মোঃ আউয়াল হোসেনপাটওয়ারী, রামগঞ্জ (লক্ষ্মীপুর) প্রতিনিধিঃ
জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান আব্দুর রহমান খান বলেছেন, জুলাই যোদ্ধারা আমাদের যে স্বপ্ন দেখিয়েছেন আমরা তার বাস্তবায়ন করতে হবে। তবেই আমরা সোনার বাংলাদেশ গড়তে পারব।
গতকাল শুক্রবার (২৬ ডিসেম্বর) লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার দল্টা রহমানিয়া উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ পূর্তি উপলক্ষ্যে আয়োজিত স্বর্ণালী শতক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন আমরা সামাজিকভাবে যাদেরকে সম্মান করার কথা তাদেরকে সম্মান করি না আর যাদেরকে সম্মান করার কথা নয় তাদেরকে সম্মান করি। ফলে সমাজের যোগ্য ব্যক্তিরা যোগ্য জায়গায় আসতে পারে না। তিনি শিক্ষার্থীদের কে উদ্দেশ্য করে বলেন আজ আমাদের দেশে ও বিদেশে অবারিত দ্বার খোলা আছে তোমরা সঠিকভাবে শিক্ষা গ্রহণ করলে সব জায়গাতেই তোমাদের মূল্যায়ন হবে।
বিশিষ্ট শিক্ষানুরাগী ও সমাজসেবক খোরশেদ আলম ভূঁইয়াার সভাপতিত্বে ও প্রাক্তন ছাত্র আবু হান্নান লাভলুর সঞ্চালনায় এ সময় ভার্চুয়ালি বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রোভিসি ডক্টর মামুন আহমেদ, দলটা রহমানিয়া উচ্চ বিদ্যালয়ের সভাপতি এটিএম কামাল হোসেন, আবু নাসের শেখ, ওমর ফারুক শাকিল, মাহমুদুল আলম, বিশিষ্ট শিল্পপতি কামাল হোসেন, আনোয়ার হোসেন, ফেরদৌস আহমেদ শাহেদ সহ প্রমুখ। অনুষ্ঠান শেষে কৌতুক,জাদু প্রদর্শন র্যাফেল ড্রএবং গানের কানসার্ট অনুষ্ঠিত হয়।
প্রিন্ট করুন







Discussion about this post