নিজস্ব প্রতিবেদক
সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ঢাকা কলেজ ছাত্রদলের গুরুত্বপূর্ণ তিন নেতার পদ স্থগিত করা হয়েছে।
তাদের বিরুদ্ধে রাজধানীর নিউমার্কেট এলাকার গ্লোব শপিং সেন্টারে দোকানে হামলা, দখল, মালামাল লুট এবং দোকানদার ও মার্কেট ম্যানেজারকে মারধর করার অভিযোগ পাওয়া গেছে।
শুক্রবার (২৩ অক্টোবর) ছাত্রদল কেন্দ্রীয় সংসদের দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে পদ স্থগিতের এ তথ্য জানানো হয়।
অভিযুক্ত তিন নেতা হলেন ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মাজেদুল ইসলাম এবং সদস্য শেখ পারভেজ মোশাররফ ও সাগর খান।বিজ্ঞপ্তিতে বলা হয়, ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত মোতাবেক সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে এই তিন নেতার পদ স্থগিত করা হয়েছে। ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির শুক্রবার এই সিদ্ধান্ত অনুমোদন করেন।
অভিযোগ অনুযায়ী, বৃহস্পতিবার (২২ অক্টোবর) দুপুর ২টার দিকে গ্লোব শপিং সেন্টারের দ্বিতীয় তলায় ২৮ নম্বর আছিল ভেলর নামের দোকানে হামলা করা হয়। এ ঘটনার একটি সিসিটিভি ফুটেজে দেখা গেছে, ছাত্রদলের কিছু নেতাকর্মী দোকান ভাঙচুর করছেন। একপর্যায়ে দোকানের ভাড়াটিয়া আমিনুল ইসলাম ও তার ছেলেকে মারধর করা হয়। এসময় ঘটনাস্থলে মার্কেটের ম্যানেজার জুয়েল রানা আসলে তাকেও কিল-ঘুষি মারা হয়। একই সঙ্গে দোকানের মালামাল সরিয়ে নিতে দেখা যায় ফুটেজে।
এল//দৈনিক দেশতথ্য //ঢাকা //
প্রিন্ট করুন









Discussion about this post