যাথলজি বিভাগে
নারী কর্মীরা বসে রয়েছেন।

পাশের বন্ধের তালিকায় থাকা অপর এক প্রতিষ্ঠান ‘রেডিয়েন্স ক্লিনিক্যাল অল্ট্রাসাউন্ড’। সেখানে গিয়ে এক্সরে করা যাবে কি-না শুনতেই কয়েকজন প্রতিবেদককে ভেতরে নিয়ে যান। ডায়াগনস্টিক সেন্টারের ভেতরে তখন বেশ কয়েকজন রোগী ছিলো।

নগরীর ছোট বয়রা কলা বাগান এলাকায় বেল ভিউ ডায়াগনস্টিক সেন্টার। এটিও খোলা এবং কার্যক্রম চলছে। রিসিপশনে থাকা এক নারী জানান, বন্ধের কোনো নোটিশ তারা পাননি।

নগরীর হাজী মহাসিন রোডে এক্সপার্ট স্যাম্পল ডায়াগনস্টিক সেন্টার বন্ধ রয়েছে। স্বাস্থ্য বিভাগের নির্দেশে একমাত্র তাদেরকেই কার্যক্রম বন্ধ রাখতে দেখা গেছে।

প্রসঙ্গত, স্বাস্থ্য বিভাগের পরিদর্শন প্রতিবেদনে বলা হয়েছে, শান্তিধাম ল্যাব কেয়ার, বয়রা সেন্ট্রাল ও রেডিয়েন্সের অনুমোদন নেই। অনুমোদনের জন্য কোনো আবেদনও করেননি তারা। ল্যাব এইড ডায়াগনস্টিক সেন্টারের অনেক আগে অনুমোদন ছিলো। এখন সেখানে মানসম্মত কিছুই নেই। বেল ভিউ ডায়াগনস্টিক সেন্টার অনুমোদনের আবেদন করেছেন। কিন্তু সেখানেও নানা রকম ঘাটতি দেখতে
পাওয়া যায়। ডায়াগনস্টিক সেন্টারটি বন্ধ রেখে ঘাটতি পূরণের নির্দেশনা দিয়েছিলো স্বাস্থ্য বিভাগ।

নগরীর ছোট বয়রা এলাকায় আনোয়ারা মেমোরিয়াল হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার। পরিদর্শনকালে কর্মকর্তারা সেখানে দেখতে পান, হাসপাতালে কোনো ডিউটি ডাক্তার ও ডিপ্লোমা নার্স নেই। প্যাথলজিক্যাল ফ্রিজে একসঙ্গে মাংস ও রক্ত রাখা হয়েছে। স্বাস্থ্য বিভাগের প্রতিবেদনে বলা হয়েছে,
প্রতিষ্ঠানটি স্বাস্থ্য সম্মত নয়। সেবার মান ভালো নয়, দক্ষ লোকবলের অভাব রয়েছে। তবে ক্লিনিক মালিককে বন্ধের কোনো নোটিশ দেওয়া হয়নি বলে কর্তৃপক্ষ দাবি করলেও মহাপরিচালকের কাছে পাঠানো প্রতিবেদনে ওই ক্লিনিক বন্ধের তথ্য উল্লেখ করা হয়েছে।

নগরীর টুটপাড়া তালতলা হাসপাতাল রোডের সূর্যের হাসি নেটওয়ার্ক ক্লিনিকের প্যাথলজি বিভাগে গিয়েও অনেক কিছুর ঘাটতি পান স্বাস্থ্য কর্মকর্তারা। তাদেরও শোকজ করা হয়।

খুলনা বিভাগের স্বাস্থ্য পরিচালক ডা. মো. মনজুরুল মুরশিদ এ ব্যাপারে জানতে চাইলে বলেন, বন্ধের নির্দেশের পরেও যদি কোনো ডায়াগনস্টিক সেন্টার চালু থাকে-তাহলে আরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে। স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকের কাছে পাঠানো প্রতিবেদন এবং বাস্তব তথ্য দুই রকম কেন? জানতে
চাইলে তিনি বিষয়টি নিয়ে প্রধান সহকারীর সঙ্গে কথা বলার অনুরোধ করেন।

প্রধান সহকারী মাসুম বিল্লাহ জানান, ভুল করে মহাপরিচালকের কাছে ৮টি প্রতিষ্ঠান বন্ধের তথ্য পাঠানো হয়েছে। মূলত ৬টি ডায়াগনস্টিক সেন্টার বন্ধ করা হয়েছে। আনোয়ারা মেমোরিয়াল হাসপাতাল ও সূর্যের হাসি নেটওয়ার্ককে শোকজ করা হয়েছে বলেও জানান তিনি।

এবি//দৈনিক দেশতথ্য//সেপ্টম্বর ১৩,২০২২//

Tags: অনুমোদনহীন ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার
প্রিন্ট করুন প্রিন্ট করুন
Previous Post

কপোতাক্ষের ভাঙ্গনে হুমকিতে পাইকগাছার বিস্তীর্ণ অঞ্চল

Next Post

কুড়িগ্রামে পাটের ন্যায্য দাম না পেয়ে দুশ্চিতায় চাষীরা

Related Posts

বেনাপোলে পুলিশের অভিযান, আটক ৪
স্থানীয় খবর

বেনাপোলে পুলিশের অভিযান, আটক ৪

কুষ্টিয়া সরকারি কলেজে ডিবির ওপর হামলা, ছাত্রদলের ১০ জনের নামে মামলা
স্থানীয় খবর

কুষ্টিয়া সরকারি কলেজে ডিবির ওপর হামলা, ছাত্রদলের ১০ জনের নামে মামলা

আইএসও , জিএমপি ও এইচএসিসিপি সনদ অর্জন করল আকিজ এগ্রো ফিড
স্থানীয় খবর

আইএসও , জিএমপি ও এইচএসিসিপি সনদ অর্জন করল আকিজ এগ্রো ফিড

Next Post
কুড়িগ্রামে পাটের ন্যায্য দাম না পেয়ে দুশ্চিতায় চাষীরা

কুড়িগ্রামে পাটের ন্যায্য দাম না পেয়ে দুশ্চিতায় চাষীরা

Discussion about this post

সর্বশেষ সংবাদ

আসছে শিক্ষাপ্রতিষ্ঠানে টানা ১২, ১৫ ও ১৮ দিনের ছুটি

আসছে শিক্ষাপ্রতিষ্ঠানে টানা ১২, ১৫ ও ১৮ দিনের ছুটি

গাজীপুরে মহাসড়ক অবরোধ করে শ্রমিকদের বিক্ষোভ, যান চলাচল বন্ধ

গাজীপুরে মহাসড়ক অবরোধ করে শ্রমিকদের বিক্ষোভ, যান চলাচল বন্ধ

বর্জ্যকে সম্পদে পরিণত করাই হোক বৈশ্বিক অঙ্গীকার: জুবাইদা

বর্জ্যকে সম্পদে পরিণত করাই হোক বৈশ্বিক অঙ্গীকার: জুবাইদা

ফ্ল্যাটের বাজারে ক্রেতা সংকট, অনিশ্চিত লাখো কর্মসংস্থান

ফ্ল্যাটের বাজারে ক্রেতা সংকট, অনিশ্চিত লাখো কর্মসংস্থান

হরমুজ প্রণালি আর আগের অবস্থায় ফিরবে না

হরমুজ প্রণালি আর আগের অবস্থায় ফিরবে না

আর্কাইভ

November 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  
« Oct    

প্রকাশক ও সম্পাদকঃ মোঃ আব্দুল বারী
ইমেইলঃ [email protected]

Mobile No- +88 01710862632
ঢাকা অফিসঃ ৩৩ কাকরাইল (২য় তলা)
ভিআইপি রোড, কাকরাইল ঢাকা -১০০০
প্রেসবিজ্ঞপ্তি পাঠানোর ইমেল:
[email protected]
কুষ্টিয়া অফিস: দৈনিক দেশতথ্য
দাদাপুর রোড (মজমপুর)
(কুষ্টিয়া পুলিশ লাইনের সামনে)
মোবাইল:01716831971

Copyright © 2024 dailydeshtottoh All right reserved. Developed by WEBSBD.NET

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার

Copyright © 2024 dailydeshtottoh All right reserved. Developed by WEBSBD.NET

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist