Thursday, 12 November 2026
🕗
দৈনিক দেশতথ্য
Advertisement
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার
No Result
View All Result
দৈনিক দেশতথ্য
No Result
View All Result

ডারবানে প্রথম দিনে এগিয়ে দক্ষিণ আফ্রিকা

দেশতথ্য ঢাকা অফিস by দেশতথ্য ঢাকা অফিস
Friday, 1 April, 2022.
in খেলাধুলা
Reading Time: 1 min read
0
ডারবানে প্রথম দিনে এগিয়ে দক্ষিণ আফ্রিকা
Share on FacebookShare on Twitter Share on E-mail Share on WhatsApp

স্পোর্টস ডেস্ক:

প্রথম সেশনে কোনো সফলতা নেই। দ্বিতীয় সেশনে ৩ উইকেট তুলে দিয়ে ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত দেয় বাংলাদেশ। তবে তৃতীয় সেশন গেছে প্রোটিয়াদের পক্ষেই, পড়েছে মাত্র এক উইকেট। প্রথম দিনের খেলা শেষে ডারবান টেস্টে ৪ উইকেট হারিয়ে প্রোটিয়াদের সংগ্রহ ২৩৩ রান। আলোক স্বল্পতায় নির্ধারিত সময়ের বেশ আগে শেষ হয় প্রথম দিনের খেলা।

দক্ষিণ আফ্রিকার জার্সিতে নিজের পঞ্চাশতম টেস্ট খেলতে নামা অভিজ্ঞ ব্যাটসম্যান টেম্বা বাভুমা ৫৩ এবং ডানহাতি কাইল ভেরেইনা ২৭ রানে অপরাজিত থেকে আগামীকাল দ্বিতীয় দিনের খেলা শুরু করবেন। বাংলাদেশের পক্ষে এবাদত হোসেন, খালেদ আহমেদ এবং মেহেদী হাসান মিরাজ ১টি করে উইকেট নেন।

দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টে টস জিতে অধিনায়ক মুমিনুল হক আগে বোলিংয়ের সিদ্ধান্ত নেন। কারণ হিসেবে জানান, শুরুতে উইকেটে থাকা হালকা ঘাস আর আর্দ্রতার ফায়দা তুলতে চান বোলারদের দিয়ে। লাভ হলো না তাতে। ফায়দা তুলতে পারেননি বাংলাদেশি পেসাররা। এতে কোনো উইকেট না হারিয়ে প্রথম সেশনে ৯৫ রান তুলে ফেলে দক্ষিণ আফ্রিকা।

দ্বিতীয় সেশনটা বাংলাদেশের। ওপেনিংয়ে নেমে অর্ধশতক করা অধিনায়ক ডিন এলগারের সঙ্গে ফেরেন আরেক ওপেনার সারেল আরভিয়া। ৪১ রান করে সাজঘরের পথ ধরেন তিনি। ওই সেশনেই কিগান পিটারসেনকে দুর্দান্ত এক থ্রোতে রান আউট করেন মিরাজ। পরে ৩ উইকেট হারিয়ে ১৬৫ রান দিয়ে চা বিরতিতে যায় স্বাগতিকরা।

দিনের তৃতীয় ও শেষ সেশনে আবার দাপট দেখান দক্ষিণ আফ্রিকান ব্যাটসম্যানরা। বাভুমা ২২ আর রায়ান রিকলটন ১১ রানে অপরাজিত থেকে এই সেশনের খেলা শুরু করেন। চা বিরতির পর প্রথম ওভারেই রিকলটনকে ফেরানোর আবেদন করেন এবাদত। বল লাগে প্যাডে। তবে বাংলাদেশের আবেদনে সাড়া দেননি আম্পায়ার। রিভিউ নেয় সফরকারীরা। পরে দেখা যায়, বল পিচ করছিল লেগ স্টাম্পের বাইরে। এর আগেও একটি রিভিউ নষ্ট হয় এবাদতের বলে।

সেই এবাদতের হাত ধরেই অবশ্য এই সেশনের একমাত্র সাফল্য পায় লাল-সবুজের প্রতিনিধিরা। নিজের অভিষেক ইনিংসে দারুণ শুরু করেছিলেন রিকলটন। এবাদতের বলটি খুব বিপজ্জনক কিছু ছিল না। অফ স্টাম্পের বাইরে লেংথ বল। সেটিই পুল করার চেষ্টা করেন রিকলটন। একটু বাড়তি লাফানো বল, টাইমিং হয়নি ঠিকঠাক। মিড অনে সহজ ক্যাচ নেন মুমিনল হক।

এরপর দলকে টেনে তোলেন বাভুমা, সঙ্গী হিসেবে পান ভেরেইনাকে। দুই জনের পার্টনারশিপের এক ফাঁকে ব্যক্তিগত ফিফটি তুলে নেন বাভুমা। নিজের ১৮তম টেস্ট ফিফটর স্বাদ পান ১০৩ বলে। এরপর ইনিংসের ৭৭তম ওভারে আলোক স্বল্পতার কারণে প্রথম দিনের খেলা বন্ধ ঘোষণা করেন ফিল্ড আম্পায়াররা। এতে দুজনের অবিচ্ছেদ্য ৫৩ রানের পার্টনারশিপে ৪ উইকেটে ২৩৩ রানে দিন শেষ করে দক্ষিণ আফ্রিকা।

দৈনিক দেশতথ্য//এল//

Tags: ডারবানে প্রথম দিনে এগিয়ে দক্ষিণ আফ্রিকা
প্রিন্ট করুন প্রিন্ট করুন
Previous Post

চেরনোবিল ছেড়েছে রুশ সেনারা

Next Post

ঐন্দ্রিলাকে চমকে দিলেন অঙ্কুশ

Related Posts

‘এক হালি’ খেয়ে বাদ শ্রীলঙ্কা, ভুটানকে নিয়ে সেমিতে বাংলাদেশ
খেলাধুলা

‘এক হালি’ খেয়ে বাদ শ্রীলঙ্কা, ভুটানকে নিয়ে সেমিতে বাংলাদেশ

সাকিবের পর সুপার নাইন্টিতে দল পেলেন মাহমুদউল্লাহ
খেলাধুলা

সাকিবের পর সুপার নাইন্টিতে দল পেলেন মাহমুদউল্লাহ

ফিফপ্রোর বর্ষসেরা একাদশে মেসি, জায়গা হলো না কেইনের
খেলাধুলা

ফিফপ্রোর বর্ষসেরা একাদশে মেসি, জায়গা হলো না কেইনের

Next Post
ঐন্দ্রিলাকে চমকে দিলেন অঙ্কুশ

ঐন্দ্রিলাকে চমকে দিলেন অঙ্কুশ

Discussion about this post

সর্বশেষ সংবাদ

আসছে শিক্ষাপ্রতিষ্ঠানে টানা ১২, ১৫ ও ১৮ দিনের ছুটি

আসছে শিক্ষাপ্রতিষ্ঠানে টানা ১২, ১৫ ও ১৮ দিনের ছুটি

গাজীপুরে মহাসড়ক অবরোধ করে শ্রমিকদের বিক্ষোভ, যান চলাচল বন্ধ

গাজীপুরে মহাসড়ক অবরোধ করে শ্রমিকদের বিক্ষোভ, যান চলাচল বন্ধ

বর্জ্যকে সম্পদে পরিণত করাই হোক বৈশ্বিক অঙ্গীকার: জুবাইদা

বর্জ্যকে সম্পদে পরিণত করাই হোক বৈশ্বিক অঙ্গীকার: জুবাইদা

ফ্ল্যাটের বাজারে ক্রেতা সংকট, অনিশ্চিত লাখো কর্মসংস্থান

ফ্ল্যাটের বাজারে ক্রেতা সংকট, অনিশ্চিত লাখো কর্মসংস্থান

হরমুজ প্রণালি আর আগের অবস্থায় ফিরবে না

হরমুজ প্রণালি আর আগের অবস্থায় ফিরবে না

আর্কাইভ

November 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  
« Oct    

প্রকাশক ও সম্পাদকঃ মোঃ আব্দুল বারী
ইমেইলঃ [email protected]

Mobile No- +88 01710862632
ঢাকা অফিসঃ ৩৩ কাকরাইল (২য় তলা)
ভিআইপি রোড, কাকরাইল ঢাকা -১০০০
প্রেসবিজ্ঞপ্তি পাঠানোর ইমেল:
[email protected]
কুষ্টিয়া অফিস: দৈনিক দেশতথ্য
দাদাপুর রোড (মজমপুর)
(কুষ্টিয়া পুলিশ লাইনের সামনে)
মোবাইল:01716831971

Copyright © 2024 dailydeshtottoh All right reserved. Developed by WEBSBD.NET

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার

Copyright © 2024 dailydeshtottoh All right reserved. Developed by WEBSBD.NET

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist