শেখ জাহাঙ্গীর আলম শাহীন, লালমনিরহাট :
তিস্তায় ভেসে এলো অজ্ঞাত তরুণীর লাশ। মেহেদি রাঙ্গানো হাতে লেখা ”আই লাভ ইউ”। সেই হাত ওড়না দিয়ে পিঠমোড়া করে বাঁধা ছিল। এসিড দিয়ে মুখোমন্ডল পুড়িয়ে দেয়া হয়েছে তরুণীর। পড়নে ছিল কালো রংয়ের বোরকা। বোরকার উপর হতে দেখা যায় ভিতরে লাল রঙ্গের জামা ছিল। গ্রামবাসীর ধারণা অজ্ঞাত এক তরুনীর লাশ উজান হতে তিস্তা নদীতে ভেসে এসেছে।
আজ রোববার দুপুরে জেলার আদিতমারী উপজেলার মহিষখোচা ইউনিয়নের চৌহারা গ্রামের শতশত মানুষ তরুণীর লাশটি দেখে চোখের পানি ফেলেছে। পরে গ্রামবাসী ভেসে আসা তরুণীর লাশের খবর পুলিশ কে জানায়।
দুপুরের পর পুলিশ লাশটি উদ্ধার করে আদিতমারী থানায় নিয়ে গেছে। গ্রামবাসীদের অভিযোগ হত্যার পর লাশ ডাম্পিংয়ের নিরাপদ স্থান এখন তিস্তা নদী । প্রায় এক দেড় মাস আগে তিস্তা নদী হতে আদিতমারী থানা পুলিশ ভারতের সিকিম রাজ্যের সাবেক শিক্ষামন্ত্রী রামচন্দ্র পৌডিয়ালের লাশ উদ্ধার করে।
গ্রামবাসী সূত্রে জানা গেছে, তিস্তার নদীর প্রধান স্রােতের তোড়ে তিস্তা নদীর উজান হতে তরুণীর লাশটি সকালে ভেসে এসে এখানে আটকা পড়ে। মৃত্যুর পর তরুণীর সাথে পৈচাশিক আচরণ করা হয়েছে। তার মুখোমন্ড ভারী কোন বস্তু দিয়ে থেতলে দেয়া হয়। পরে মুখোমন্ড এসিড জাতীয় দাহ্যপদার্থ দিয়ে পুড়িয়ে দেয়া হয়েছে। যাতে ওই তরুণীর পরিচয় সহজে শনাক্ত করা না যায়। ওড়না দিয়ে পিঠমোড়া করে বাঁধা ছিল ভেসে আসা তরুণীর লাশের। টকটকে লাল রঙ্গে মেহেদি রাঙা ছিল দুই হাত। তাতে লেখা আছে ‘আই লাভ ইউ’। প্রথম দেখায় মনে হতে পারে সদ্য বিবাহিতা কোন তরুণী। তার পরনে কালো রঙের বোরকা। এসিডে ঝলসানো ছিল মুখ। তবে এসিড মুখোমন্ডলে দেয়ার আঘাতে মুখ থেঁতলে দেয়া হয়ে ছিল। গলায় ছিল চেইন জাতীয় হালকা অলংকার। গায়ের রং ও গলার হালকা অলংকারের ডিজাইন দেখে মনে হচ্ছে তরুণী তিস্তা পাড়ের মেয়ে নয়।
গ্রামবাসীর ধারণা এই হতভাগ্য মেয়েটিও সিকিম রাজ্যের হতে পারে। তার গলার অলংকারটি পাহাড়ের নারীর অলংকারের সাথে সাদৃশ্য খুঁজে পাওয়া যায়। আবার নাও হতে পারে। তবে এটা নিশ্চিত যে, তাকে বিয়ের প্রলোভন দেখিয়ে অন্য কোথাও হতে নিয়ে আসা হয়েছে। কারণ বিয়ের সাঁজে মেহেদি রাঙ্গা ছিল তার হাত।
থানা পুলিশ জানায়, দুপুরে জেলার আদিতমারী উপজেলার মহিষখোচা ইউনিয়নের চৌরাহা মাদরাসা এলাকার তিস্তা নদী থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। জেলেরা নদীতে মাছ ধরতে গিয়ে অজ্ঞাত এক তরুণীর (২০—২২) মরদেহ দেখতে পায়। পরে আদিতমারী থানায় খবর দিলে আদিতমারী থানা পুলিশ মরদেহ উদ্ধার করে লালমনিরহাট সদর হাসপাতাল মর্গে পাঠায়।
মূহুর্তে হাজার হাজার জনতা উপস্থিত হয়ে যায়। তবে স্থানীয় জনতা ওই যুবতীর পরিচয় সনাক্ত করতে পারেনি। ধারনা করছেন উজান থেকে মরদেহটি ভেসে এসেছে।
আদিতমারী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মাহমুদ উন নবী বলেন, স্থানীয়দের খবরে মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। একই সাথে তার পরিচয় শনাক্তে বিভিন্ন স্থানে তথ্য পাঠানো হয়েছে। লাশটি উজান হতে ভেসে এসেছে।
মহিষখোচা স্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ রবিউল আলম জানান, তিস্তা এখন হত্যার পর লাশ ডাম্পিংয়ের নিরাপদ স্থানে পরিণিত হয়েছে। প্রায় তিস্তা দিয়ে লাশ ভেসে যেতে দেখা যায়। দুই একটি লাশ কিনারায় চাপলে বা চরে আটকা পড়লে তখন হৈইচই শুরু হয়ে যায়। প্রতিটি হত্যার রহস্য উদঘাটন হলে লাশ ডাম্পিংক হ্রাস পেত। হত্যার মত অপরাধও কমতো।
প্রিন্ট করুন







Discussion about this post