Sunday, 8 November 2026
🕗
দৈনিক দেশতথ্য
Advertisement
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার
No Result
View All Result
দৈনিক দেশতথ্য
No Result
View All Result

ডিসি ইলিয়াসকে বদলি করায় আনন্দ মিছিল

দেশতথ্য ঢাকা অফিস by দেশতথ্য ঢাকা অফিস
Thursday, 16 April, 2026.
in স্থানীয় খবর
Reading Time: 1 min read
0
ডিসি ইলিয়াসকে বদলি করায় আনন্দ মিছিল
Share on FacebookShare on Twitter Share on E-mail Share on WhatsApp

সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জের দুর্নীতিবাজ ডিসি ড.মোহাম্মদ ইলিয়াস মিয়াকে বদলি করায় প্রধানমন্ত্রী তারেক রহমানকে ধন্যবাদ জানিয়ে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করেছেন সুনামগঞ্জের সচেতন নাগরিকবৃন্দ।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সুনামগঞ্জ ট্রাফিক পয়েন্ট সংলগ্ন কেন্দ্রীয় শহীদ মিনারে উক্ত কর্মসুচি পালন উপলক্ষ্যে তাৎক্ষনিকভাবে এক সভা অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ জাতীয়তাবাদী বাউল দল সুনামগঞ্জ জেলা শাখার আহবায়ক গীতিকবি নজরুল ইসলামের সভাপতিত্বে ও সাংবাদিক আফতাব উদ্দিনের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধার সন্তান সাংবাদিক কাজী জাহান,জেলা গীতিকার ফোরামের সভাপতি বাউল শাহজাহান সিরাজ,জেলা লিবারেল ডেমোক্রেটিক পার্টি এলডিপির সাধারণ সম্পাদক জুলাইযোদ্ধা শেখ এমদাদুল হক,শিক্ষক নেতা শামসুল আলম রাসেল,বিএনপি নেতা আব্দুল করিম পাটান,জাতীয় সাংবাদিক সংস্থার সভাপতি ও দৈনিক খবরপত্র পত্রিকার জেলা প্রতিনিধি আল হেলাল,দৈনিক ইনকিলাব পত্রিকার সুনামগঞ্জ জেলা প্রতিনিধি ও সংস্থার জেলা কমিটির সাধারণ সম্পাদক হাসান চৌধুরী,সাংবাদিক নেতা ছুরত আলী,অতি গুরুতর আহত জুলাইযোদ্ধা মোঃ জহুর আলী,সাংবাদিক শফিকুল বারী ও বীর মুক্তিযোদ্ধার সন্তান জহীর আহমদ সোহেলসহ বিভিন্ন শ্রেণিপেশার প্রতিনিধিগন।
সভায় বক্তারা,ইতিমধ্যে বদলীর আদেশ পাওয়া সুনামগঞ্জের বিতর্কিত জেলা প্রশাসক ড.মোঃ ইলিয়াস মিয়াকে মব সন্ত্রাসের গডফাদার,সংস্কৃতিবিরোধী উগ্র দাম্ভিক এ্যাডমিনিস্ট্রেটর, বাপপুত ও চাচা ভাতিজার পারিবারিক অপ্রয়োজনীয় পিআইসি বাণিজ্যের নামে সরকারের কোটি কোটি টাকা লুটতরাজের মূলহুতা, দেখার হাওর ও টাংগুয়ার হাওরসহ বিভিন্ন হাওরে ফসলহানীর জন্য একমাত্র দায়ী প্রশাসনিক অফিসার,গরু-মাটি-বালি ও পাথর চোর সিন্ডিকেটের সহযোগী জুলুমবাজ কর্মকর্তা, ঐতিহাসিক সুনামগঞ্জ শত্রুমুক্ত দিবস উপলক্ষ্যে শহরে বিজয় র‌্যালী এবং সর্বশেষ একুশে পদকপ্রাপ্ত সাংস্কৃতিক সংগঠন উদীচী শিল্পীগোষ্ঠীর বর্ষবরন অনুষ্ঠানে বাধাপ্রদানকারী দুর্নীতিবাজ স্বৈরাচার জেলা প্রশাসকসহ নজিরবিহিন অনিয়ম দুর্নীতিতে নিমজ্জিত একজন ঘুষখোর কর্মকর্তা বলে চ্যালেঞ্জ করেন। তারা এরকম একজন দুর্নীতিবাজ কর্মকর্তাকে সুনামগঞ্জ হতে বদলীর আদেশ দেয়ায় প্রধানমন্ত্রী দেশনায়ক তারেক রহমানকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।
বক্তারা আরো বলেন, ড.ইলিয়াস মিয়া বাপপুতের ও চাচা ভাতিজার পারিবারিক পিআইসির অনুমোদনদাতা হিসেবে অপ্রয়োজনীয় ২৫০টি পিআইসি বাণিজ্যের নামে সরকারের কোটি কোটি টাকা লুটতরাজের মূলহুতা। তিনি পিআইসির মনিটরিং কমিটিতে সদস্যপদ প্রদান ও অপ্রয়োজনীয় পিআইসি দিয়ে পোষ্য সাংবাদিক সৃজনের দোকানদারী করেন। তার ব্যর্থতা ও গাফিলতির কারণে দেখার হাওর ও টাংগুয়ার হাওরসহ বিভিন্ন হাওরে পানি প্রবেশ করে ফসলহানী হয়েছে। জুলাইযোদ্ধা জহুর আলীসহ অনেক মজলুম মানুষের সাথে তিনি অসদাচরন করে নিজেকে একজন ভয়ংকর ফ্যাসিস্ট কর্মকর্তা হিসেবে প্রমাণ করেছেন। জেলার ৫ প্রধান লোককবির মধ্যমণি গানের সম্রাট বাউল কামাল পাশা,বাউল সম্রাট শাহ আব্দুল করিম ও জ্ঞানের সাগর দূর্বিণ শাহ এর সমর্থক ভক্ত আশেকান বাউল শিল্পী ও তাদের পরিচালিত সাংস্কৃতিক সংগঠনকে গত দেড়বছরে চরমভাবে অবমূল্যায়ন করেছেন। মহামান্য হাইকোর্টে আদালত অবমাননা মামলাসহ একাধিক মামলার আসামি হয়েছেন তিনি।

সংস্কৃতি মন্ত্রণালয়,দুর্নীতি দমন কমিশন,নির্বাচন কমিশনে সাংসদ নাছির উদ্দিন চৌধুরীসহ বিভিন্ন ক্ষতিগ্রস্থ সম্মানিত নাগরিকবৃন্দ তার বিরুদ্ধে একাধিকবার অভিযোগ দায়ের করেও তার দুর্দন্ড দাপট প্রভাবের কারণে বিগত দিনে ন্যায়বিচার পাননি তার বিরুদ্ধে। জাতীয় সংসদ নির্বাচনে দায়িত্ব পালনকারী জেলার ৮৫ জন সাংবাদিককে পাসকার্ড প্রদান থেকে বিরত থেকে তিনি জেলা রিটার্নিং অফিসারের পদটিকেও তার ক্ষমতার অপব্যবহারের কেন্দ্রবিন্দুতে পরিণত করেছেন। মহামান্য হাইকোর্টে শ্রীপুর দেবোত্তর এস্টেট এর দায়েরকৃত মামলার আদেশ লঙ্গনক্রমে তাহিরপুরে খাস কালেকশনের নামে লক্ষ লক্ষ টাকা চাঁদা আদায়কারীদের অন্যতম সুবিধাভোগী চাঁদাবাজ তিনি। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে অবমাননাকারী নাট্যকর্মীদের পূণর্বাসন করে জেলা শিল্পকলা একাডেমির সভাপতির পদটিকে স্বৈরাচারী কায়দায় ব্যবহার করেছেন।
সুনামগঞ্জে স্মরণকালের মাটি,বালি ও পাথরসহ খনিজ সম্পদ লুটতরাজকারী সিন্ডিকেট বাহিনীর প্রধান হিসেবে হাতিয়ে নিয়েছেন কোটি কোটি টাকা।
বক্তারা বলেন,গত ৬ ডিসেম্বর জেলার বীর মুক্তিযোদ্ধাদেরকে ঐতিহাসিক সুনামগঞ্জ শত্রুমুক্ত দিবস উপলক্ষ্যে শহরে বিজয় র‌্যালী করতে অন্যায়ভাবে বিধিনিষেধ প্রদান করেন তিনি।

সর্বশেষ একুশে পদকপ্রাপ্ত সাংস্কৃতিক সংগঠন জেলা উদীচী শিল্পীগোষ্ঠীর বর্ষবরন অনুষ্ঠানে বাধাপ্রদান করে নিজেকে একজন স্বৈরাচার জেলা প্রশাসক ও উগ্রবাদের ধারক বাহক হিসেবে প্রমাণিত করেন। সচেতন সুনামগঞ্জবাসী বলেন,ড.মোহাম্মদ ইলিয়াস মিয়া (পরিচিতি নং ১৫৯০৭) পিতা এম.এ মালেক, গ্রাম নতুন সাহেবের চর,ওয়ার্ড নং ০৪, ডাকঘর ও ইউনিয়ন : আকোটেরচর,উপজেলা সদরপুর,জেলা ফরিদপুর,পদবী বিদায়ী জেলা প্রশাসক সুনামগঞ্জ এর বিরুদ্ধে দাখিলকৃত অভিযোগের আলোকে শাস্তিমূলক বদলী করায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী দেশনায়ক তারেক রহমানকে সুনামগঞ্জ জেলাবাসীর পক্ষ থেকে আমরা ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি।
বক্তারা আরো বলেন, ডিসি ইলিয়াস মিয়া সুনামগঞ্জে সাংবাদিকদের মধ্যে অনৈক্য সৃষ্টি করে কতিপয় সংবাদকর্মীকে নগদ টাকা,পিআইসি মনিটরিং কমিটির সদস্যপদ প্রদান,বিভিন্ন উপজেলায় সাংবাদিক পরিবারকে পিআইসির ভাগভাটোয়ারায় লাভবান করা, বিনাটেন্ডারে ডিসি পার্ক সুবিধা প্রদান, সরকারি বিজ্ঞাপন দান,জেলা শিল্পকলার কমিটিতে সদস্যপদ প্রদানসহ অনৈতিক সুবিধা দিয়ে তার গুনগান প্রচারে ব্যস্ত ছিলেন। সুবিধাভোগী সংবাদকর্মীদেরকে প্রকৃত ত্যাগী বঞ্চিত উপেক্ষিত সাংবাদিকদের বিরুদ্ধে লেলিয়ে দিয়ে আমোদ প্রমোদ করতেন। এক সাংবাদিককে আরেক সাংবাদিকের বিরুদ্ধে মারমুখি আচরনে লিপ্ত করাসহ ৭ম শ্রেণি পাশের সাংবাদিককে জেলা আইন শৃঙ্খলা কমিটির সদস্যপদ দিয়ে দলভারী করার কাজে সিদ্ধহস্ত ছিলেন তিনি। ফলে পোষ্য সাংবাদিকরা তার বিরুদ্ধে কলম ব্যবহার থেকে বিরত থাকে। এতে করে তিনি তার দুর্নীতি ও অপকর্মকে আড়াল করার বহু চেষ্টা চালান। তারপরও শেষ রক্ষা পাননি। বক্তারা বলেন,শাস্তিমূলক বদলি হওয়ার পরও ডিসি প্রতিটি মিনিট ও ঘন্টায় ঘুষ দুর্নীতিতে লিপ্ত রয়েছেন। এর প্রমাণ তাহিরপুরের যাদুকাটা নদী হতে তিনি ৩০ চৈত্র ১৪৩২ বাংলা অতিবাহিত হওয়ার পরও সাবেক ইজারাদারদের উচ্ছেদ করে নতুন ইজারাদার নিয়োগ করেননি। অথচ সাবেক ইজারাদারদের ইজারাচুক্তির ১৩নং শর্তে সুস্পষ্টভাবে উল্লেখ আছে, “বালুমহাল ইজারা কার্যক্রম ৩০ চৈত্র ১৪৩২ বাংলা তারিখে শেষ হইবে। প্রাকৃতিক বা রাষ্ট্রীয় নিরাপত্তার স্বার্থে দখল প্রদান সংক্রান্ত বিষয়ে বা অন্যকোন অজুহাতে ইজারাগ্রহীতা মেয়াদ বৃদ্ধি বা ক্ষতিপূরন দাবি করিয়া বিজ্ঞ আদালতে কোন মামলা দায়ের করিতে পারিবেননা। করিলে সকল আদালতে তা অগ্রাহ্য হইবে”। সুতরাং সাবেক ইজারাদারদের মেয়াদ ৫/৭ মাস বাড়ানো হয়েছে বলে জনমনে বিভ্রান্তি ছড়িয়ে জেলার জাতীয় রাজস্ব আয়ের অন্যতম ক্ষেত্র যাদুকাটা বালিমহাল দুটিকে তিনি সুবিধাভোগীদেরকে ভোগ করতে দিয়ে নিজেও অনৈতিক ফায়দা লাভ করে যাচ্ছেন।
বিদায়ী জেলা প্রশাসককে কানভারী মহলের অন্যতম মুখপাত্র উল্লেখ করে সাংবাদিক আল হেলাল বলেন,ঐ ডিসির যোগদানকালে ১২ সেপ্টেম্বর ২০২৪ইং এর পরে সাংবাদিকদের সাথে তার প্রথম মত বিনিময় সভায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের উপস্থিতিতে মার্কূলী বাজারের খাল খনন কর্মসুচির কথা অবগত করে অপ্রয়োজনীয় পিআইসির নামে রাষ্ট্রের টাকা লুটতরাজ না করে খাল ও নদী খননের উপর গুরুত্বারোপ করে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বক্তব্য রাখায় আমি আল হেলালকে পোষ্য সাংবাদিকদের উস্কানীতে তুচ্ছ তাচ্ছিল্য করেন ঐ জেলা প্রশাসক। সুনামগঞ্জ জেলার বৈষম্যের শিকার,অবহেলিত,উপেক্ষিত ও নির্যাতিত সাংবাদিকদের মুখপাত্র আল হেলাল, বাংলাদেশ সেনাবাহিনী ও গোয়েন্দা তদন্তের মাধ্যমে ডিসি ইলিয়াসের সকল দুর্নীতির সরজমিন তদন্তক্রমে আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য প্রধানমন্ত্রীর কঠোর হস্তক্ষেপ কামনা করেন।

প্রিন্ট করুন প্রিন্ট করুন
Previous Post

নোয়াখালীতে ৩ হাজার ডিজেল জব্দ, আটক ১

Next Post

কুষ্টিয়ায় পরিবহন শ্রমিকদের কর্মবিরতি প্রত্যাহার, বাস চলাচল শুরু

Related Posts

কোটালীপাড়ায় ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত
স্থানীয় খবর

কোটালীপাড়ায় ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত

কুয়াকাটায় সড়ক দুর্ঘটনায় নারী চিকিৎসকের মৃত্যু
স্থানীয় খবর

কুয়াকাটায় সড়ক দুর্ঘটনায় নারী চিকিৎসকের মৃত্যু

জাতিসংঘের জলবায়ু সম্মেলনে যোগ দিতে যাচ্ছেন ছাত্রদল নেতা হাসিব চৌধুরী
স্থানীয় খবর

জাতিসংঘের জলবায়ু সম্মেলনে যোগ দিতে যাচ্ছেন ছাত্রদল নেতা হাসিব চৌধুরী

Next Post
কুষ্টিয়ায় পরিবহন শ্রমিকদের কর্মবিরতি প্রত্যাহার, বাস চলাচল শুরু

কুষ্টিয়ায় পরিবহন শ্রমিকদের কর্মবিরতি প্রত্যাহার, বাস চলাচল শুরু

Discussion about this post

সর্বশেষ সংবাদ

কোটালীপাড়ায় ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত

কোটালীপাড়ায় ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত

কুয়াকাটায় সড়ক দুর্ঘটনায় নারী চিকিৎসকের মৃত্যু

কুয়াকাটায় সড়ক দুর্ঘটনায় নারী চিকিৎসকের মৃত্যু

জাতিসংঘের জলবায়ু সম্মেলনে যোগ দিতে যাচ্ছেন ছাত্রদল নেতা হাসিব চৌধুরী

জাতিসংঘের জলবায়ু সম্মেলনে যোগ দিতে যাচ্ছেন ছাত্রদল নেতা হাসিব চৌধুরী

গাংনীতে নবাগত প্রাথমিক শিক্ষকদের সংবর্ধনা

গাংনীতে নবাগত প্রাথমিক শিক্ষকদের সংবর্ধনা

কুষ্টিয়ায় ৫৫ তম জাতীয় সমবায় দিবস উদযাপন

কুষ্টিয়ায় ৫৫ তম জাতীয় সমবায় দিবস উদযাপন

আর্কাইভ

November 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  
« Oct    

প্রকাশক ও সম্পাদকঃ মোঃ আব্দুল বারী
ইমেইলঃ [email protected]

Mobile No- +88 01710862632
ঢাকা অফিসঃ ৩৩ কাকরাইল (২য় তলা)
ভিআইপি রোড, কাকরাইল ঢাকা -১০০০
প্রেসবিজ্ঞপ্তি পাঠানোর ইমেল:
[email protected]
কুষ্টিয়া অফিস: দৈনিক দেশতথ্য
দাদাপুর রোড (মজমপুর)
(কুষ্টিয়া পুলিশ লাইনের সামনে)
মোবাইল:01716831971

Copyright © 2024 dailydeshtottoh All right reserved. Developed by WEBSBD.NET

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার

Copyright © 2024 dailydeshtottoh All right reserved. Developed by WEBSBD.NET

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist