হেলাল উদ্দিন,দৌলতপুর(কুষ্টিয়া): কুষ্টিয়ার দৌলতপুরে এক হতদরিদ্র বাবা- মায়ের কোলে জন্ম নেওয়া জোড়া লাগানো যমজ কন্যাশিশুর এবার চিকিৎসার সমস্ত দায়িত্ব নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ও স্বাস্থ্য মন্ত্রণালয়।
গরীব হতদরিদ্র বাবা মা সহ পুরো পরিবার যখন এই জোড়া লাগানো যমজ শিশুর জীবন বাঁচানোর আকুতি নিয়ে দিশেহারা হয়ে পড়েছে। তখনি স্থানীয় গনমাধ্যম কর্মীরা জাতীয় ও স্থানীয় সংবাদপত্রে এবং বিভিন্ন ইলেক্ট্রনিক মিডিয়ায় এ বিষয়ে সংবাদ প্রচার করায় বিষয়টি দৌলতপুর উপজেলা প্রশাসন ও জেলা প্রশাসনের নজরে আসে।
অসহায় বাবা- মায়ের অর্থের অভাবে থমকে যাওয়ার উপক্রম হয়েছে শিশু দুটির ভবিষ্যৎ চিকিৎসা। এমন পরিস্থিতিতে পরিবারটির পাশে দাঁড়িয়ে চিকিৎসা সহায়তা প্রদান ও সার্বিক সহযোগিতার আশ্বাস দিয়েছেন জেলা ও উপজেলা প্রশাসন। ইতিমধ্যে দৌলতপুর উপজেলা নির্বাহী অফিসার অনিন্দ্য গুহ এই অসহায় পরিবারের পাশে দাড়িয়েছেন এবং যমজ শিশু দুটির চিকিৎসার জন্য আর্থিক সহায়তা প্রদান করেন। এবং যমজ জোড়ালাগা শিশু দুটির পরবর্তী চিকিৎসার ব্যবস্থার নিবেন বলে জানিয়েছেন।
দৌলতপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) অনিন্দ্য গুহ জানান, যমজ শিশু দুটির ব্যাপারে দৌলতপুর উপজেলা প্রশাসন ও কুষ্টিয়া জেলা প্রশাসক মো. তৌহিদ বিন হাসান স্বাস্থ্য মন্ত্রণালয়কে অবগত করলে স্বাস্থ্য মন্ত্রণালয় এই যমজ শিশু দুটির চিকিৎসার জন্য মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানকে অবগত করায় প্রধানমন্ত্রী তারেক রহমান তাৎক্ষণিক স্বাস্থ্য মন্ত্রণালয়কে এই যজম শিশুর যাবতীয় চিকিৎসার জন্য নির্দেশ দিয়েছেন বলে এই তথ্য নিশ্চিত করে দৌলতপুর উপজেলা নির্বাহী অফিসার। তিনি জানান, প্রধানমন্ত্রী তারেক রহমান এর নির্দেশ মোতাবেক স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে যমজ শিশুর বাবা উপজেলার বিলগাথুয়া গ্রামের মো. নাহিদ হাসান এর সাথে ফোনে কথা বলেন এবং প্রধানমন্ত্রীর নির্দেশ মোতাবেক স্বাস্থ্য মন্ত্রণালয় এই যমজ জোড়ালাগা শিশু দুটির সম্পুর্ণ চিকিৎসার দায়িত্ব নিয়েছেন এবং সোমবার যমজ শিশু দুটির চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে পাঠানো হয়েছে।
পরিবার সূত্রে জানা যায়, কুষ্টিয়ার প্রাগপুর ইউনিয়নের বিলগাথুয়া গ্রামের বাসিন্দা হতদরিদ্র মো. নাহিদ হাসান ও মোছা. সানজিদা আক্তারের ঘরে জন্ম নেয় এই দুটি যমজ শিশুর চিকিৎসার সমস্ত দায়িত্ব প্রধানমন্ত্রী
তারেক রহমান ও স্বাস্থ্য মন্ত্রণালয় নিয়েছেন জেনে পুরো পরিবার ও এলাকাবাসী খুবই আনন্দিত ।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) অনিন্দ্য গুহ আরো বলেন, যমজ শিশু দুটির চিকিৎসায় পরবর্তী প্রয়োজনীয় সব ধরনের সহায়তা নিশ্চিত করতে জেলা ও উপজেলা প্রশাসন পরিবারটির পাশে থাকবেন।
এল//দৈনিক দেশতথ্য //ঢাকা //
প্রিন্ট করুন







Discussion about this post