রাজধানীর প্রাইম এশিয়া-এ জাঁকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে ‘জাগ্রত OK Bangladesh’ ম্যাগাজিনের মোড়ক উন্মোচন অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে দেশের বিভিন্ন সেক্টরের গুণীজন, শিক্ষাবিদ, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও গণ্যমান্য অতিথিরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, UCSI University-এর প্রো-ভাইস চ্যান্সেলর এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর, লেখিকা হাফিজা শাহিন, কবি ও শিক্ষক
নাসরিন খান।
অনুষ্ঠানটি উপস্থাপনা করেন অধ্যাপক ড. শহীদ মন্জু।
এ আয়োজনকে ঘিরে আমন্ত্রিত অতিথিদের মধ্যে একজন সাঁতার সংগঠক হিসেবেও সম্মাননা প্রদান করা হয়, যা অনুষ্ঠানে ভিন্নমাত্রা যোগ করে।
সম্মাননা প্রাপ্ত ব্যক্তি আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে দেশসেরা সাঁতার প্রশিক্ষণের কোচ আমিরুল ইসলাম বলেন, “আমার মতো ক্ষুদ্র পরিসরের মানুষকে এমন বড় মঞ্চে সম্মানিত করা সত্যিই অনুপ্রেরণার।”
বক্তব্যে সংগঠনের চেয়ারম্যান শিহাব রিফাত আলম বলেন, “জাগ্রত OK Bangladesh শুধু একটি ম্যাগাজিন নয়, এটি একটি প্ল্যাটফর্ম—যেখানে দেশ, সমাজ, সংস্কৃতি ও সম্ভাবনার নানা দিক তুলে ধরা হয়। আমরা চাই ইতিবাচক ও সৃজনশীল কাজের মাধ্যমে সমাজে পরিবর্তনের বার্তা পৌঁছে দিতে।”
তিনি আরও বলেন, তরুণ প্রজন্মকে উৎসাহিত করা এবং বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখা ব্যক্তিদের স্বীকৃতি দেওয়াই এই আয়োজনের মূল লক্ষ্য।
অনুষ্ঠান শেষে অতিথিদের অংশগ্রহণে ম্যাগাজিনের মোড়ক উন্মোচন করা হয় এবং এক প্রাণবন্ত পরিবেশে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
প্রিন্ট করুন










Discussion about this post