Monday, 9 November 2026
🕗
দৈনিক দেশতথ্য
Advertisement
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার
No Result
View All Result
দৈনিক দেশতথ্য
No Result
View All Result

ডিজিটালাইজেশন না হওয়ার কারণে বছরে প্রায় দুই হাজার কোটি টাকা রাজস্ব হারাচ্ছে সরকার–তথ্য ও সম্প্রচার মন্ত্রী

Anwar Patwary by Anwar Patwary
Monday, 11 October, 2021.
in জাতীয় খবর, প্রধান খবর
Reading Time: 1 min read
0
ডিজিটালাইজেশন না হওয়ার কারণে বছরে প্রায় দুই হাজার কোটি টাকা রাজস্ব হারাচ্ছে সরকার–তথ্য ও সম্প্রচার মন্ত্রী
Share on FacebookShare on Twitter Share on E-mail Share on WhatsApp

আগামী ১ নভেম্বর থেকে মেট্রোপলিটন শহরগুলোতে ক্যাবল ব্যবস্থায় অবশ্যই ডিজিটালাইজেশন নিশ্চিত করা হবে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী হাছান মাহমুদ।

তিনি বলেন, ডিজিটালাইজেশন না হওয়ার কারণে সরকার বছরে প্রায় দুই হাজার কোটি টাকা রাজস্ব হারাচ্ছে। একইসঙ্গে কোনো কোনো টেলিভিশন পে চ্যালেন হিসেবে আত্মপ্রকাশ করতে চাইলেও ডিজিটালাইজেশন না থাকায় তারা তা পারছেন না।

সোমবার ১১ অক্টোবর দুপুরে সচিবালয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী এ কথা জানান।

ক্লিনফিড নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে হাছান মাহমুদ বলেন, যে সমস্ত বিদেশি টেলিভিশনগুলো ক্লিনফিডবিহীন বিজ্ঞাপন দিয়ে পাঠাতো, সেগুলো বন্ধ রেখেছি।

শুরুতে যেসব টেলিভিশনগুলো ক্লিনফিড পাঠাতো, ক্যাবল অপারেটররা সেগুলো বন্ধ রেখেছিল। পরবর্তীতে আমাদের মন্ত্রণালয় থেকে নির্দেশ দেওয়ার পর সেগুলো চালু হয়েছে।

তিনি বলেন, ক্লিনফিড পাঠানোর দায়িত্ব সংশ্লিষ্ট চ্যালেনের, ব্রডকাস্টদের। এখানে তাদের যারা এজেন্ট আছে তাদেরও কিছুটা দায়িত্ব, অন্যদের দায়িত্ব এটা না।

যে সমস্ত চ্যানেল আমাদের দেশে ক্লিনফিড পাঠাতো না আমাদের থেকে পাঁচ শতাংশের এক শতাংশ শ্রীলংকা সেখানে কী ক্লিনফিড পাঠাতো, আমাদের থেকে বাজার আট-নয় শতাংশের এক শতাংশ নেপাল, সেখানেও তারা ক্লিনফিড পাঠাতো।

কিন্তু আমাদের এখানে পাঠাতো না। আমরা ক্লিনফিড বাস্তবায়ন করেছি এবং অবশ্যই অব্যাহত থাকবে জানিয়ে তথ্যমন্ত্রী বলেন, ক্লিনফিড লিংক পাঠালে এখানে সম্প্রচার হবে, তাতে কোনো বাধা নেই, আমাদের আকাশ উন্মুক্ত।

এতদিন আমাদের এখানে না পাঠানোর কারণ হচ্ছে যারা চ্যানেলগুলো চালাতো, তারা দেশের আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখাতো। তাদের সহায়তায় এ ব্রডকাস্টাররা বৃদ্ধাঙ্গুলি দেখাতো।

১ তারিখ আইন কার্যকর করার পরও ডাটিফিডের পক্ষে এখানে সংবাদ সম্মেলন করেছে। এরাই কিন্তু বছরের পর বছর দেশের আইনকে তোয়াক্কা না করার ওকালতি করেছে বিদেশি চ্যানেলগুলোর পক্ষে।

যেটা সমীচীন হয়নি বলেন তিনি। ক্যাবল ব্যবস্থাপনায় ১ নভেম্বর থেকে ঢাকা-চট্টগ্রামসহ মেট্রোপলিটন শহরগুলোতে ডিজিটালাইজেশন নিশ্চিত করা হবে জানিয়ে হাছান মাহমুদ বলেন, আমি সেটি আবার মনে করিয়ে দিচ্ছি।

তবে ক্যাবল অপারেটরদের পক্ষ থেকে একটি আবেদন দেওয়া হয়েছে, সেটি কী আবেদন তা এখনো আমার টেবিলে আসেনি। সেটি আমরা দেখব। তবে অবশ্যই ডিজিটালাইজেশন করতে হবে।

ডিজিটালাইজেশন না হওয়ার কারণে সরকার রাজস্ব হারাচ্ছে বছরে প্রায় দুই হাজার কোটি টাকা। একইসঙ্গে কোনো কোনো টেলিভিশন চায় পে চ্যালেন হিসেবে আত্মপ্রকাশ করার,

তারা তা পারছে না ডিজিটালাইজেশন না থাকার কারণে। মন্ত্রী বলেন, ক্যাবল অপারেটররা ফিড অপারেটরের মাধ্যমে সম্প্রচার করে। এখন ফিড অপারেটর ১০ হাজার বা এক হাজার জনকে লাইন দিয়েছে,

কিন্তু সে দেখায় ২০০ জনকে লাইন দিয়েছে। শুধু দুইশ জনের পয়সায় ফিড অপারেটরের কাছ থেকে ক্যাবল অপারেটর পায়। সুতরাং ডিজিটালাইজেশন হলে দেশের লাভ,

দেশের অর্থনীতির লাভ এবং এ সম্প্রচার মাধ্যমের সঙ্গে জড়িত টেলিভিশন ক্যাবল অপারেটরসহ সবাই লাভবান হবে। সার্বিকভাবে এ পুরো সম্প্রচার মাধ্যমটা লাভবান হবে। এজন্য আমরা ডিজিটালাইজেশনে করতে বদ্ধপরিকর।

প্রিন্ট করুন প্রিন্ট করুন
Previous Post

কপিলমুনি হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়নের নির্বাচন

Next Post

অভিনেতা ড. ইনামুল হক আর নেই

Related Posts

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ২৩৩৩
প্রধান খবর

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ২৩৩৩

সুউচ্চ ভবন, গাড়ির ধোঁয়া ও নির্মাণকাজে আটকে যাচ্ছে দূষিত বাতাস
জাতীয় খবর

সুউচ্চ ভবন, গাড়ির ধোঁয়া ও নির্মাণকাজে আটকে যাচ্ছে দূষিত বাতাস

নাশকতার বিরুদ্ধে কঠোর অবস্থান, জাতীয় ঐক্যের আহ্বান প্রধানমন্ত্রীর
জাতীয় খবর

নাশকতার বিরুদ্ধে কঠোর অবস্থান, জাতীয় ঐক্যের আহ্বান প্রধানমন্ত্রীর

Next Post
অভিনেতা ড. ইনামুল হক আর নেই

অভিনেতা ড. ইনামুল হক আর নেই

Discussion about this post

সর্বশেষ সংবাদ

কোটালীপাড়ায় ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত

কোটালীপাড়ায় ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত

কুয়াকাটায় সড়ক দুর্ঘটনায় নারী চিকিৎসকের মৃত্যু

কুয়াকাটায় সড়ক দুর্ঘটনায় নারী চিকিৎসকের মৃত্যু

জাতিসংঘের জলবায়ু সম্মেলনে যোগ দিতে যাচ্ছেন ছাত্রদল নেতা হাসিব চৌধুরী

জাতিসংঘের জলবায়ু সম্মেলনে যোগ দিতে যাচ্ছেন ছাত্রদল নেতা হাসিব চৌধুরী

গাংনীতে নবাগত প্রাথমিক শিক্ষকদের সংবর্ধনা

গাংনীতে নবাগত প্রাথমিক শিক্ষকদের সংবর্ধনা

কুষ্টিয়ায় ৫৫ তম জাতীয় সমবায় দিবস উদযাপন

কুষ্টিয়ায় ৫৫ তম জাতীয় সমবায় দিবস উদযাপন

আর্কাইভ

November 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  
« Oct    

প্রকাশক ও সম্পাদকঃ মোঃ আব্দুল বারী
ইমেইলঃ [email protected]

Mobile No- +88 01710862632
ঢাকা অফিসঃ ৩৩ কাকরাইল (২য় তলা)
ভিআইপি রোড, কাকরাইল ঢাকা -১০০০
প্রেসবিজ্ঞপ্তি পাঠানোর ইমেল:
[email protected]
কুষ্টিয়া অফিস: দৈনিক দেশতথ্য
দাদাপুর রোড (মজমপুর)
(কুষ্টিয়া পুলিশ লাইনের সামনে)
মোবাইল:01716831971

Copyright © 2024 dailydeshtottoh All right reserved. Developed by WEBSBD.NET

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার

Copyright © 2024 dailydeshtottoh All right reserved. Developed by WEBSBD.NET

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist