হেলাল উদ্দিন,দৌলতপুর(কুষ্টিয়া): কুষ্টিয়ার দৌলতপুরে ভারতীয় নাসিক রেড এন-৫৩ জাতের গ্রীষ্মকালীন পেঁয়াজ (বীজ কন্দ) চাষে সফলতা এসেছে।
শনিবার সকাল ১০টায় উপজেলার খলিসাকুন্ডি ইউনিয়নের ‘উত্তর চর খলিসাকুন্ডি’মাঠে গ্রীষ্মকালীন এই পেঁয়াজ চাষ মনিটরিং এ আসেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর (খামার বাড়ি) অতিরিক্ত পরিচালক (মনিটরিং ও বাস্তবায়ন) কৃষিবিদ ড. মোঃ জামাল উদ্দীন। এ সময় তিনি বলেন, দেশে উৎপাদিত শীতকালীন পেঁয়াজ ফুরিয়ে যাওয়ার পর হু হু করে বাড়তে থাকে অতি প্রয়োজনীয় এই পণ্যটির দাম। তখন এ চাহিদা মেটানোর জন্য ভারত থেকে পেঁয়াজ আমদানি করতে হয়। ফলে পেঁয়াজের দাম বাড়তে শুরু করে বাজারে। পেঁয়াজ আমদানিতে ব্যয় হয় বিপুল পরিমাণ বৈদেশিক ডলার। এ কারণে দেশে পেঁয়াজের উৎপাদন বাড়াতে এই উদ্যোগ গ্রহণ করছে কৃষি বিভাগ।এতে আমদানি নির্ভরতা ও ব্যয় কমবে বলে আশা করেন তিনি। এসময় পরিদর্শন টিমে ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর যশোর অঞ্চলের অতিরিক্ত পরিচালক কৃষিবিদ আলমগীর বিশ্বাস, কুষ্টিয়া খামার বাড়ির পরিচালক ড. শওকত হোসেন ভূঁইয়া, অতিরিক্ত উপপরিচালক (শস্য) ওয়াহিদুজ্জামান। এছাড়াও দৌলতপুর উপজেলা কৃষি অফিসার রেহেনা পারভীন,উপজেলা অতিরিক্ত কৃষি অফিসার আলী আহমেদ ও দৌলতপুর কৃষি সম্প্রসারণ অফিসার, খলিশাকুন্ডি ব্লকের উপসহকারি কৃষি অফিসার একরামুল হক ও উপসহকারি কৃষি অফিসার উজ্জল আলীসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
প্রিন্ট করুন










Discussion about this post