Tuesday, 10 November 2026
🕗
দৈনিক দেশতথ্য
Advertisement
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার
No Result
View All Result
দৈনিক দেশতথ্য
No Result
View All Result

টিউবওয়েল আছে, পানি নেই

সাইফুল by সাইফুল
Thursday, 2 May, 2024.
in স্থানীয় খবর
Reading Time: 1 min read
0
টিউবওয়েল আছে, পানি নেই
Share on FacebookShare on Twitter Share on E-mail Share on WhatsApp

মারফত আ‌ফ্রিদী, মিরপুর: তাপদাহ প্রতিদিন তীব্র থেকে তীব্রতর হচ্ছে। আর এর প্রভাব পড়ছে পরিবেশ ও কৃষকের ক্ষেতসহ সর্বত্র। শুধু তাই-ই নয়, তীব্র তাপদাহের কারণে পানির স্তর নিচে নেমে যাওয়ায় টিউবওয়েল থেকেও জল পাওয়া যাচ্ছে না।

কুষ্টিয়া পৌর এলাকাসহ জেলার সর্বত্র একই অবস্থা। সুপেয় পানির সংকট দেখা দেওয়ায় বিপাকে পড়েছেন সাধারণ মানুষ। এদিকে অতিরিক্ত খরায় পুড়ছে কৃষকের ফসল। পানির উৎস না থাকা এবং বৃষ্টি না হওয়ায় বিপাকে পড়েছেন কৃষকও।

কুষ্টিয়ায় টানা তীব্র তাপদাহে হাঁসফাঁস অবস্থা জনজীবনে। নদী কিংবা খাল-বিল বা জলাশয় প্রায় পানি শূন্য হয়ে পড়েছে। পানির স্তর নিচে নেমে যাওয়ায় টিউবওয়েলও মিলছে না পানি। এতে দুর্বিসহ হয়ে উঠেছে জনজীবন। সুপেয় পানির সংকট দেখা দেওয়ায় বিপাকে পড়েছেন সাধারণ মানুষ।

তাপদাহ বাড়ার সাথে সাথে সূর্যের আলো থেকে যেন আগুনের ফুলকি বের হচ্ছে। আর সেই তেজে পুড়ছে সব কিছু। সপ্তাহ ধরে জেলায় সর্বোচ্চ তাপমাত্রা ৪১ ডিগ্রি সেলসিয়াসের ওপরে অবস্থান করছে। বৃষ্টির অভাবে আবাদী জমি ফেটে চৌচির অবস্থায় পড়ে রয়েছে। তাপদাহে পানি শুন্য হয়ে পড়ছে পদ্মা, গড়াই। জিকে সেচ প্রকল্পের চারটি পাম্প মেশিন নষ্ট থাকায় প্রকল্পের খালগুলো পানিশূন্য। এতে প্রভাব পড়েছে কৃষকের ক্ষেতে। বিশেষ করে বোরোধান চাষে চাষীদের দুশ্চিন্তা বেশি। পানির উৎস না থাকা ও বৃষ্টি না হওয়ায় চিটা হচ্ছে ধানে, পুড়ছে ভুট্টা, বাদাম ও আখসহ সবজি ক্ষেত। বিনিয়োগ করে বিপাকে কৃষককুল। একই অবস্থা কৃষি খামারেও।

কৃষিবিদরা বলছেন, গরম অব্যাহত থাকলে বোরো আবাদের বিপর্যয় হতে পারে। বিশেষ করে ধানে চিটা বাড়তে পারে। এ জন্য স্যালো ইঞ্জিন চালিত পানির পাম্পগুলো মাটি খুঁড়ে গভীরে বসানোর পরামর্শ দিয়েছেন কৃষিবিদ সৌতম কুমার শীল।

একই অবস্থা জেলার সর্বত্র। সুপেয় পানির সংকট চরম দেখা দেওয়ায় ভোগান্তিতে মানুষ। টিউবওয়েলে পানি না পাওয়ায় সাবমারসিবল পাম্প বসিয়ে পানি সরবরাহের চেষ্টা করা হচ্ছে বলে জানিয়েছেন সাইদুর রহমান নামে এক ব্যক্তি।

জনস্বাস্থ্য প্রকৌশল বিভাগের সহকারী প্রকৌশরী মোঃ আলমগীর হোসেন জানান, গত কয়েক বছর ধরে ওয়াটার টেবিলের লেয়ার নিম্নমুখী। গত বছর পানির স্থিতিতল ছিল ৩২ ফুট। এবছর তা নেমে দাড়িয়েছে ৩৫ থেকে ৩৬ ফুট। বৃষ্টি হলে সমস্যা দূর হবে।

এদিকে কুষ্টিয়া আবহাওয়া দপ্তরের পর্যবেক্ষক মোঃ বজলুর রহমান জানিয়েছেন জেলায় তাপমাত্রা বৃদ্ধি পেয়েছে। বৃষ্টি না পর্যন্ত অস্বস্থিকর পরিবেশ থেকে মুক্তি মিলবেনা।

ভূগর্ভস্থ পানির যত্রতত্র ব্যবহারের কারণেই এমন অবস্থা। বৃষ্টি না হলে তাপদাহ থেকে সৃষ্ট সমস্যা কাটবে না বলে মনে করছেন পরিবেশবিদ ও বিশেষজ্ঞরা।

খালিদ সাইফুল // দৈনিক দেশতথ্য // ২ মে ২০২৪

Tags: কুষ্টিয়া নিউজ
প্রিন্ট করুন প্রিন্ট করুন
Previous Post

কুমারখালীতে হাতেজান নেছা বয়স্ক শিক্ষার সপ্তম কেন্দ্র উদ্বোধন 

Next Post

কুষ্টিয়ায় যুবকের ২ বছরের কারাদণ্ড 

Related Posts

ছাত্রীকে প্রকাশ্যে ছুরিকাঘাতে অভিযুক্ত ইমন গ্রেপ্তার
প্রধান খবর

ছাত্রীকে প্রকাশ্যে ছুরিকাঘাতে অভিযুক্ত ইমন গ্রেপ্তার

কলাপাড়া কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মতবিনিময়
স্থানীয় খবর

কলাপাড়া কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মতবিনিময়

সারের অপব্যবহার রোধে মিরপুর ইউএনও’র ব্যতিক্রমী উদ্যোগ
স্থানীয় খবর

সারের অপব্যবহার রোধে মিরপুর ইউএনও’র ব্যতিক্রমী উদ্যোগ

Next Post
কুষ্টিয়ায় যুবকের ২ বছরের কারাদণ্ড 

কুষ্টিয়ায় যুবকের ২ বছরের কারাদণ্ড 

Discussion about this post

সর্বশেষ সংবাদ

৬৩ শিক্ষার্থী বার্ন ইনস্টিটিউটে, আইসিইউতে ৪

৬৩ শিক্ষার্থী বার্ন ইনস্টিটিউটে, আইসিইউতে ৪

এবার মিস ইউনিভার্স প্রতিযোগিতায় মাহি

এবার মিস ইউনিভার্স প্রতিযোগিতায় মাহি

হজ চুক্তি সই, বাংলাদেশের কোটা বাড়ল

হজ চুক্তি সই, বাংলাদেশের কোটা বাড়ল

ফিফপ্রোর বর্ষসেরা একাদশে মেসি, জায়গা হলো না কেইনের

ফিফপ্রোর বর্ষসেরা একাদশে মেসি, জায়গা হলো না কেইনের

ছাত্রীকে প্রকাশ্যে ছুরিকাঘাতে অভিযুক্ত ইমন গ্রেপ্তার

ছাত্রীকে প্রকাশ্যে ছুরিকাঘাতে অভিযুক্ত ইমন গ্রেপ্তার

আর্কাইভ

November 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  
« Oct    

প্রকাশক ও সম্পাদকঃ মোঃ আব্দুল বারী
ইমেইলঃ [email protected]

Mobile No- +88 01710862632
ঢাকা অফিসঃ ৩৩ কাকরাইল (২য় তলা)
ভিআইপি রোড, কাকরাইল ঢাকা -১০০০
প্রেসবিজ্ঞপ্তি পাঠানোর ইমেল:
[email protected]
কুষ্টিয়া অফিস: দৈনিক দেশতথ্য
দাদাপুর রোড (মজমপুর)
(কুষ্টিয়া পুলিশ লাইনের সামনে)
মোবাইল:01716831971

Copyright © 2024 dailydeshtottoh All right reserved. Developed by WEBSBD.NET

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার

Copyright © 2024 dailydeshtottoh All right reserved. Developed by WEBSBD.NET

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist