Sunday, 15 November 2026
🕗
দৈনিক দেশতথ্য
Advertisement
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার
No Result
View All Result
দৈনিক দেশতথ্য
No Result
View All Result

গাংনীতে ছিনতাকারী সন্দেহে একজনকে বেধড়ক পিটিয়ে আহত

দেশতথ্য রিপোর্ট by দেশতথ্য রিপোর্ট
Thursday, 3 October, 2024.
in স্থানীয় খবর
Reading Time: 1 min read
0
গাংনীতে ছিনতাকারী সন্দেহে একজনকে বেধড়ক পিটিয়ে আহত
Share on FacebookShare on Twitter Share on E-mail Share on WhatsApp

মাহাবুল ইসলাম, গাংনী: মেহেরপুরের গাংনীতে এক শিক্ষার্থীর কানের দুল ছিনতাই সন্দেহে হক সাহেব নামের এক ব্যবসায়ীকে বেধড়ক পিটিয়ে আহত করেছে শিক্ষার্থীর বাবা ইব্রাহিম খলিলসহ আরও কয়েকজন।

বুধবার (২ অক্টোবর), বেলা ১১ টার দিকে গাংনী উপজেলার তেঁতুলবাড়ীয়া ইউনিয়নের করমদী ডিগ্রি কলেজের পিছনের সড়কে এ ঘটনা ঘটে।

ঘটনার বিবরণে জানা যায়, গত সোমবার (৩০ সেপ্টেম্বর), করমদী মাদ্রাসা পাড়ার ইউসুফ আলীর ছেলে ইব্রাহীম হোসেনের মেয়ে প্রগতি বিদ্যা নিকেতন থেকে বাড়ি ফেরার পথে কে বা কারা চাকু/ছুরির ভয়ভীতি প্রদর্শন করে কান থেকে স্বর্ণের দুল ছিনিয়ে নেয়। একই সময়ে এ ঘটনা কাউকে না জানানোর জন্য ভয়ভীতি প্রদর্শন করেন। পরে বিষয়টি পরিবারের সদস্যদের জানালে উক্ত সড়কে ঐ দিন কে বা কারা গেছে তা জেনে কৌশলে একে একে কয়েকজনকে ডেকে পাঠানো হয়। অবশেষে করমদী সর্দারপাড়ার মৃত আব্দুল জলিলের ছেলে ব্যবসায়ী হক সাহেবকেউ সুকৌশলে ডেকে পাঠানো হয়। পরে হক সাহেব করমদী সন্ধানী বাজার এলাকায় এলে তাকে করমদী ডিগ্রি কলেজের পিছনে নিয়ে গিয়ে বেদড়ক মারপিট করেন ঐ শিক্ষার্থীর বাবা ইব্রাহিম খলিলসহ আরও কয়েকজন। মারপিটের সময় কেউ বাঁধা দিতে এলে তাঁদেরও হত্যা করা হবে বলে জানান।

ভুক্তভোগী হক সাহেব জানান, আমাকে দুল ছিনতাইকারী সাব্যস্ত করে করমদী গ্রামের ইব্রাহিম, রাকিব ও গালিব কলেজের পিছনে নিয়ে গিয়ে গাছের সাথে বেঁধে বেধড়ক পেটাতে থাকে। এসময় চুরি করেছি এই মর্মে স্বীকার করানোতে আমাকে মেরে ফেলবে বলে লোহার অ্যাঙ্গেল, বাঁশ এবং কাঠের বাটাম দিয়ে একাধারে পেটাতে থাকে। এসময় ভিডিও ধারণ করে এবং মেরে ফেলার হুমকিতে আমার কাছ থেকে জোরপূর্বক চুরির বিষয়ে স্বীকার করিয়ে নেয়। ঘটনায় ভুক্তভোগী হক সাহেবের শরীরের একাধিক অংশে আঘাতের চিহ্ন পাওয়া যায় এবং বিভিন্ন অংশে রক্ত বোরোতে দেখা গেছে। 

পরে এলাকাবাসীরা ৯৯৯ এ ফোন করলে বামুন্দী পুলিশ ক্যাম্পের এস আই শরিফুল ইসলাম ঘটনাস্থলে উপস্থিত হয়ে গাংনী থানর (ওসি) তাজুল ইসলামের পরামর্শে আহত হক সাহেবকে চিকিৎসা সেবা নেওয়ার জন্য গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানোর ব্যবস্থা করেন।

এস আই শরিফুল ইসলাম জানান, দুল চুরির বিষয়ে গত ৩ দিন পূর্বে অজ্ঞাতনামা কয়েকজনের বিরুদ্ধে থানায় অভিযোগ করেছেন ইব্রাহিম খলিল। কিন্তু অভিযোগের সময় কারো নাম না থাকলেও এখন চোর সন্দেহে হক সাহেবকে পিটিয়ে আহত করে দেশের আইনকে অবমাননা করা হয়েছে। 

এদিকে হক সাহেবকে হাসপাতালে পাঠানো হলে করমদী পশ্চিমপাড়ায় পৌঁছলে আবারও গতিরোধ করে ইব্রাহিমসহ আরও কয়েকজন।

বিষয়টি নিয়ে ইব্রাহিমের সাথে কথা হলে তিনি গতিরোধ করেননি বলে জানান। একই সাথে হক সাহেবকে কেন মারধর করা হয়েছে জানতে চাওয়া হলে তিনার মেয়ে হক সাহেবকে চোর হিসেবে শনাক্ত করেছে, এজন্য গণধোলাইয়ের সময় বাঁধা প্রদান করতে গিয়ে হয়তো ছিঁড়ে ছুটে  গেছে। বেঁধে রেখে বেধড়ক পেটানো আইনসম্মত কিনা এবং মানবাধিকার লঙ্ঘন কিনা জানতে চাইলে বেঁধে রাখার বিষয়ে স্বীকার করলেও মারপিট করা হয়নি বলে দাবি করেন।

এলাকাবাসীর কয়েকজনের কাছে জানতে চাইলে, নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ব্যক্তি হক সাহেবকে বেঁধে মারধরের বিষয়টি নিশ্চিত করেন এবং নিরপরাধ হক সাহেবকে এভাবে মারপিটের তীব্র নিন্দা জানান।

বিষয়টি নিয়ে স্থানীয় ইউপি সদস্য তৌহিদ জানান, আমি সংবাদ পেয়ে কলেজের পিছনে হক সাহেবকে বাঁধা অবস্থায় পেয়েছি। আগে কি ঘটনা ঘটেছে সে বিষয়ে জানিনা। ঘটনায় বামুন্দী পুলিশ ক্যাম্পে ফোন করা হলে কর্মকর্তাগণ ইতিমধ্যেই ঘটনাস্থল পরিদর্শনে এসেছেন।

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলামকে ফোন করা হলে তিনি জানান, আহত ব্যক্তিকে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। চোর সন্দেহে একজনকে মারপিট করে আহত করতে হবে এমন ক্ষমতা কে দিয়েছে ইব্রাহিমকে। আহত হক সাহেবকে আইনের আশ্রয় নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। আগে মারধরের বিচার তারপর চুরির বিচার হবে।

হা/03/1024 dtbangla

Tags: মেহেরপুর নিউজ
প্রিন্ট করুন প্রিন্ট করুন
Previous Post

গাংনীতে বিএনপির জনসভা অনুষ্ঠিত

Next Post

দৌলতপুরে জামায়াতে ইসলামীর দাওয়াতি সমাবেশ অনুষ্ঠিত

Related Posts

মধ্যনগর থেকে কলমাকান্দা বারোমাসি সড়ক নির্মাণের দাবিতে মানববন্ধন
স্থানীয় খবর

মধ্যনগর থেকে কলমাকান্দা বারোমাসি সড়ক নির্মাণের দাবিতে মানববন্ধন

নোয়াখালীতে বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত
স্থানীয় খবর

নোয়াখালীতে বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত

শিশুদের খেলাকে কেন্দ্র করে বৃদ্ধকে পিটিয়ে হত্যা
স্থানীয় খবর

শিশুদের খেলাকে কেন্দ্র করে বৃদ্ধকে পিটিয়ে হত্যা

Next Post
দৌলতপুরে জামায়াতে ইসলামীর দাওয়াতি সমাবেশ অনুষ্ঠিত

দৌলতপুরে জামায়াতে ইসলামীর দাওয়াতি সমাবেশ অনুষ্ঠিত

Discussion about this post

সর্বশেষ সংবাদ

মধ্যনগর থেকে কলমাকান্দা বারোমাসি সড়ক নির্মাণের দাবিতে মানববন্ধন

মধ্যনগর থেকে কলমাকান্দা বারোমাসি সড়ক নির্মাণের দাবিতে মানববন্ধন

ভালুকায় কিন্ডারগার্টেন বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

ভালুকায় কিন্ডারগার্টেন বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

নোয়াখালীতে বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত

নোয়াখালীতে বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত

শিশুদের খেলাকে কেন্দ্র করে বৃদ্ধকে পিটিয়ে হত্যা

শিশুদের খেলাকে কেন্দ্র করে বৃদ্ধকে পিটিয়ে হত্যা

ইয়াবা সেবনের ভিডিও ফেসবুকে, কলাপাড়ায় ছাত্রদল নেতা বহিষ্কার

ইয়াবা সেবনের ভিডিও ফেসবুকে, কলাপাড়ায় ছাত্রদল নেতা বহিষ্কার

আর্কাইভ

November 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  
« Oct    

প্রকাশক ও সম্পাদকঃ মোঃ আব্দুল বারী
ইমেইলঃ [email protected]

Mobile No- +88 01710862632
ঢাকা অফিসঃ ৩৩ কাকরাইল (২য় তলা)
ভিআইপি রোড, কাকরাইল ঢাকা -১০০০
প্রেসবিজ্ঞপ্তি পাঠানোর ইমেল:
[email protected]
কুষ্টিয়া অফিস: দৈনিক দেশতথ্য
দাদাপুর রোড (মজমপুর)
(কুষ্টিয়া পুলিশ লাইনের সামনে)
মোবাইল:01716831971

Copyright © 2024 dailydeshtottoh All right reserved. Developed by WEBSBD.NET

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার

Copyright © 2024 dailydeshtottoh All right reserved. Developed by WEBSBD.NET

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist