Thursday, 12 November 2026
🕗
দৈনিক দেশতথ্য
Advertisement
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার
No Result
View All Result
দৈনিক দেশতথ্য
No Result
View All Result

খুলনায় তৈরি হচ্ছে নকল ডিটারজেন্ট, বাড়ছে স্বাস্থ্য ঝুঁকি

দেশতথ্য ঢাকা অফিস by দেশতথ্য ঢাকা অফিস
Wednesday, 29 June, 2022.
in জাতীয় খবর
Reading Time: 1 min read
0
খুলনায় তৈরি হচ্ছে নকল ডিটারজেন্ট, বাড়ছে স্বাস্থ্য ঝুঁকি
Share on FacebookShare on Twitter Share on E-mail Share on WhatsApp

শেখ দীন মাহমুদ,খুলনা প্রতিনিধি: নেই বিএসটিআইয়ের অনুমোদন ও ট্রেড লাইসেন্স।তবুও দেশের বিভিন্ন প্রসিদ্ধ ব্র্যান্ডের মোড়ক নকল করে বিএসটিআইয়ের ভুয়া সিল ব্যবহার করে বাজারজাত করা হচ্ছে নকল ডিটারজেন্ট পাউডার। নিম্ন মানের এসব ডিটারজেন্টে সয়লাব খুলনার ডুমুরিয়ার বাজার। এতে করে বিপাকে পড়েছেন ভোক্তা সাধারণ। অন্যদিকে রাজস্ব বঞ্চিত হচ্ছে সরকার। আর গোপনে ওই সকল নকল ডিটারজেন্ট উৎপাদন করতে নির্জন জায়গায় কিছু অসাধু ব্যবসায়ীরা গড়ে তুলেছেন কারাখানা ।

একদিকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে ও সরকারের রাজস্ব ফাঁকি দিয়ে দেদারছে তৈরি ও বিক্রি করছেন নকল ডিটারজেন্ট পাউডার।

প্রতিবেদনকালে খুলনার ডুমুরিয়ার বাজারের বিভিন্ন দোকান ঘুরে দেখা গেছে, বিভিন্ন প্রসিদ্ধ ব্র্যান্ডের মোড়ক অথচ দাম কম হওয়ায় ওই সকল ডিটারজেন্টগুলো বিক্রিও হচ্ছে বিপুল পরিমাণে। এসব নকল ডিটারজেন্ট ব্যবহার করায় একদিকে যেমন হাত-পায়ে সর্ব সাধারণ চর্মরোগে আক্রান্ত হচ্ছে। অন্যদিকে নষ্ট হচ্ছে মুল্যবান কাপড়। এতে স্বাস্থ্যঝুঁকির পাশাপাশি আর্থিক ক্ষতি হচ্ছে সর্বসাধারণের।

ডুমুরিয়ার শাহপুর বাজারের একটি দোকানে দেখা যায়, নকল ‘খান’ ডিটারজেন্ট পাউডার। এটি দেখতে হুবহু ইউনিলিভার কোম্পানির ডিটারজেন্টের মতো। এ ব্যাপারে রবিউল নামে এক ক্রেতা বলেন, তিনি নকল ‘খান’ পাউডার কিনে প্রতারিত হয়েছেন। এ পাউডার ব্যবহার করায় তার নতুন পাঞ্জাবিসহ অনেক কাপড় ঝলসে গেছে। এমনকি ডুমুরিয়ার বিভিন্ন এলাকায় মাইকিং করেও ওই সকল নকল ডিটারজেন্ট পাউডার বিক্রি করা হচ্ছে বলে অভিযোগ করেছেন তিনি।

সরেজমিনে ডুমুরিয়ার শাহপুরস্থ খান কর্পোরেশন প্রোডাক্ট কারখানার ভেতরে গিয়ে দেখা যায়, সেখানকার গোয়াল ঘরের একটা রুমে বিএসটিআই এর ভূয়া স্টিকার মোড়কে লাগিয়ে প্রস্তুত করা হচ্ছে নকল ডিটারজেন্ট পাউডার। এখানে তৈরিকৃত নকল ডিটারজেন্ট পাউডারগুলো আবার ডুমুরিয়ার বিভিন্ন গ্রাম,দোকান এমনকি আশপাশের বিভিন্ন উপজেলাতেও হরহামেশাই বিক্রিয় করা হচ্ছে।

এব্যাপারে কারখানার মেহেদি হাসান নামের একজন জানান, এই কারখানার ব্যবস্থাপনা পরিচালক সোহেল খান। তিনি দেশের বাইরে থাকেন। তারা ৬ মাস যাবত এই ব্যাবসা পরিচালনা করছি। প্রতিদিন ৫ হাজার প্যাকেট পাউডার এ কারখানা থেকে তৈরি করতে পারেন বলে জানান তিনি। তবে তাদের বিএসটিআই এর কোন অনুমোদন আছে কি না সে ব্যাপারে তিনি কোন সদোত্তর দিতে পারেননি।

এব্যাপারে ডুমুরিয়া উপজেলা কর্মকর্তা আসিফ শরিফ রহমানের সাথে যোগাযোগ করতে তার মোবাইলে একাধিকবার কল দিয়েও তিনি রিসিভ না করায় তার মন্তব্য জানা সম্ভব হয়নি।

সর্বশেষ ভেজাল পণ্য উৎপাদন ও বিক্রয় বন্ধে স্থানীয়রা প্রশাসনের সংশ্লিষ্ঠ কতৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেছেন।

দৈনিক দেশতথ্য//এল//

Tags: খুলনায় তৈরি হচ্ছে নকল ডিটারজেন্টবাড়ছে স্বাস্থ্য ঝুঁকি
প্রিন্ট করুন প্রিন্ট করুন
Previous Post

বিএল কলেজে শিক্ষার্থীদের ভর্তি সহায়তা কেন্দ্র স্থাপন

Next Post

নেছারাবাদে সড়ক দূর্ঘটনায় ব্যবসায়ীর মৃত্যু

Related Posts

গাজীপুরে মহাসড়ক অবরোধ করে শ্রমিকদের বিক্ষোভ, যান চলাচল বন্ধ
জাতীয় খবর

গাজীপুরে মহাসড়ক অবরোধ করে শ্রমিকদের বিক্ষোভ, যান চলাচল বন্ধ

বর্জ্যকে সম্পদে পরিণত করাই হোক বৈশ্বিক অঙ্গীকার: জুবাইদা
জাতীয় খবর

বর্জ্যকে সম্পদে পরিণত করাই হোক বৈশ্বিক অঙ্গীকার: জুবাইদা

ফ্ল্যাটের বাজারে ক্রেতা সংকট, অনিশ্চিত লাখো কর্মসংস্থান
জাতীয় খবর

ফ্ল্যাটের বাজারে ক্রেতা সংকট, অনিশ্চিত লাখো কর্মসংস্থান

Next Post
নেছারাবাদে সড়ক দূর্ঘটনায় ব্যবসায়ীর মৃত্যু

নেছারাবাদে সড়ক দূর্ঘটনায় ব্যবসায়ীর মৃত্যু

Discussion about this post

সর্বশেষ সংবাদ

আসছে শিক্ষাপ্রতিষ্ঠানে টানা ১২, ১৫ ও ১৮ দিনের ছুটি

আসছে শিক্ষাপ্রতিষ্ঠানে টানা ১২, ১৫ ও ১৮ দিনের ছুটি

গাজীপুরে মহাসড়ক অবরোধ করে শ্রমিকদের বিক্ষোভ, যান চলাচল বন্ধ

গাজীপুরে মহাসড়ক অবরোধ করে শ্রমিকদের বিক্ষোভ, যান চলাচল বন্ধ

বর্জ্যকে সম্পদে পরিণত করাই হোক বৈশ্বিক অঙ্গীকার: জুবাইদা

বর্জ্যকে সম্পদে পরিণত করাই হোক বৈশ্বিক অঙ্গীকার: জুবাইদা

ফ্ল্যাটের বাজারে ক্রেতা সংকট, অনিশ্চিত লাখো কর্মসংস্থান

ফ্ল্যাটের বাজারে ক্রেতা সংকট, অনিশ্চিত লাখো কর্মসংস্থান

হরমুজ প্রণালি আর আগের অবস্থায় ফিরবে না

হরমুজ প্রণালি আর আগের অবস্থায় ফিরবে না

আর্কাইভ

November 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  
« Oct    

প্রকাশক ও সম্পাদকঃ মোঃ আব্দুল বারী
ইমেইলঃ [email protected]

Mobile No- +88 01710862632
ঢাকা অফিসঃ ৩৩ কাকরাইল (২য় তলা)
ভিআইপি রোড, কাকরাইল ঢাকা -১০০০
প্রেসবিজ্ঞপ্তি পাঠানোর ইমেল:
[email protected]
কুষ্টিয়া অফিস: দৈনিক দেশতথ্য
দাদাপুর রোড (মজমপুর)
(কুষ্টিয়া পুলিশ লাইনের সামনে)
মোবাইল:01716831971

Copyright © 2024 dailydeshtottoh All right reserved. Developed by WEBSBD.NET

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার

Copyright © 2024 dailydeshtottoh All right reserved. Developed by WEBSBD.NET

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist