গাংনী প্রতিনিধি: মেহেরপুর জেলা বিএনপির সভাপতি জাভেদ মাসুদ মিল্টনের উদ্যোগে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার দ্রুত রোগ মুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সন্ধ্যায় দলীয় কার্যালয়ে গাংনী উপজেলা ও পৌর বিএনপি এ দোয়া মাহফিলের আয়োজন করে।
এসময় উপস্থিত ছিলেন, গাংনী উপজেলা বিএনপির সভাপতি আলফাজ উদ্দিন কালু, সাধারণ সম্পাদক আব্দুল আওয়াল, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আখেরুজ্জামান, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দাল হক, গাংনী পৌর বিএনপির সাধারণ সম্পাদক সাহিদুল ইসলাম, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক এডাম সুমন, জেলা যুবদলের সাধারণ সম্পাদক কাওছার আলীসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী।
দোয়া মাহফিলে বেগম খালেদা জিয়ার সুস্থতা এবং দীর্ঘায়ু কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
প্রিন্ট করুন








Discussion about this post