জাহিদ হাসান,ভেড়ামারা (কুষ্টিয়া) প্রতিনিধি: বাংলার লালন ও লোক সংগীতকে আন্তর্জাতিক অঙ্গনে উপস্থাপন করে যুক্তরাজ্য সফর শেষে দেশে ফিরেছেন লোকসংগীত ও লালনগীতি শিল্পী ডলি মন্ডল।
তাঁর এই আন্তর্জাতিক সাফল্যে সাংস্কৃতিক অঙ্গনসহ দেশের সাধারণ মানুষ আনন্দিত ও গর্বিত।
বিদেশের বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নিয়ে ডলি মন্ডল বাংলার লোকসংগীত, লালনগীতি ও গ্রামীণ সংস্কৃতির সৌন্দর্য বিশ্বদরবারে তুলে ধরেন। তাঁর সুমধুর কণ্ঠ ও পরিবেশনা বিদেশে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিসহ আন্তর্জাতিক শ্রোতাদের কাছেও ব্যাপক প্রশংসা অর্জন করে।
দেশে ফেরার পর তাঁর এই অনন্য অর্জন ও সাফল্যকে সম্মান জানাতে ‘ভাবের শহর’ পরিবারের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা ও আন্তরিক ভালোবাসায় তাঁকে বরণ করে নেওয়া হয়। এ সময় উপস্থিত ব্যক্তিরা বলেন, ডলি মন্ডলের এই সাফল্য শুধু তাঁর ব্যক্তিগত অর্জন নয়, বরং বাংলাদেশের লোকসংগীত ও সাংস্কৃতিক ঐতিহ্যেরও একটি গুরুত্বপূর্ণ স্বীকৃতি।
সাংস্কৃতিক ব্যক্তিত্বরা মনে করেন, ডলি মন্ডলের মতো শিল্পীদের নিরলস প্রচেষ্টার মাধ্যমে বাংলার লোকসংগীত আজ আন্তর্জাতিক পরিমণ্ডলে নতুন করে পরিচিতি লাভ করছে। তাঁর কণ্ঠে লালনের দর্শন ও বাংলার মাটির গান বিশ্বের নানা প্রান্তে ছড়িয়ে পড়ছে, যা দেশের সংস্কৃতিকে আরও সমৃদ্ধ ও মর্যাদাপূর্ণ অবস্থানে নিয়ে যাচ্ছে।
ডলি মন্ডলের এই সাফল্যে বাংলাদেশের মানুষ তাঁকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন। দেশের সাংস্কৃতিক অঙ্গনের প্রত্যাশা, তাঁর কণ্ঠে বাংলার লোকসংগীতের সুর আরও বহুদূর ছড়িয়ে পড়বে এবং বিশ্বমঞ্চে বাংলাদেশের সংস্কৃতির উজ্জ্বল উপস্থিতি আরও সুদৃঢ় হবে।
এল//দৈনিক দেশতথ্য //ঢাকা //
প্রিন্ট করুন










Discussion about this post