জাহিদ হাসান: কুষ্টিয়ার দৌলতপুরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
গতকাল রবিবার (১০শে মে) সকাল ১০ টায় ফিলিপনগর ইউনিয়ন জামায়াতের প্রধান কার্যালয়ের সামনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত ফিলিপনগর ইউনিয়ন চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ খাজা আহমেদ এর তত্ত্বাবধানে দাতব্য সংস্থা আইএইচএইচ ও ভুসলেট এর অর্থায়নে এ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ খাজা আহমেদ জানান, ঈদুল আজহা উপলক্ষে ঐকান্তিক প্রচেষ্টায় ফিলিপনগরে ৩০০ পরিবারের মাঝে ১ বস্তা (২৫ কেজি) চাউল, ৩ কেজি আলু, ১.৫ কেজি পেয়াজ, ৮০০ গ্রাম রসুন, ৮০০ গ্রাম মসুরের ডাল, ৮০০ গ্রাম চিনি ও ১ লিটার সয়াবিন তৈল খাদ্য সামগ্রী বিতরন করা হয়েছে। এছাড়াও আগামীকাল সারাদিন ইউনিয়নের সকল প্রান্তে দল-মত নির্বিশেষে পিছিয়ে পড়া মানুষের বাড়িতে বাড়িতে খাদ্য সামগ্রী পৌঁছে দেওয়া হবে। ইনশাআল্লাহ ঈদুল আজহা উপলক্ষে ৬ হাজার কেজি খাদ্য সামগ্রী বিতরণ করা হবে।
প্রিন্ট করুন










Discussion about this post