নিজস্ব প্রতিনিধি: ঢাকা কলেজ ছাত্রদলের তিন নেতার পদ স্থগিত করা হয়েছে। সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগে কেন্দ্রীয় সংসদ এই পদক্ষেপ নেয়।
শুক্রবার (২৩ অক্টোবর) ছাত্রদল কেন্দ্রীয় সংসদের দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। সংগঠনটির সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির এই সিদ্ধান্ত অনুমোদন করেন।
যাঁদের পদ স্থগিত করা হয়েছে:
মাজেদুল ইসলাম: যুগ্ম আহ্বায়ক, ঢাকা কলেজ ছাত্রদল। শেখ পারভেজ মোশাররফ: সদস্য, ঢাকা কলেজ ছাত্রদল।
সাগর খান: সদস্য, ঢাকা কলেজ ছাত্রদল।
যে ঘটনার জেরে এই পদক্ষেপ:
অভিযোগ রয়েছে, গত বৃহস্পতিবার (২২ অক্টোবর) দুপুর ২টার দিকে রাজধানীর নিউমার্কেট এলাকার গ্লোব শপিং সেন্টারের দ্বিতীয় তলায় ‘আছিল ভেলর’ (২৮ নম্বর) নামের একটি দোকানে হামলা চালানো হয়।
সামনে আসা সিসিটিভি ফুটেজে দেখা যায়, ছাত্রদলের কিছু নেতাকর্মী ওই দোকানে ভাঙচুর চালাচ্ছেন। একপর্যায়ে দোকানের ভাড়াটিয়া আমিনুল ইসলাম ও তাঁর ছেলেকে মারধর করা হয়।
এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে মার্কেটের ম্যানেজার জুয়েল রানা ঘটনাস্থলে গেলে তাঁকেও কিল-ঘুষি মারা হয়। পাশাপাশি দোকান থেকে বিভিন্ন মালামাল সরিয়ে নেওয়ার দৃশ্যও সিসিটিভি ফুটেজে ধরা পড়ে।
//দৈনিক দেশতথ্য //
প্রিন্ট করুন








Discussion about this post