Monday, 9 November 2026
🕗
দৈনিক দেশতথ্য
Advertisement
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার
No Result
View All Result
দৈনিক দেশতথ্য
No Result
View All Result

জিয়া মঞ্চের সভাপতিকে স্বেচ্ছাসেবক লীগের নেতা সাজানোর প্রতিবাদে সংবাদ সম্মেলন

দেশতথ্য রিপোর্ট by দেশতথ্য রিপোর্ট
Sunday, 27 April, 2025.
in স্থানীয় খবর
Reading Time: 1 min read
0
জিয়া মঞ্চের সভাপতিকে স্বেচ্ছাসেবক লীগের নেতা সাজানোর প্রতিবাদে সংবাদ সম্মেলন
Share on FacebookShare on Twitter Share on E-mail Share on WhatsApp

নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর হাতিয়া উপজেলার হরণী ইউনিয়ন জিয়া মঞ্চের সভাপতি জামসেদুল ইসলাম ওরফ ‍টুটুলকে স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক সাজিয়ে মিথ্যা প্রচারণার প্রতিবাদ সংবাদ সম্মেলন করা হয়েছে।

রোববার (২৭ এপ্রিল) বিকেল ৪টায় নোয়াখালী প্রেসক্লাবের শহীদ উদ্দিন এস্কান্দার মিলনায়তনে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন হরণী ইউনিয়ন জিয়া মঞ্চের সভাপতি জামসেদুল ইসলাম।

বক্তব্যে তিনি উল্লেখ করেন, তিনি ২০০৮ সাল থেকে জাতীয়তাবাদী ছাত্রদলের রাজনীতির সঙ্গে যুক্ত রয়েছেন। ২০১২ সালে তিনি হরণী ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক নির্বাচিত হন। যা দুই মেয়াদে ২০১৮ সাল পর্যন্ত বহাল ছিল। তৎকালীন ফ্যাসিষ্ট আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে প্রতিটি দলীয় কর্মসূচিতে তিনি রাজপথে সক্রিয় ছিলেন।

জামসেদুল ইসলাম উল্লেখ করেন, ছাত্রদলের রাজনীতিতে সক্রিয় অবস্থা দেখে তৎকালীন হাতিয়ার আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্য মোহাম্মদ আলীর সন্ত্রাসী বাহিনী তাঁর স্থানীয় আলী বাজারের তাঁর ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে দেন। তাঁকে ব্যবসা প্রতিষ্ঠান থেকে তুলে নিয়ে তাঁর পক্ষে কাজ করতে বাধ্য করে। এক পর্যায়ে ২০১৯ সালে আমার অসম্মতিতে মোহাম্মদ আলীর নির্দেশে হাতে লিখা ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক করা হয়। বিষয়টি তিনি জানার পরপরই প্রত্যাখ্যান করেন।

সংবাদ সম্মেলনে জামসেদুল ইসলাম দাবি করেন, স্বেচ্ছাসেবক লীগের কমিটি প্রত্যাখ্যান করার পর তাঁর উপর অমানসিক নির্যাতন শুরু করে মোহাম্মদ আলীর লেলিয়ে দেওয়া বাহিনী। তাঁরা তাঁকে এলাকা ছাড়তে বাধ্য করে। যার প্রেক্ষিতে তিনি টানা প্রায় দুই বছর ঢাকায় অবস্থান করতে বাধ্য হন। এরপর ২০২১ সালের জুন মাসে এলাকায় আসার পর পুণরায় তাঁর ওপর হামলা চালানো হয়। তারা তাঁর মাথা ফাটিয়ে দেয় এবং চুল কেটে মাথা ন্যাড়া করে বিএনপির কর্মী বলে হেনস্তা করে। তখন জেলা যুবদলের সাধারণ সম্পাদক নুরুল আমিন খান জেলা শহর মাইজদীতে তাঁর চিকিৎসার ব্যবস্থা করেন।

সংবাদ সম্মেলনে জামসেদুল ইসলাম দাবি করেন, এত নির্যাতনের পরও তিনি শহীদ জিয়ার আদর্শ এবং জাতীয়তাবাদী দলের রাজনীতি থেকে দূরে সরে যাননি। বরং প্রতিটি দলীয় কর্মসূচি সফল করেছেন রাজপথে থেকে। এসবের পুরষ্কার হিসেবে তিনি ২০২৩ সালে হাতিয়া উপজেলা জিয়া মঞ্চের স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদকের দায়িত্ব পান। পরবর্তীতে বিগত চার মাস আগে হাতিয়ার হরণী ইউনিয়ন জিয়া মঞ্চের কমিটি গঠিত হলে তিনি ওই কমিটির সভাপতি নির্বাচিত হন।

জামসেদুল আলম উল্লেখ করেন, জিয়া মঞ্চের ইউনিয়ন কমিটির সভাপতি হওয়ার পর তাঁর রাজনৈতিক প্রতিপক্ষ তাঁকে সামাজিকভাবে হেয় করার জন্য উঠে পড়ে লাগেন। তাঁরা তাঁকে স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক সাজিয়ে তাঁর বিরুদ্ধে বিভিন্ন গণমাধ্যমের মাধ্যমে অপপ্রচার চালান। অথচ ২০২২ সালে স্বেচ্ছাসেবক লীগের সর্বশেষ যে কমিটি হয়েছে, সেখানে তাঁর নাম নাই। তাই তিনি তাঁর বিরুদ্ধে চলা মিথ্যা অপপ্রচারের তীব্র প্রতিবাদ জানান। সেই সঙ্গে তাঁর বিরুদ্ধে আনীত অভিযোগের সত্যতা না পেলে তাঁকে পুণরায় স্ব-পদে বহাল রাখার জন্য জিয়া মঞ্চের কেন্দ্রীয় কমিটির কাছে আহ্বান জানান।

সংসাদ সম্মেলনে উপস্থিত ছিলেন হরণী ইউনিয়ন বিএনপির সহসভাপতি আবুল কাশেম, ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের জিয়া মঞ্চের সদস্য মো. আশরাফ আলী, হরণী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আনোয়ার হোসেন, যুবদলের সদস্য মো. রাশেল প্রমুখ।

প্রিন্ট করুন প্রিন্ট করুন
Previous Post

ট্রেন চালুর দাবিতে যাত্রী কল্যাণ পরিষদের সংবাদ সম্মেলন

Next Post

বাকচান্দা এএস একাডেমির প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনীর নিবন্ধন চলছে

Related Posts

কোটালীপাড়ায় ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত
স্থানীয় খবর

কোটালীপাড়ায় ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত

কুয়াকাটায় সড়ক দুর্ঘটনায় নারী চিকিৎসকের মৃত্যু
স্থানীয় খবর

কুয়াকাটায় সড়ক দুর্ঘটনায় নারী চিকিৎসকের মৃত্যু

জাতিসংঘের জলবায়ু সম্মেলনে যোগ দিতে যাচ্ছেন ছাত্রদল নেতা হাসিব চৌধুরী
স্থানীয় খবর

জাতিসংঘের জলবায়ু সম্মেলনে যোগ দিতে যাচ্ছেন ছাত্রদল নেতা হাসিব চৌধুরী

Next Post
বাকচান্দা এএস একাডেমির প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনীর নিবন্ধন চলছে

বাকচান্দা এএস একাডেমির প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনীর নিবন্ধন চলছে

Discussion about this post

সর্বশেষ সংবাদ

কোটালীপাড়ায় ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত

কোটালীপাড়ায় ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত

কুয়াকাটায় সড়ক দুর্ঘটনায় নারী চিকিৎসকের মৃত্যু

কুয়াকাটায় সড়ক দুর্ঘটনায় নারী চিকিৎসকের মৃত্যু

জাতিসংঘের জলবায়ু সম্মেলনে যোগ দিতে যাচ্ছেন ছাত্রদল নেতা হাসিব চৌধুরী

জাতিসংঘের জলবায়ু সম্মেলনে যোগ দিতে যাচ্ছেন ছাত্রদল নেতা হাসিব চৌধুরী

গাংনীতে নবাগত প্রাথমিক শিক্ষকদের সংবর্ধনা

গাংনীতে নবাগত প্রাথমিক শিক্ষকদের সংবর্ধনা

কুষ্টিয়ায় ৫৫ তম জাতীয় সমবায় দিবস উদযাপন

কুষ্টিয়ায় ৫৫ তম জাতীয় সমবায় দিবস উদযাপন

আর্কাইভ

November 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  
« Oct    

প্রকাশক ও সম্পাদকঃ মোঃ আব্দুল বারী
ইমেইলঃ [email protected]

Mobile No- +88 01710862632
ঢাকা অফিসঃ ৩৩ কাকরাইল (২য় তলা)
ভিআইপি রোড, কাকরাইল ঢাকা -১০০০
প্রেসবিজ্ঞপ্তি পাঠানোর ইমেল:
[email protected]
কুষ্টিয়া অফিস: দৈনিক দেশতথ্য
দাদাপুর রোড (মজমপুর)
(কুষ্টিয়া পুলিশ লাইনের সামনে)
মোবাইল:01716831971

Copyright © 2024 dailydeshtottoh All right reserved. Developed by WEBSBD.NET

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার

Copyright © 2024 dailydeshtottoh All right reserved. Developed by WEBSBD.NET

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist