পাটগ্রাম লালমনিরহাট প্রতিনিধিঃ লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলায় জাতীয়তাবাদী মৎস্যজীবী দল পাটগ্রাম ও পৌর শাখার দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
১১ নভেম্বর সোমবার দুপুরে বিএনপির দলীয় কার্যালয়ে পাটগ্রাম উপজেলা ও পৌর মৎস্যজীবী দলের আয়োজনে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ব্যারিস্টার হাসান রাজীব প্রধান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাটগ্রাম উপজেলা বিএনপি আহবায়ক আলহাজ্ব আব্দুল করিম প্রধান, পাটগ্রাম পৌর বিএনপি সভাপতি মোস্তফা সালাউজ্জামান ওপেল, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক সপিকার রহমান, পানবাড়ি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ওয়ালিউর রহমান সোহেল।
পাটগ্রাম পৌর মৎস্যজীবী দলের সভাপতি আয়নাল হোসেন ও পাটগ্রাম উপজেলা মৎস্যজীবী দলের সভাপতি সোহরাফ হোসেন লেলিন সঞ্চালনায় এ সম্মেলনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন লালমনিরহাট জেলা মৎস্যজীবী দলের সভাপতি ফজলার রহমান বুলু, সাধারণ সম্পাদক আবুল হাসেম,মৎস্য সম্পাদক রফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক শাহিনুর রহমান।
প্রিন্ট করুন








Discussion about this post