Thursday, 12 November 2026
🕗
দৈনিক দেশতথ্য
Advertisement
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার
No Result
View All Result
দৈনিক দেশতথ্য
No Result
View All Result

দুই ম্যাচের বিতর্কিত রেফারিদের নিষিদ্ধ করে শাস্তির আওতায় আনার দাবি

দেশতথ্য ডেস্ক by দেশতথ্য ডেস্ক
Wednesday, 23 March, 2022.
in খেলাধুলা
Reading Time: 1 min read
0
Share on FacebookShare on Twitter Share on E-mail Share on WhatsApp

গত ২২ মার্চ, মঙ্গলবার রাতে শেখ রাসেল ক্রীড়া চক্র লিমিটেড এর পরিচালনা পরিষদে গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়েছে। ওই সভার পর শেখ রাসেল ক্রীড়া চক্র লিমিটেড এর ডিরেক্টর ইনচার্জ ইসমত জামিল আকন্দ একটি লিখিত বিবৃতি দিয়েছেন।

বিবৃতিতে বলা হয়েছে, চলমান বাংলাদেশ প্রিমিয়ার ফুটবল লীগ ২০২১-২২ এর বিতর্কিত রেফারিংয়ের কারণে শেখ রাসেল ক্রীড়া চক্র লিমিটেড এর পয়েন্ট হারানোর বিষয়টি নিয়ে প্রচণ্ড ক্ষোভ ও হতাশা প্রকাশ করেছেন পরিচালকরা। দুটি ম্যাচে রেফারির অন্যায় সিদ্ধান্তের শিকার হয়েছে শেখ রাসেল ক্রীড়া চক্র লিমিটেড। বসুন্ধরা কিংস ও বাংলাদেশ পুলিশ এফ সি এর ম্যাচ দুটিতে আমাদের বিপক্ষে দুটি ভুল পেনাল্টির সিদ্ধান্ত দিয়েছেন রেফারি। তাতে বসুন্ধরা কিংসের বিপক্ষে আমরা পয়েন্ট হারিয়েছি আর রাজশাহীতে পুলিশ এফ সি এর ম্যাচে আমরা বঞ্চিত হয়েছি জয়ের। সভায় বারবার ম্যাচ দুটির ভিডিও দেখেছেন পরিচালকরা, এরপর বিস্তারিত আলোচনা শেষে নেওয়া হয়েছে নিম্ন লিখিত সিদ্ধান্ত গুলো।

সিদ্ধান্ত:

১. ওই দুই ম্যাচের রেফারিকে নিষিদ্ধ করে শাস্তির আওতায় আনতে হবে। দুটি ম্যাচে বাজে রেফারিং নিয়েই আমরা বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি এবং লীগ কমিটি ও রেফারিজ কমিটির চেয়ারম্যানের বরাবরে আনুষ্ঠানিকভাবে চিঠি দিয়েছিলাম। কিন্তু তারা দৃশ্যমান কোনো উদ্যোগ নেয়নি। তাই আমাদের দাবি, আগামী রাউন্ডের খেলা শুরুর আগেই দুই ম্যাচের রেফারির বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিতে হবে বাফুফেকে।

২. দাবি অনুযায়ী বাফুফে কোনো ব্যবস্থা না নিলে শেখ রাসেল ক্রীড়া চক্র লিমিটেড লীগ বয়কট করতে বাধ্য হবে। সে ক্ষেত্রে শেখ রাসেল ক্রীড়া চক্রের প্রধান উপদেষ্টা ও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার শরণাপন্ন হব আমরা।

৩. পরবর্তী সময়ে দুটি ম্যাচের ভিডিওসহ ফিফা-এএফসির বরাবরে অভিযোগ করব আমরা।

৪.এই মৌসুমের শুরু থেকেই বাজে রেফারিংয়ের শিকার হচ্ছে দলগুলো। তাই সুন্দর ও নিরপেক্ষভাবে ম্যাচ পরিচালনার জন্য বিদেশি রেফারি আনার দাবি জানাচ্ছে শেখ রাসেল ক্রীড়া চক্র লিমিটেড।

৫. পেশাদার ফুটবল লিগ কমিটির চেয়ারম্যান ও রেফারিজ কমিটির চেয়ারম্যান একই ব্যক্তি থাকতে পারেন না। অতীতেও কখনো এ রকম হয়নি। লিগ ও রেফারিজ কমিটির চেয়ারম্যান সালাম মুর্শেদী এ পর্যন্ত লিগের একটি ম্যাচও মাঠে বসে দেখেননি, তাই মাঠে রেফারির পারফরম্যান্স সম্পর্কে তাঁর কোনো ধারণাই নেই।

৬.ফিফা-এএফসির আইন অনুযায়ী, রেফারিজ কমিটির চেয়ারম্যান হবেন সাবেক রেফারি। এখানে লিগ কমিটির প্রধান সালাম মুর্শেদী নিজের হাতে রেফারিজ কমিটির দায়িত্ব রেখে সুস্পষ্টভাবে ফিফার আইন লঙ্ঘন করেছেন।

শেখ রাসেল ক্রীড়া চক্র লিমিটেড আগে কখনো এত কঠোর সিদ্ধান্ত নেয়নি। এবার বিতর্কিত রেফারিং চরম আকার ধারণ করেছে এবং আমরা তার ভুক্তভোগী। কিন্তু বাফুফের কোনো উদ্যোগ না দেখে আমরা খুব হতাশ হয়েছি। তাই শেখ রাসেল ক্রীড়া চক্র লিমিটেড এর পরিচালনা পরিষদ উপরোক্ত সিদ্ধান্তগুলো নিয়েছে। আশা করি, এই সিদ্ধান্তগুলো আপনার সংবাদমাধ্যমে গুরুত্বের সঙ্গে প্রকাশ করে দেশের ফুটবলকে এগিয়ে নিতে সাহায্য করবেন।

Tags: বিতর্কিত রেফারিদের নিষিদ্ধ করে শাস্তির আওতায়
প্রিন্ট করুন প্রিন্ট করুন
Previous Post

২২ এপ্রিল গৌহাটিতে হবে অসম বঙ্গ সৌহার্দ্য সম্মেলন

Next Post

মির্জাপুরে পৌর এলাকায় ময়লা-আবর্জনা নিস্ক্রিয় ও পুনরায় ব্যবহার উপযোগি করে তোলা প্রকল্পের উদ্ধোধন

Related Posts

‘এক হালি’ খেয়ে বাদ শ্রীলঙ্কা, ভুটানকে নিয়ে সেমিতে বাংলাদেশ
খেলাধুলা

‘এক হালি’ খেয়ে বাদ শ্রীলঙ্কা, ভুটানকে নিয়ে সেমিতে বাংলাদেশ

সাকিবের পর সুপার নাইন্টিতে দল পেলেন মাহমুদউল্লাহ
খেলাধুলা

সাকিবের পর সুপার নাইন্টিতে দল পেলেন মাহমুদউল্লাহ

ফিফপ্রোর বর্ষসেরা একাদশে মেসি, জায়গা হলো না কেইনের
খেলাধুলা

ফিফপ্রোর বর্ষসেরা একাদশে মেসি, জায়গা হলো না কেইনের

Next Post
মির্জাপুরে পৌর এলাকায় ময়লা-আবর্জনা নিস্ক্রিয় ও পুনরায় ব্যবহার উপযোগি করে তোলা প্রকল্পের উদ্ধোধন

মির্জাপুরে পৌর এলাকায় ময়লা-আবর্জনা নিস্ক্রিয় ও পুনরায় ব্যবহার উপযোগি করে তোলা প্রকল্পের উদ্ধোধন

Discussion about this post

সর্বশেষ সংবাদ

আসছে শিক্ষাপ্রতিষ্ঠানে টানা ১২, ১৫ ও ১৮ দিনের ছুটি

আসছে শিক্ষাপ্রতিষ্ঠানে টানা ১২, ১৫ ও ১৮ দিনের ছুটি

গাজীপুরে মহাসড়ক অবরোধ করে শ্রমিকদের বিক্ষোভ, যান চলাচল বন্ধ

গাজীপুরে মহাসড়ক অবরোধ করে শ্রমিকদের বিক্ষোভ, যান চলাচল বন্ধ

বর্জ্যকে সম্পদে পরিণত করাই হোক বৈশ্বিক অঙ্গীকার: জুবাইদা

বর্জ্যকে সম্পদে পরিণত করাই হোক বৈশ্বিক অঙ্গীকার: জুবাইদা

ফ্ল্যাটের বাজারে ক্রেতা সংকট, অনিশ্চিত লাখো কর্মসংস্থান

ফ্ল্যাটের বাজারে ক্রেতা সংকট, অনিশ্চিত লাখো কর্মসংস্থান

হরমুজ প্রণালি আর আগের অবস্থায় ফিরবে না

হরমুজ প্রণালি আর আগের অবস্থায় ফিরবে না

আর্কাইভ

November 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  
« Oct    

প্রকাশক ও সম্পাদকঃ মোঃ আব্দুল বারী
ইমেইলঃ [email protected]

Mobile No- +88 01710862632
ঢাকা অফিসঃ ৩৩ কাকরাইল (২য় তলা)
ভিআইপি রোড, কাকরাইল ঢাকা -১০০০
প্রেসবিজ্ঞপ্তি পাঠানোর ইমেল:
[email protected]
কুষ্টিয়া অফিস: দৈনিক দেশতথ্য
দাদাপুর রোড (মজমপুর)
(কুষ্টিয়া পুলিশ লাইনের সামনে)
মোবাইল:01716831971

Copyright © 2024 dailydeshtottoh All right reserved. Developed by WEBSBD.NET

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার

Copyright © 2024 dailydeshtottoh All right reserved. Developed by WEBSBD.NET

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist