Tuesday, 17 November 2026
🕗
দৈনিক দেশতথ্য
Advertisement
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার
No Result
View All Result
দৈনিক দেশতথ্য
No Result
View All Result

মিরপুরে মাদক ব্যবসায়ীকে ছাড়াতে থানায় তদবির, জামায়াতের চার নেতা আটক

দেশতথ্য ঢাকা অফিস by দেশতথ্য ঢাকা অফিস
Sunday, 10 May, 2026.
in প্রধান খবর
Reading Time: 1 min read
0
মিরপুরে মাদক ব্যবসায়ীকে ছাড়াতে থানায় তদবির, জামায়াতের চার নেতা আটক
Share on FacebookShare on Twitter Share on E-mail Share on WhatsApp

মারফত আফ্রিদী, মিরপুর (কুষ্টিয়া) প্রতিনিধি:
মাদক ব্যবসায়ীকে ছাড়িয়ে আনার জন্য তদবির করতে গিয়ে কুষ্টিয়ার মিরপুর থানায় আটক হয়েছেন জামায়াতের চার নেতাসহ বিএনপির এক নেতা।

শনিবার রাতে ওসির কক্ষে মাদক ব্যবসায়ীকে ছাড়িয়ে আনার জন্য তদবির করতে গিয়ে এ আটকের ঘটনা ঘটে।

বর্তমানে তাঁদের থানা হেফাজতে রাখা হয়েছে। রোববার দুপুর সাড়ে ১২টা পর্যন্ত তারা থানা হেফাজতে ছিলেন। আর গ্রেপ্তার মাদক ব্যবসায়ীকে আদালতে পাঠানো হয়েছে।
পুলিশের দাবি, আটক ব্যক্তিদের মধ্যে একজন স্থানীয় বিএনপির নেতা এনামুল হক। তিনি সদরপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) ৬নম্বর ওয়ার্ডের সদস্য। বাকি চারজন জামায়াতের স্থানীয় নেতা। তাঁরা হলেন উপজেলার নওদা আজমপুর গ্রামের সাইদুল ইসলাম, একই এলাকার সুজন আলী, আলাউদ্দিন ও শফিকুল ইসলাম।
মিরপুর উপজেলা জামায়াতের সেক্রেটারি মহিউদ্দিন মুঠোফোনে এ প্রতিনিধিকে জানান, আজ সকালে তিনি সামাজিক যোগাযোগের মাধ্যমে বিষয়টি জেনেছেন। তিনি বলেন, ‘আটক চারজন সরাসরি জামায়াতের কোনো কমিটিতে নেই। তবে আমাদের সাপোর্টার এবং গত নির্বাচনে তারা আমাদের ভোট দিয়েছেন। প্রচার–প্রচারণায়ও ছিলেন।’
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল রাত সাড়ে আটটার দিকে নওদা আজমপুর গ্রামের মাদক ব্যবসায়ী হিসেবে পরিচিত রবিউল ইসলামকে ইয়াবাসহ নিজ এলাকা থেকে আটক করে পুলিশ। রবিউলকে মাদকসহ থানায় নেওয়ার কিছুক্ষণ পরই সেখানে উপস্থিত হন স্থানীয় বিএনপি নেতা ও ইউপি সদস্য এনামুল হক, জামায়াত নেতা সাইদুল ইসলাম, সুজন আলী, আলাউদ্দিন ও শফিকুল। তাঁরা রবিউলকে ছেড়ে দেওয়ার জন্য ওসির কাছে তদবির করতে থাকেন। একপর্যায়ে তাঁরা ওসির সঙ্গে তর্কে জড়িয়ে পড়েন।
এ বিষয়ে জানতে চাইলে মিরপুর থানার ওসি শহিদুল ইসলাম বলেন, মাদকসহ পুলিশের হাতে আটক এক চিহ্নিত মাদক ব্যবসায়ীকে ছাড়াতে তদবির নিয়ে আসছিলেন স্থানীয় বিএনপি নেতা ও ইউপি সদস্য এনামুল হকসহ চার জামায়াত নেতা। তাঁরা বারবার তদবির ও চাপ সৃষ্টি করেন। মাদক কারবারির পক্ষে তদবির করার জন্য তাঁদেরও হেফাজতে নেওয়া হয়। সারা রাত তাঁদের থানায় রাখা হয়। মাদক ব্যবসায়ীকে সকালে আদালতে পাঠানো হয়েছে। থানা হেফাজতে থাকা পাঁচজনের বিষয়ে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

প্রিন্ট করুন প্রিন্ট করুন
Previous Post

মিরপুরে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত

Next Post

দৌলতপুরে খাদ্য সামগ্রী বিতরণ

Related Posts

হাইকোর্টে সোহেল রানার মৃত্যুদণ্ড বহাল
জাতীয় খবর

হাইকোর্টে সোহেল রানার মৃত্যুদণ্ড বহাল

সাবেক মেয়র সাঈদ খোকন গ্রেফতার
জাতীয় খবর

সাবেক মেয়র সাঈদ খোকন গ্রেফতার

পূর্বাচলের পরিকল্পিত উন্নয়ন রক্ষায় অনুমোদনহীন ল্যান্ড প্রজেক্ট বন্ধের দাবি
জাতীয় খবর

পূর্বাচলের পরিকল্পিত উন্নয়ন রক্ষায় অনুমোদনহীন ল্যান্ড প্রজেক্ট বন্ধের দাবি

Next Post
দৌলতপুরে খাদ্য সামগ্রী বিতরণ

দৌলতপুরে খাদ্য সামগ্রী বিতরণ

Discussion about this post

সর্বশেষ সংবাদ

হাইকোর্টে সোহেল রানার মৃত্যুদণ্ড বহাল

হাইকোর্টে সোহেল রানার মৃত্যুদণ্ড বহাল

সাবেক মেয়র সাঈদ খোকন গ্রেফতার

সাবেক মেয়র সাঈদ খোকন গ্রেফতার

পূর্বাচলের পরিকল্পিত উন্নয়ন রক্ষায় অনুমোদনহীন ল্যান্ড প্রজেক্ট বন্ধের দাবি

পূর্বাচলের পরিকল্পিত উন্নয়ন রক্ষায় অনুমোদনহীন ল্যান্ড প্রজেক্ট বন্ধের দাবি

ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ৪ সমুদ্র বন্দরে সতর্ক সংকেত

ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ৪ সমুদ্র বন্দরে সতর্ক সংকেত

ইন্দোনেশিয়ায় শক্তিশালী ভূমিকম্পের আঘাত, কেঁপে উঠল অস্ট্রেলিয়াও

ইন্দোনেশিয়ায় শক্তিশালী ভূমিকম্পের আঘাত, কেঁপে উঠল অস্ট্রেলিয়াও

আর্কাইভ

November 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  
« Oct    

প্রকাশক ও সম্পাদকঃ মোঃ আব্দুল বারী
ইমেইলঃ [email protected]

Mobile No- +88 01710862632
ঢাকা অফিসঃ ৩৩ কাকরাইল (২য় তলা)
ভিআইপি রোড, কাকরাইল ঢাকা -১০০০
প্রেসবিজ্ঞপ্তি পাঠানোর ইমেল:
[email protected]
কুষ্টিয়া অফিস: দৈনিক দেশতথ্য
দাদাপুর রোড (মজমপুর)
(কুষ্টিয়া পুলিশ লাইনের সামনে)
মোবাইল:01716831971

Copyright © 2024 dailydeshtottoh All right reserved. Developed by WEBSBD.NET

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার

Copyright © 2024 dailydeshtottoh All right reserved. Developed by WEBSBD.NET

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist