গিয়াস রনি, নোয়াখালী : নোয়াখালীর চাটখিল উপজেলায় ভাতিজার পুরুষাঙ্গ কেটে দেওয়ার অভিযোগ উঠেছে তার আপন চাচী জেসমিন আক্তার (২৫)-এর বিরুদ্ধে। ঘটনার পর থেকেই অভিযুক্ত জেসমিন পলাতক রয়েছেন।
চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল মোন্নাফ বৃহস্পতিবার (২৩ জুলাই) বিকেলে বিষয়টি নিশ্চিত করেন। এর আগে, মঙ্গলবার দিবাগত রাত আনুমানিক সোয়া ২টার দিকে উপজেলার খিলপাড়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের মজ্জাদপাড়ার বাদশা মিয়া বেপারী বাড়িতে এ ঘটনা ঘটে।
আহত জুয়েল ওই এলাকার কামাল হোসেনের ছেলে। ঘটনার পর পরিবারের সদস্যরা তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে প্রথমে চাটখিল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। পরে তার শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়।
স্থানীয়দের দাবি, জুয়েল প্রায় ১১ বছর ওমানে ছিলেন এবং প্রায় এক মাস আগে দেশে ফেরেন। প্রবাসে অবস্থানকালে পারিবারিক মোবাইল ফোন নষ্ট হয়ে যাওয়ায় তিনি চাচী জেসমিন আক্তারের মোবাইল ব্যবহার করে পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগ করতেন। সেই সূত্রে তাদের মধ্যে ঘনিষ্ঠতা তৈরি হয়। দেশে ফেরার পর পরিবারের অজান্তেই সেই সম্পর্ক আরও ঘনিষ্ঠ হয় বলে স্থানীয়রা জানান।
এদিকে, জুয়েলের দেশে ফেরার পর পরিবারের পক্ষ থেকে তার বিয়ের জন্য পাত্রীও ঠিক করা হয়। স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, মঙ্গলবার গভীর রাতে জুয়েল চাচীর ঘরে গেলে সেখানে তার পুরুষাঙ্গ কেটে দেন জেসমিন। এরপরই তিনি ঘটনাস্থল থেকে পালিয়ে যান।
ঘটনার বিষয়ে জেসমিন আক্তারের মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও সেটি বন্ধ পাওয়া যায়।
চাটখিল থানার ওসি মোহাম্মদ আব্দুল মোন্নাফ জানান, ভুক্তভোগীর এক স্বজন থানায় এসে মৌখিকভাবে বিষয়টি অবহিত করেছেন। তাকে লিখিত অভিযোগ দেওয়ার পরামর্শ দেওয়া হলেও এরপর তিনি আর থানায় ফিরে আসেননি।
আর//দৈনিক দেশতথ্য// ঢাকা।
প্রিন্ট করুন









Discussion about this post