নিজস্ব প্রতিবেদক:
আজ ৬ই এপ্রিল (সোমবার) নারায়ণগঞ্জের জালকুড়ি উত্তরপাড়ায় অবস্থিত বি. এম জালাল উদ্দিন উচ্চ বিদ্যালয়ের আয়োজনে ঈদ পুনর্মিলনী ও র্যাফেল ড্র অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, এডভোকেট রাকিবুর রহমান সাগর, সাবেক সভাপতি, নারায়ণগঞ্জ মহানগর ছাত্রদল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শাহিনুর আদর্শ উচ্চ বিদ্যালয়ের পরিচালক ও প্রধান শিক্ষক আরিফ হোসেন ঢালী এবং বিজয় আইডিয়াল হাই স্কুলের পরিচালক ও প্রধান শিক্ষক এস এম বিজয়।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বি. এম জালাল উদ্দিন আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আল মামুন এবং বিদ্যালয়ের চেয়ারম্যান কল্পনা বেগমসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের অংশগ্রহণে এক সৌহার্দ্যপূর্ণ পরিবেশের সৃষ্টি হয়। ঈদ পুনর্মিলনীর পাশাপাশি র্যাফেল ড্র আয়োজন করা হয়, যা উপস্থিতদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি করে।
প্রিন্ট করুন








Discussion about this post