নিজস্ব প্রতিবেদক:
১৮৪১ সালে প্রতিষ্ঠিত বাংলাদেশের সবচেয়ে প্রাচীন বিদ্যাপীঠ ঢাকা কলেজের ১৮৬তম প্রতিষ্ঠাবার্ষিকী আগামী ২০শে নভেম্বর।
উক্ত অনুষ্ঠানে বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী অনুষ্ঠান ঘিরে ফি নির্ধারণ করে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে কলেজ কর্তৃপক্ষ।
আগামী ২০ নভেম্বর ২০২৬ এ আয়োজনে অংশগ্রহণের জন্য প্রাক্তন শিক্ষার্থীদের জনপ্রতি ১ হাজার ৫০০ টাকা রেজিস্ট্রেশন ফি নির্ধারণ করা হয়েছে। তবে এর পাশাপাশি ৫ হাজার টাকা অ্যালামনাই ফি জমা দেওয়ার শর্তও রাখা হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বর্তমান শিক্ষার্থীদের জন্য রেজিস্ট্রেশন ফি ৫০০ টাকা, শিক্ষকদের জন্য ১ হাজার ৫০০ টাকা এবং কর্মকর্তা-কর্মচারীদের জন্য ৫০০ টাকা নির্ধারণ করা হয়েছে। অন্যদিকে, প্রাক্তন শিক্ষার্থীদের ক্ষেত্রে নির্ধারিত রেজিস্ট্রেশন ফির পাশাপাশি অ্যালামনাই ফি জমা দিতে হবে।
আগামী ১ নভেম্বর থেকে ৭ নভেম্বর পর্যন্ত রেজিস্ট্রেশন কার্যক্রম চলবে।
এদিকে, প্রাক্তন শিক্ষার্থীদের জন্য নির্ধারিত ফি ও অ্যালামনাই ফি জমার শর্ত নিয়ে প্রশ্ন উঠেছে।
এ বিষয়ে ঢাকা কলেজ ছাত্রদলের সদস্য সচিব মিল্লাত হোসেন তার ফেসবুক পোস্টে জানান – গত কয়দিন পৃর্বে এই বিষয় নিয়ে এল্যামনাই নেতৃবৃন্দ আমাকে এবং পিয়াল ভাইকে ডেকেছিল আমরা এই প্রস্তাবের বিরোধিতা করেছিলাম এবং এটি সম্পূর্ণ অযৌক্তিক এই ফি সাধারণ শিক্ষার্থীদের পক্ষে বহন করা সম্ভব না, পাশাপাশি আমরাও একটি প্রস্তবনা দিয়েছিলাম এল্যামনাই নেতৃবৃন্দ কাছে আমাদের প্রস্তাব আমলে নেওয়া তো দূরের কথা আমাদেরকে অনেকটা ছোট করে কথা বলেছিল, আমরা মিটিং শেষ করার পূর্বেই চলে আসছি। আমরা শিক্ষার্থীদের যৌক্তিক দাবির পক্ষে আছি।”
সাধারণ শিক্ষার্থীদের মধ্যে দেখা যাচ্ছে নেতিবাচক মন্তব্য।
এল//দৈনিক দেশতথ্য //ঢাকা //
প্রিন্ট করুন









Discussion about this post