Wednesday, 11 November 2026
🕗
দৈনিক দেশতথ্য
Advertisement
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার
No Result
View All Result
দৈনিক দেশতথ্য
No Result
View All Result

দৌলতপুরে গোরস্থানের জমি দখলকারী ভূমিদস্যুর বিচার দাবিতে মানববন্ধন

দেশতথ্য ঢাকা অফিস by দেশতথ্য ঢাকা অফিস
Wednesday, 4 November, 2026.
in স্থানীয় খবর
Reading Time: 1 min read
0
দৌলতপুরে গোরস্থানের জমি দখলকারী ভূমিদস্যুর বিচার দাবিতে মানববন্ধন

oplus_0

Share on FacebookShare on Twitter Share on E-mail Share on WhatsApp

জাহিদ হাসান, ভেড়ামারা (কুষ্টিয়া) প্রতিনিধিঃ

দৌলতপুরে গোরস্থানের জমি দখলকারী ভূমিদস্যু শওকত বাহিনীর বিচার দাবিতে এলাকাবাসীর বিক্ষোভ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

গতকাল বুধবার (৪ নভেম্বর) বিকাল ৪টায় উপজেলার মরিচা ইউনিয়নের হাটখোলাপাড়া গ্রামের হাটখোলাপাড়া গোরস্থান মার্কেট এর সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন, স্থানীয় নারী-পুরুষসহ সর্বস্তরের মানুষ।

বিক্ষোভে অংশগ্রহণকারীরা “বিচার চাই, অবৈধ দখলদার ভূমিদস্যু শওকত বাহিনীর বিচার চাই” লেখা ব্যানার নিয়ে রাস্তায় দাঁড়ায়। তাদের অভিযোগ, শওকত ও তার বাহিনী দীর্ঘদিন ধরে গোরস্থানের জমিসহ এলাকার বিভিন্ন জমি অবৈধভাবে দখল করে আসছে। এলাকাবাসী বলেন, গোরস্থানের মতো একটি পবিত্র স্থানের জমি দখল করে মার্কেট বানানো অত্যন্ত নিন্দনীয় কাজ। আমরা প্রশাসনের কাছে এর সুষ্ঠ বিচার চাই। তারা অবিলম্বে অবৈধ দখল উচ্ছেদ ও অভিযুক্ত শওকত বাহিনীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য উপজেলা প্রশাসন ও জেলা প্রশাসকের হস্তক্ষেপ কামনা করেছেন।
এসময় হাটখোলা পাড়া গোরস্থান কমিটির সভাপতি মোঃ আঃ লতিফ (লিটন), সেক্রেটারি সোনা মহলদার, সদস্য ও হাটখোলা পাড়া হাফিজিয়া নূরানি মাদ্রাসার সভাপতি আব্দুল জব্বার, গোরস্থানের সহ-সভাপতি আশরাফ দফাদার, উপদেষ্টা জাহিদ হোসেন, হাটখোলা পাড়া জামে মসজিদের সভাপতি আশরাফুল আলম, উপদেষ্টা সিদ্দিক মহলদার, মোছাঃ শামসুন্নাহার বিথী ও শিউলী খাতুন প্রমূখ।

উল্লেখ্য, কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় হাটখোলাপাড়া গোরস্থানের জমি জবরদখলের অপচেষ্টা এবং গোরস্থান কমিটির লোকজনকে প্রাণনাশের হুমকির অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় এলাকার সাধারণ মানুষের মধ্যে চরম উত্তেজনা ও ক্ষোভ বিরাজ করছে। অভিযোগ সূত্রে জানা যায়, দৌলতপুর থানাধীন কোলদিয়াড় মৌজায় এসএ ১৪৫ নং খতিয়ানের এবং এসএ ৩০৪৭ নং দাগে মোট ১.৩০০০ একর জমির মধ্যে খলিল দফাদার ও তাঁর অন্যান্য শরিকগণ বিভিন্ন সময়ে মোট .৬৩০০ একর জমি হাটখোলাপাড়া গোরস্থানের নামে দলিলের মাধ্যমে রেজিস্ট্রি করে দেন। বিবাদীদের পূর্বপুরুষগণ জমি রেজিস্ট্রি করে দিলেও বর্তমানে বিবাদীরা পেশিশক্তি খাটিয়ে এবং দলীয় প্রভাব বিস্তার করে উক্ত জমি জবরদখলের পাঁয়তারা চালাচ্ছেন। এমনকি কবর কমিটির লোকজনকে প্রাণনাশের হুমকিও দেওয়া হচ্ছে।
​স্থানীয় সূত্রে জানা যায়, গত ০১/০৫/২০২৬ তারিখে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও গ্রামবাসীর উপস্থিতিতে সার্ভেয়ার দিয়ে জমি মাপজোক করে গোরস্থানের সীমানা নির্ধারণ ও পিলার স্থাপন করা হয়। কিন্তু বিবাদীরা তা অমান্য করে পুনরায় জমি দখলের চেষ্টা চালান। এর ধারাবাহিকতায় গত ০২/১১/২০২৬ তারিখে সকাল আনুমানিক ৯টার দিকে বিবাদীরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে হাটখোলাপাড়া গ্রামের গোরস্থানের জমিতে জোরপূর্বক জবরদখলের চেষ্টা করেন। এ সময় গোরস্থান কমিটির সভাপতি মোহাম্মদ আব্দুল লতিফ এবং সাধারণ সম্পাদক মো. সোনাউল্লাহসহ অন্যান্য বাধা দিতে গেলে বিবাদীরা তাদের অকথ্য ভাষায় গালিগালাজ করেন এবং খুন-যখমের হুমকি দিয়ে তেড়ে আসেন। উত্তপ্ত পরিস্থিতি দেখে কমিটির লোকজন নিরাপদ দূরত্বে সরে আসেন। ​
এ বিষয়ে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়ে হাটখোলাপাড়া গোরস্থান কমিটি ও এলাকাবাসী। দৌলতপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। এলাকার শান্তি শৃঙ্খলা রক্ষার্থে এবং গোরস্থানের জমি রক্ষায় প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন স্থানীয়রা।

এল//দৈনিক দেশতথ্য //ঢাকা //

প্রিন্ট করুন প্রিন্ট করুন
Previous Post

পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ছাড়াই কুষ্টিয়ায় চলছে অটো রাইচ মিল!

Next Post

পার্বতীপুরে ট্রেনে কাটা পড়ে শিক্ষিকার মৃত্যু

Related Posts

কোটালীপাড়ায় দুটি প্রশিক্ষণের কোর্সের উদ্বোধন
স্থানীয় খবর

কোটালীপাড়ায় দুটি প্রশিক্ষণের কোর্সের উদ্বোধন

ধনবাড়ীতে আগুনে বসতঘর পুড়ে ছাই, ক্ষতি সাড়ে ৬ লাখ টাকা
স্থানীয় খবর

ধনবাড়ীতে আগুনে বসতঘর পুড়ে ছাই, ক্ষতি সাড়ে ৬ লাখ টাকা

নোয়াখালীতে সীমানা বিরোধে তরুণ খুন, গ্রেপ্তার ৩
স্থানীয় খবর

নোয়াখালীতে সীমানা বিরোধে তরুণ খুন, গ্রেপ্তার ৩

Next Post
পার্বতীপুরে ট্রেনে কাটা পড়ে শিক্ষিকার মৃত্যু

পার্বতীপুরে ট্রেনে কাটা পড়ে শিক্ষিকার মৃত্যু

Discussion about this post

সর্বশেষ সংবাদ

আত্মরক্ষায় যেকোনো পদক্ষেপ নিতে পারবে আইনশৃঙ্খলা বাহিনী: স্বরাষ্ট্রমন্ত্রী

আত্মরক্ষায় যেকোনো পদক্ষেপ নিতে পারবে আইনশৃঙ্খলা বাহিনী: স্বরাষ্ট্রমন্ত্রী

২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৬ জনের মৃত্যু

২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৬ জনের মৃত্যু

এসএস পাওয়ারের একমাত্র গ্রাহক লিয়ানেক্স এবার রামপালের দৌড়ে

এসএস পাওয়ারের একমাত্র গ্রাহক লিয়ানেক্স এবার রামপালের দৌড়ে

অনুমোদনহীন রিফাইনারিতে ক্রুড আমদানির আবেদন, বিপাকে জ্বালানি খাত

অনুমোদনহীন রিফাইনারিতে ক্রুড আমদানির আবেদন, বিপাকে জ্বালানি খাত

সাকিবের পর সুপার নাইন্টিতে দল পেলেন মাহমুদউল্লাহ

সাকিবের পর সুপার নাইন্টিতে দল পেলেন মাহমুদউল্লাহ

আর্কাইভ

November 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  
« Oct    

প্রকাশক ও সম্পাদকঃ মোঃ আব্দুল বারী
ইমেইলঃ [email protected]

Mobile No- +88 01710862632
ঢাকা অফিসঃ ৩৩ কাকরাইল (২য় তলা)
ভিআইপি রোড, কাকরাইল ঢাকা -১০০০
প্রেসবিজ্ঞপ্তি পাঠানোর ইমেল:
[email protected]
কুষ্টিয়া অফিস: দৈনিক দেশতথ্য
দাদাপুর রোড (মজমপুর)
(কুষ্টিয়া পুলিশ লাইনের সামনে)
মোবাইল:01716831971

Copyright © 2024 dailydeshtottoh All right reserved. Developed by WEBSBD.NET

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার

Copyright © 2024 dailydeshtottoh All right reserved. Developed by WEBSBD.NET

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist