গোফরান পলাশ, কলাপাড়া: গণমাধ্যম কর্মীদের সাথে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী অধ্যক্ষ মোঃ মহিববুর রহমান এমপি’র মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার রাত ৯টায় পটুয়াখালীর কলাপাড়া প্রেসক্লাবের ইঞ্জিনিয়ার মোঃ তৌহীদুর রহমান (সিআইপি) মিলনায়তনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী অধ্যক্ষ মো. মহিববুর রহমান এমপি।
প্রেসক্লাব সভাপতি মোঃ হুমায়ুন কবিরের সভাপতিত্বে অনুষ্ঠিত ঘুর্ণিঝড় রেমাল পরবর্তী করণীয় শীর্ষক এ সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন কলাপাড়া ইউএনও মো. রবিউল ইসলাম, কলাপাড়া পৌরসভার মেয়র বিপুল চন্দ্র হাওলাদার, কলাপাড়া থানার ওসি মো. আলী আহম্মেদ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবদুল মোতালেব তালুকদার।
অন্যান্যের মধ্যে সাংবাদিক শামসুল আলম, অধ্যক্ষ দেলওয়ার হোসেন, মেজবাহউদ্দিন মাননু, মোহসিন পারভেজ, বিশ্বাস শিহাব পারভেজ মিঠু, গোফরান পলাশ, জসিম পারভেজ প্রমূখ বক্তব্য রাখেন।
এসময় বক্তারা ঘুর্ণিঝড় মোকাবেলায় করণীয় বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। দূর্যোগ মোকাবেলায় সরকারের সাফল্য তুলে ধরে বক্তব্য রাখেন প্রতিমন্ত্রী মহিববুর রহমান। তিনি দূর্যোগ পরবর্তী সরকারের ত্রাণ কার্যক্রম সঠিকভাবে সম্পন্নের জন্য গণমাধ্যম কর্মীদের সহায়তা করার অনুরোধ করেন।
দৈনিক দেশতথ্য//এইচ//
প্রিন্ট করুন






Discussion about this post