মোঃ আল সাইফ লিমু:
দেশের অন্যতম প্রাচীন ও ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান ঢাকা কলেজের ১৮৬তম প্রতিষ্ঠাবার্ষিকী ও প্রাক্তন ছাত্র পুনর্মিলনী অনুষ্ঠান উপলক্ষে নির্ধারিত রেজিস্ট্রেশন ফি প্রত্যাহারের দাবি জানিয়েছেন সাধারণ শিক্ষার্থীরা।
এই দাবির পক্ষে আজ শনিবার (৩১ অক্টোবর ২০২৬) সকাল ১১টায় কলেজের অধ্যক্ষের কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি ডেকেছেন তারা। সাধারণ শিক্ষার্থীদের এই আন্দোলনের সঙ্গে একাত্মতা প্রকাশ করে কর্মসূচিতে সংহতি জানানোর ঘোষণা দিয়েছে ঢাকা কলেজ ছাত্রদলের সদস্য সচিব বিপ্লবী ছাত্নরনেতা জনাব মিল্লাত হোসেন।
জানা গেছে, আগামী ২০ নভেম্বর ২০২৬ তারিখে ঢাকা কলেজের ১৮৬তম প্রতিষ্ঠাবার্ষিকী ও পুনর্মিলনী অনুষ্ঠান আয়োজনের প্রস্তুতি চলছে। উক্ত অনুষ্ঠান উপলক্ষে প্রকাশিত বিজ্ঞপ্তিতে শিক্ষার্থীদের জন্য জনপ্রতি ৫০০ টাকা রেজিস্ট্রেশন ফি নির্ধারণ করা হয়। সাধারণ শিক্ষার্থীরা এই ফি-কে ‘অযৌক্তিক ও অতিরিক্ত’ বলে আখ্যা দিয়ে তা অবিলম্বে বাতিলের দাবি জানান।
উল্লেখযোগ্য যে, আগামী ২০ নভেম্বর অনুষ্ঠিত হতে যাওয়া ঢাকা কলেজের এই ঐতিহ্যবাহী প্রতিষ্ঠাবার্ষিকী ও পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন কলেজের প্রাক্তন শিক্ষার্থী ও দেশের বর্তমান মহামান্য রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
শিক্ষার্থীদের অভিযোগ, সাধারণ শিক্ষার্থীদের আর্থিক সক্ষমতা ও যৌক্তিকতা বিবেচনা না করেই এককভাবে এ ফি ধার্যের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আন্দোলনরতদের পক্ষে ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী নাফসি হাসান ময়ূর জানান, এ প্রতিবাদ কোনো কর্তৃপক্ষের বিরুদ্ধে নয়, বরং সাধারণ শিক্ষার্থীদের অধিকার রক্ষার একটি গণতান্ত্রিক প্রয়াস। তারা চান শিক্ষার্থী প্রতিনিধিদের সঙ্গে আলোচনা করে সর্বসম্মত ও সবার গ্রহণযোগ্য ফি নির্ধারণ করা হোক।
এদিকে শিক্ষার্থীদের এই দাবির প্রতি পূর্ণ সমর্থন জানিয়ে ঢাকা কলেজ ছাত্রদলের সদস্য সচিব মিল্লাত হোসেন বলেন, “ছাত্রদল সবসময় সাধারণ শিক্ষার্থীদের যৌক্তিক দাবির সাথে ছিল এবং থাকবে।
এল//দৈনিক দেশতথ্য //ঢাকা //
প্রিন্ট করুন










Discussion about this post