স্টাফ রিপোর্টার :
মুফতি আমির হামজা, মাননীয় সংসদ সদস্য (কুষ্টিয়া–৩), গত ১৪ ফেব্রুয়ারি শনিবার প্রায় সারাদিন তার নির্বাচনী এলাকায় নেতাকর্মী ও সাধারণ জনগণের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।
বিজয়ের পরপরই সাধারণ মানুষের দ্বারে দ্বারে গিয়ে খোঁজখবর নেওয়ায় এলাকাজুড়ে ইতিবাচক সাড়া পড়েছে।
করিমপুর বাজারে জনসাধারণের সঙ্গে মতবিনিময়কালে তিনি বলেন, কুষ্টিয়া জেলার মধ্যে সর্বোচ্চ ব্যবধানে ৫৪,৯১৭ ভোটে বিজয়ী হওয়া প্রমাণ করে যে কুষ্টিয়া সদরে দাঁড়িপাল্লার সমর্থক ও সচেতন ভোটারের সংখ্যা বেশি।
তিনি সকল ভোটারদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন,
“যারা আমাকে ভোট দিয়েছেন এবং যারা দেননি সবাই আমার ভাই। আমরা সকলে মিলে সুন্দর, শান্তিপূর্ণ ও উন্নত একটি কুষ্টিয়া গড়ে তুলবো। আমি সকলের জন্য কাজ করবো।
একই দিনে নির্বাচনী এলাকার পাটিকাবাড়িতে জনসাধারণের সঙ্গে শুভেচ্ছা বিনিময়কালে এমপি মুফতি আমির হামজা কুষ্টিয়ায় চাঁদাবাজি, টেন্ডারবাজি, দুর্নীতি ও মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতির ঘোষণা দেন।
তিনি আইন-শৃঙ্খলা বাহিনীকে স্পষ্ট নির্দেশনা দিয়ে বলেন,
“আমার নির্বাচনী এলাকায় যেন কোনোভাবেই আইন-শৃঙ্খলার অবনতি না ঘটে। যে দলেরই হোক না কেন, বিশৃঙ্খলা সৃষ্টি করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। সে যদি আমার নিজের বাবাও হয়, তবুও ছাড় নেই।
তার এই দৃঢ় অবস্থান এলাকায় সুশাসন ও শৃঙ্খলা প্রতিষ্ঠার প্রত্যাশা আরও জোরালো করেছে। স্থানীয় জনগণ তার এমন সাহসী ও নীতিগত অবস্থানকে স্বাগত জানিয়েছেন।
প্রিন্ট করুন









Discussion about this post