ঝিনাইদহ প্রতিনিধি:
ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার সলেমানপুর থেকে পরিত্যক্ত দুটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে র্যাব-০৬।
বুধবার ভোররাতে কোটচাঁদপুর-চৌগাছা সড়কের সলেমানপুর এলাকার একটি বাগান থেকে অস্ত্র উদ্ধার করা হয়।
র্যাব-৬, সিপিসি-২ ঝিনাইদহ ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর মেহেদী ইমরান সিদ্দিকী জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পরিত্যাক্ত অবস্থায় .২২ ক্যালিবারের একটি একনলা বন্দুক ও একটি এয়ারগান উদ্ধার করা হয়।
এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য উদ্ধারকৃত অস্ত্র কোটচাঁদপুর থানায় সোপর্দ করা হয়েছে।
প্রিন্ট করুন






Discussion about this post