মোঃ ফয়সাল আলম রাজশাহী প্রতিনিধি: রাজশাহীর চারঘাট উপজেলায় তিনটি গাঁজার কাঁচা গাছসহ ইয়াছিন আলীকে গ্রেপ্তার করেছে চারঘাট মডেল থানা পুলিশ।
শুক্রবার (৮ নভেম্বর) রাত আনুমানিক ১টার দিকে উপজেলার পরানপুর গ্রাম থেকে গাছগুলো উদ্ধার করে পুলিশ। গাছ তিনটির ওজন ৪৫ কেজি ১শ গ্রাম যার আনুমানিক মূল্য ৯ লক্ষ ২ হাজার টাকা।
থানা সূত্রে জানা যায়, শুক্রবার দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে মডেল থানার ওসি আফজাল হোসেনের নেতৃত্বে পুলিশ পরিদর্শক (তদন্ত) আব্দুল খালেক, উপ-পরিদর্শক আলমগীর ও সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে পরানপুর গ্রামে আবুল হোসেনের ছেলে ইয়াছিন আলীকে গ্রেপ্তার করে তাকে জিজ্ঞাসা করলে বসতবাড়ির পশ্চিম পাশে টয়লেট এর পিছনে পরিচর্যা করার সময় তিনটি গাঁজার কাঁচা গাছ উদ্ধার করে পুলিশ।
চারঘাট মডেল থানার অফিসার ইনর্চাজ আফজাল হোসেন ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, দীর্ঘদিন ধরে ইয়াছিন গাঁজার চাষ করে আসছিল। এমন সংবাদের ভিত্তিতে গাঁজার গাছসহ তাকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
১০.অষ্টগ্রামে ইয়াবা ও হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
অষ্টগ্রাম প্রতিনিধি, (কিশোরগঞ্জ): কিশোরগঞ্জের হাওর উপজেলা অষ্টগ্রামে ইয়াবা ও হেরোইনসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।
রবিবার (১০ নভেম্বর) বিকেলে অষ্টগ্রাম থানা পুলিশ ও সেনা বাহিনীর যৌথ অভিযানে উপজেলার অষ্টগ্রাম রড় বাজার এলাকা থেকে ওয়াসিম (৪২) নামে এক মাদক ব্যবসায়ীকে ৫৫ পিস ইয়াবা ও ৬ পিস হেরোইনসহ গ্রেফতার করা হয়।
এসময় তার কাছ থেকে নগদ ৮০ হাজার টাকা ও দুইটি মোবাইল সেট জব্দ করা হয়। গ্রেফতারকৃত ওয়াসিম উপজেলার সদর ইউনিয়নের খানঠাকুরদীঘির পাড়ের বাসিন্দা শাহ হোসেনের পুত্র। তাকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে গ্রেফতার দেখিয়ে আদালতে প্রেরণ করা হয়েছে। অষ্টগ্রাম থানার এসআই মোশারফ হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।
প্রিন্ট করুন








Discussion about this post