ঝিনাইদহে বেদখল হওয়া পৈত্রিক সম্পত্তি দখলমুক্ত করার দাবীতে মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে।
মঙ্গলবার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ কর্মসূচীর আয়োজন করে সদর উপজেলার ডাকবাংলা এলাকার মাগুরাপাড়ার কয়েকটি পরিবার। এতে ব্যানার ফেস্টুন নিয়ে ভুক্তভোগী ৮ টি পরিবার ও তাদের স্বজনরা অংশ নেয়।
সেসময় বক্তব্য রাখেন, ভুক্তভোগী আনোয়ার কবীর, আবুল কাশেম, আবুল কালাম আজাদ, আজিজুল হক ও আব্দুল হাকিম। সেসময় বক্তারা বলেন, দেখভালের সুযোগে মাগুরাপাড়ার বাসিন্দা নিয়ামত মোল্লার সমস্ত জমি বেনামে রেকর্ড করে নেয় নবীরন নেছা ও তার ছেলে সিরাজুল ইসলাম, সাইফুল ইসলাম, নুরুল ইসলাম ও তার জামাই শিলু ।
সম্পত্তি থেকে বি ত নিয়ামত মোল্লার ৫ ছেলে ও ৩ মেয়ে আদালতে মামলা করলে আদালত তাদের পক্ষে রায় দেয়। কিন্তু এখনও সেই জমি জোরপুর্বক দখল করে রেখেছে সিরাজুল ইসলাম, সাইফুল ইসলাম, নুরুল ইসলাম ও শিলু। জমিতে গেলে মারধর করা হচ্ছে। তাই পাওয়া জমি দখলমুক্ত করতে প্রশাসনসহ সংশ্লিষ্ট হস্তক্ষেপ কামনা করা হয় মানববন্ধন থেকে।
খালিদ সাইফুল, দৈনিক দেশতথ্য, ২৫ জুলাই ২০২৩
প্রিন্ট করুন









Discussion about this post