Thursday, 12 November 2026
🕗
দৈনিক দেশতথ্য
Advertisement
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার
No Result
View All Result
দৈনিক দেশতথ্য
No Result
View All Result

ডা. হাসনা ফারুকীর বদলীতে অশ্রুসিক্ত হাওরের নারীরা

দেশতথ্য ডেস্ক by দেশতথ্য ডেস্ক
Saturday, 26 August, 2023.
in স্বাস্থ্য
Reading Time: 1 min read
0
ডা. হাসনা ফারুকীর বদলীতে অশ্রুসিক্ত হাওরের নারীরা
Share on FacebookShare on Twitter Share on E-mail Share on WhatsApp

অষ্টগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডাঃ হাসনা ফারুকীর বদলীতে অশ্রুসিক্ত হাওরের অধিকাংশ নারী। সম্প্রতি তিনি কিশোরগঞ্জের সৈয়দ নজরুল মেডিকেল কলেজের সহকারী রেজিষ্টার হিসেবে বদলী হয়েছেন।
সূত্র জানায়, ২০২২ সালের ২ ফেব্রুয়ারী তিনি সহকারী সার্জন পদে অষ্টগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যোগদান করেছিলেন। এরপর থেকে হাওরের প্রান্তিক জনগোষ্টীকে তিনি নিরলস ভাবে সেবা দিয়ে যাচ্ছিলেন।
অনেকের হৃদয়ে তিনি স্থান করে নিয়েছিলেন একজন জনবান্ধব মমতাময়ী চিকিৎসক হিসেবে। তিনি চলে যাওয়াতে হতাশায় ভূগছেন হাওরের নারীরা।
জান্নাতুল ফেরদৌস (২৫) নামের এক মহিলা জানালেন, আমার বৃদ্ধা মা অসুস্থ থাকা অবস্থায় মাতৃস্নেহে তিনি আমার মায়ের চিকিৎসা করে সুস্থ্য হতে সহযোগিতা করেছেন। আমি তাকে বিদায় জানাতে এসেও পাইনি। কান্না জড়িত কন্ঠে তিনি বলেন, হাসনা ফারুকীর মত চিকিৎসক আবার অষ্টগ্রামে আসবেন কিনা আমি জানিনা।
যোগাযোগ বিচ্ছিন্ন ও প্রায় আড়াই লক্ষাধিক জনসংখ্যা অধ্যুষিত এক হাওর জনপদ কিশোরগঞ্জের হাওর উপজেলা অষ্টগ্রাম। এই বৃহত্তর জনগোষ্টীর একমাত্র আশ্রয়স্থল অষ্টগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স।
২০১৩ সালে এ হাসপাতালটি ৩১ শয্যা থেকে ৫০ শয্যায় উন্নীত করা হলেও প্রয়োজনীয় চিকিৎসক ও জনবলের অভাবে দশ বছর পরে ৩১শয্যার জনবল নিয়েই খুঁড়িয়ে খুঁড়িয়ে চলছে এ হাসপাতাল।
এখানে কোন চিকিৎসক এসে থাকতে চাননা। যেখানে কোন চিকিৎসক যোগদানের আগেই বদলীর চিন্তা মাথায় নিয়ে আসেন সেখানে ডাঃ হাসনা ফারুকী যোগদানের পর থেকে নিরলস ভাবে কাজ করে গেছেন। হাওরের নিরন্ন মানুষের সাথে মিশেছেন আপন জনের মত। তিনি এখানে নরমাল ডেলিভারী থেকে শুরু করে রোগীদের সেবা দিয়েছেন ঠিক মাতৃস্নেহে।
তিনি শুধু এক চিকিৎসকই নন তিনি একাধারে একজন ভাল উপস্থাপিকা, ভাল গায়িকা। এজন্য বিভিন্ন সরকারী বেসরকারী অনুষ্ঠান ও সাংস্কৃতিক অঙ্গণেও ছিল তার পদচারনা। তাই তার এ বদলিতে উপজেলার সাংস্কৃতিক অঙ্গণেও বিরাজ করছে নিরব শূন্যতা।
এবিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবদুল্লাহ-আল-শামীম এ প্রতিনিধিকে জানান, আমি হাসনা ফারুরীর সাথে মাত্র ২০দিন কাজ করার সুযোগ পেয়েছি। এসময়টাতে সকল কাজেই আমি তাকে পাশে পেয়েছি। নরমাল ডেলিভারীতে তিনি সর্বোচ্চ সময় নিয়ে অত্যন্ত গুরুত্বের সাথে কাজ করেছেন । আমি বিজয়ের মাসের আগেই অষ্টগ্রামে ওটি চালু করতে চাই। এসময়ে তার মত একজন আন্তরিক ও অভিজ্ঞ চিকিৎসককে আমার সহকর্মী হিসেবে পেলে আমি যেমন উপকৃত হতাম তেমনি উপকৃত হত অষ্টগ্রামের সাধারণ মানুষ।
এ বিষয়ে ডাঃ হাসনা ফারুকী এ প্রতিনিধিকে বলেন, যদিও প্রথম দিকে হাওরে আসতে ভয় পেতাম কিন্তু এখন আমি হাওরের মায়ায় পড়ে গেছি। হাওর ছেড়ে এখন আর যেতে ইচ্ছে করছেনা শুধু উচ্চ শিক্ষা জনিত কারনে, আমার ক্যারিয়ারের স্বার্থে এ বদলী মেনে নিতে হচ্ছে। এফসিপিএস শেষ করে বড় কোন পদে গিয়ে আবারও এই হাওরে এসে, হাওরবাসীর সেবায় নিজকে বিলিয়ে দেবার ইচ্ছা রাখি। এজন্য আমি সকলের দোয়া চাই।

খালিদ সাইফুল // দৈনিক দেশতথ্য // ২৫ আগষ্ট ২০২৩

Tags: ডাঃ হাসনা ফারুকী
প্রিন্ট করুন প্রিন্ট করুন
Previous Post

মিরপুরে জাতীয় শোক দিবস উপলক্ষে বিনামূল্যে স্বাস্থ্যসেবা প্রদান

Next Post

মনিপুরী ভাষা দিবস উদযাপিত

Related Posts

২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৬ জনের মৃত্যু
প্রধান খবর

২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৬ জনের মৃত্যু

ডেঙ্গু কেড়ে নিল আরও ৮ প্রাণ, হাসপাতালে ১৫৯৫
প্রধান খবর

ডেঙ্গু কেড়ে নিল আরও ৮ প্রাণ, হাসপাতালে ১৫৯৫

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে পাঁচজনের মৃত্যু, হাসপাতালে ২২৬০
প্রধান খবর

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে পাঁচজনের মৃত্যু, হাসপাতালে ২২৬০

Next Post
মনিপুরী ভাষা দিবস উদযাপিত

মনিপুরী ভাষা দিবস উদযাপিত

Discussion about this post

সর্বশেষ সংবাদ

গাজীপুরে মহাসড়ক অবরোধ করে শ্রমিকদের বিক্ষোভ, যান চলাচল বন্ধ

গাজীপুরে মহাসড়ক অবরোধ করে শ্রমিকদের বিক্ষোভ, যান চলাচল বন্ধ

বর্জ্যকে সম্পদে পরিণত করাই হোক বৈশ্বিক অঙ্গীকার: জুবাইদা

বর্জ্যকে সম্পদে পরিণত করাই হোক বৈশ্বিক অঙ্গীকার: জুবাইদা

ফ্ল্যাটের বাজারে ক্রেতা সংকট, অনিশ্চিত লাখো কর্মসংস্থান

ফ্ল্যাটের বাজারে ক্রেতা সংকট, অনিশ্চিত লাখো কর্মসংস্থান

হরমুজ প্রণালি আর আগের অবস্থায় ফিরবে না

হরমুজ প্রণালি আর আগের অবস্থায় ফিরবে না

১১ চালান সরবরাহে অপারগতা, জ্বালানি আমদানিতে নতুন হিসাব

১১ চালান সরবরাহে অপারগতা, জ্বালানি আমদানিতে নতুন হিসাব

আর্কাইভ

November 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  
« Oct    

প্রকাশক ও সম্পাদকঃ মোঃ আব্দুল বারী
ইমেইলঃ [email protected]

Mobile No- +88 01710862632
ঢাকা অফিসঃ ৩৩ কাকরাইল (২য় তলা)
ভিআইপি রোড, কাকরাইল ঢাকা -১০০০
প্রেসবিজ্ঞপ্তি পাঠানোর ইমেল:
[email protected]
কুষ্টিয়া অফিস: দৈনিক দেশতথ্য
দাদাপুর রোড (মজমপুর)
(কুষ্টিয়া পুলিশ লাইনের সামনে)
মোবাইল:01716831971

Copyright © 2024 dailydeshtottoh All right reserved. Developed by WEBSBD.NET

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার

Copyright © 2024 dailydeshtottoh All right reserved. Developed by WEBSBD.NET

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist