Sunday, 8 November 2026
🕗
দৈনিক দেশতথ্য
Advertisement
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার
No Result
View All Result
দৈনিক দেশতথ্য
No Result
View All Result

“জাতির পিতার জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস ২০২২ উদযাপন উপলক্ষে আন্তঃমন্ত্রণালয়ের সভা অনুষ্ঠিত”

Anwar Patwary by Anwar Patwary
Monday, 17 January, 2022.
in জাতীয় খবর, প্রধান খবর, স্থানীয় খবর
Reading Time: 1 min read
0
“জাতির পিতার জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস ২০২২ উদযাপন উপলক্ষে আন্তঃমন্ত্রণালয়ের সভা অনুষ্ঠিত”
Share on FacebookShare on Twitter Share on E-mail Share on WhatsApp

আগামী ১৭ মার্চ ২০২২ তারিখ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী গভীর শ্রদ্ধায় যথাযোগ্য মর্যাদায় জাতীয়ভাবে উদযাপন করা হবে। মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে প্রতি বছর জাতির পিতার জন্মদিবসকে জাতীয় শিশু দিবস হিসেবে পালন করা হয়। আগামী ১৭ মার্চ গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতার জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস ২০২২ যথাযথ মর্যাদায় উদযাপনের লক্ষ্যে আন্ত:মন্ত্রণালয় প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়। সভায় আশা প্রকাশ করে জানানো হয়, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধান অতিথি হিসেবে গণভবন থেকে অনলাইনে জাতির পিতার জন্মস্থান গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতার জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস ২০২২ এর অনুষ্ঠানে সংযুক্ত হবেন।

মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরার সভাপতিত্বে আজ সোমবার (১৭জানুয়ারি) বাংলাদেশ শিশু একাডেমির সভাকক্ষে জাতির পিতার জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন উপলক্ষে আন্তঃমন্ত্রণালয়ের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়। সভাপতির বক্তব্যে প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরা বলেন, জাতির পিতার জীবন আদর্শ ও মুক্তিযুদ্ধের চেতনা শিশুদের মাঝে ছড়িয়ে দিতে সকলের সম্মিলিত প্রয়াসে গভীর শ্রদ্ধা ও যথাযথ মর্যাদার সাথে দেশব্যাপী জাতির পিতার জন্মবার্ষিকীর অনুষ্ঠান উদযাপন করা হবে। নতুন প্রজন্মের নিকট স্বাধীনতা অর্জনে জাতির পিতার সুমহান নেতৃত্ব এবং তাঁর বর্ণাঢ্য ও দীর্ঘ সংগ্রামী জীবনের গৌরবময় তথ্য তুলে ধরতে হবে।

সভায় অনুষ্ঠানসূচির আলোচনায় জানানো হয়, আগামী ১৭ মার্চ জাতির পিতার জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস ২০২২ উদযাপন উপলক্ষ্যে ঢাকায় বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর ও টুঙ্গিপাড়ায় জাতির পিতার সমাধিসৌধে পুষ্পস্তবক অর্পণ করা হবে। গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতার সমাধি প্রাঙনে অনুষ্ঠিত জাতীয় শিশু দিবসের মূল অনুষ্ঠানে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ী শিশুদের মধ্যে পুরস্কার বিতরণ করবেন ও অনলাইনে শিশুদের সাথে শুভেচ্ছা বিনিময় করবেন। অনুষ্ঠানটি দেশের সকল জেলায় একই সময়ে অনুষ্ঠিত হবে। দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে জাতির পিতার জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস ২০২২ যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হবে বলে জানানো হয়। অনুষ্ঠিত হবে কাব্য নৃত্য গীতি আলেখ্যানুষ্ঠান ও বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের সাংস্কৃতিক পরিবেশনা।

স্বাস্থ্যবিধি মেনে সারাদেশে জেলা ও উপজেলা সদরে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার আযোজন করা হবে। দিবসটি উপলক্ষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীর উপর স্মারক গ্রন্থ, ক্রোড়পত্র, স্মরণিকা ও পোস্টার মুদ্রণ ও প্রকাশ করা হবে। দূতাবাসসমূহে জাতির পিতার জন্মবার্ষিকীর অনুষ্ঠান উদযাপন করা হবে। অনুষ্ঠানটি বাংলাদেশ বেতার ও টেলিভিশনে সরাসরি সম্প্রচার করা হবে। দিবসের তাৎপর্য প্রচার ও গণসচেতনতা সৃষ্টির লক্ষ্যে টেলিভিশন ও বেতারে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হবে। এছাড়াও জেলা ও উপজেলা সদরে বঙ্গবন্ধুর জীবনী নিয়ে আলোচনা, মহান মুক্তিযুদ্ধভিত্তিক পুস্তক, ডকুমেন্টারিপ্রদর্শন এবং বঙ্গবন্ধুর ৭ই মার্চের ঐতিহাসিক ভাষণ প্রচার করা হবে বলে সভায় জানানো হয়।


আজকের এ সভায় মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব ড. মু. আনোয়ার হোসেন হাওলদার, ঢাকা বিভাগীয় কমিশনার মো. খলিলুর রহমান, গোপালগঞ্জের জেলা প্রশাসক শাহিদা সুলতানা, প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালক জাজরীন নাহার, ক্যাবিনেট ডিভিশন, পররাষ্ট্র মন্ত্রণালয়, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়, বিদ্যুৎ বিভাগ, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন ও ঢাকা মেট্রোপলিটান পুলিশের প্রতিনিধি উপস্থিত থেকে পিতার জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস ২০২২ যথাযথ মর্যাদায় উদযাপনের লক্ষ্যে গুরুত্বপূর্ণ মতামত তুলে ধরেন।
সভায় আরো উপস্থিত ছিলেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. মহিউদ্দীন আহমেদ, অতিরিক্ত সচিব মো: মুহিবুজ্জামান, বাংলাদেশ শিশু একাডেমীর চেয়ারম্যান লাকী ইনাম, মহাপরিচালক জ্যোতি লাল কুরি, মহিলা বিষয়ক অধিদপ্তরের মহাপরিচালক ফরিদা পারভীনসহ মন্ত্রণালয়ের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ।

প্রিন্ট করুন প্রিন্ট করুন
Previous Post

সুন্দরী কারিমাকে বিয়ে করে খুন হয়েছিল শরিফুল

Next Post

নাসিক নির্বাচন সুষ্ঠু হয়েছে পর্যবেক্ষণ আন্তর্জাতিক মহলের- স্থানীয় সরকার মন্ত্রী

Related Posts

কোটালীপাড়ায় ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত
স্থানীয় খবর

কোটালীপাড়ায় ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত

কুয়াকাটায় সড়ক দুর্ঘটনায় নারী চিকিৎসকের মৃত্যু
স্থানীয় খবর

কুয়াকাটায় সড়ক দুর্ঘটনায় নারী চিকিৎসকের মৃত্যু

জাতিসংঘের জলবায়ু সম্মেলনে যোগ দিতে যাচ্ছেন ছাত্রদল নেতা হাসিব চৌধুরী
স্থানীয় খবর

জাতিসংঘের জলবায়ু সম্মেলনে যোগ দিতে যাচ্ছেন ছাত্রদল নেতা হাসিব চৌধুরী

Next Post
নাসিক নির্বাচন সুষ্ঠু হয়েছে পর্যবেক্ষণ আন্তর্জাতিক মহলের- স্থানীয় সরকার মন্ত্রী

নাসিক নির্বাচন সুষ্ঠু হয়েছে পর্যবেক্ষণ আন্তর্জাতিক মহলের- স্থানীয় সরকার মন্ত্রী

Discussion about this post

সর্বশেষ সংবাদ

কোটালীপাড়ায় ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত

কোটালীপাড়ায় ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত

কুয়াকাটায় সড়ক দুর্ঘটনায় নারী চিকিৎসকের মৃত্যু

কুয়াকাটায় সড়ক দুর্ঘটনায় নারী চিকিৎসকের মৃত্যু

জাতিসংঘের জলবায়ু সম্মেলনে যোগ দিতে যাচ্ছেন ছাত্রদল নেতা হাসিব চৌধুরী

জাতিসংঘের জলবায়ু সম্মেলনে যোগ দিতে যাচ্ছেন ছাত্রদল নেতা হাসিব চৌধুরী

গাংনীতে নবাগত প্রাথমিক শিক্ষকদের সংবর্ধনা

গাংনীতে নবাগত প্রাথমিক শিক্ষকদের সংবর্ধনা

কুষ্টিয়ায় ৫৫ তম জাতীয় সমবায় দিবস উদযাপন

কুষ্টিয়ায় ৫৫ তম জাতীয় সমবায় দিবস উদযাপন

আর্কাইভ

November 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  
« Oct    

প্রকাশক ও সম্পাদকঃ মোঃ আব্দুল বারী
ইমেইলঃ [email protected]

Mobile No- +88 01710862632
ঢাকা অফিসঃ ৩৩ কাকরাইল (২য় তলা)
ভিআইপি রোড, কাকরাইল ঢাকা -১০০০
প্রেসবিজ্ঞপ্তি পাঠানোর ইমেল:
[email protected]
কুষ্টিয়া অফিস: দৈনিক দেশতথ্য
দাদাপুর রোড (মজমপুর)
(কুষ্টিয়া পুলিশ লাইনের সামনে)
মোবাইল:01716831971

Copyright © 2024 dailydeshtottoh All right reserved. Developed by WEBSBD.NET

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার

Copyright © 2024 dailydeshtottoh All right reserved. Developed by WEBSBD.NET

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist