Sunday, 15 November 2026
🕗
দৈনিক দেশতথ্য
Advertisement
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার
No Result
View All Result
দৈনিক দেশতথ্য
No Result
View All Result

দৌলতপুরে পাঠদান কার্যক্রমে এখনও ঢিমে তাল

দেশতথ্য ডেস্ক by দেশতথ্য ডেস্ক
Wednesday, 25 September, 2024.
in স্থানীয় খবর
Reading Time: 1 min read
0
দৌলতপুরে পাঠদান কার্যক্রমে এখনও ঢিমে তাল
Share on FacebookShare on Twitter Share on E-mail Share on WhatsApp

(নেপথ্যে শিক্ষক অনুপস্থিতি)

হেলাল উদ্দিন, দৌলতপুর(কুষ্টিয়া) :

পাঠদান কার্যক্রমে এখনও ঢিমে তাল কুষ্টিয়ার দৌলতপুরের প্রাথমিক,মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠান গুলোতে। শিক্ষার্থীদের চেয়ে এখন শিক্ষা প্রতিষ্ঠানে আসতে অনিহা বেশি যেন শিক্ষকদের। দৌলতপুর উপজেলার ৩শ’৩৭টি শিক্ষা প্রতিষ্ঠানের সিংহভাগেরই পাঠদান কার্যক্রমের নাজুক পরিস্থিতি। এমন পরিস্থিতিতেও সন্তুষ্টি প্রকাশ করছেন দৌলতপুরের খোদ শিক্ষা কর্মকর্তারা।

সরেজমিনে দৌলতপুরের বিভিন্ন এলাকার শিক্ষাপ্রতিষ্ঠান ঘুরে দেখা যায়, প্রতিষ্ঠানগুলো খোলা থাকলেও নিয়মিত পাঠদান যথারীতি চলছে না। শিক্ষার্থীরা প্রতিষ্ঠানে আসলেও ঘুরেফিরে গল্প করেই সময় কাটাচ্ছে সহপাঠীদের সাথে। আর এমন দৃশ্য চলছে দীর্ঘদিন।নার্সিং ইন্সটিটিউটের একজন, কলেজের দু’জন, মাধ্যমিকের দু’জন, প্রাথমিকের একজন, কারিগরি একজন এবং একজন মাদ্রাসা শিক্ষার্থীর মন্তব্যে জানা যায়, অনেক শিক্ষক এখন রাজনৈতিক মোড়কে গিয়ে রাজনীতি নিয়ে ক্যাম্পাসের বাইরে ব্যাস্ত থাকছেন, আবার অনেক শিক্ষক রাজনৈতিক কারণেই এখন আত্মগোপনে, এতে শিক্ষা কার্যক্রম ব্যহত হচ্ছে। প্রতিষ্ঠানের পক্ষেও শিক্ষার্থীদের কোনো সুনির্দিষ্ট তথ্য দেয়া হচ্ছে না। উপজেলাটির অধিকাংশ শিক্ষা প্রতিষ্ঠানই নিয়মনীতির বাইরে চলছে, শ্রেণী কার্যক্রম নেই বললেই চলে বলে মন্তব্য শিক্ষার্থীদের।পিপুলবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আরোজুল ইসলাম জানান, সরকার পরিবর্তনের সময়টাতে পাঠদান কার্যক্রম ভেঙে পড়লেও বর্তমানে আমরা আমাদের প্রতিষ্ঠান সুষ্ঠু ভাবে নতুন উদ্যমে চলানোর চেষ্টা করছি।খাস মথুরাপুর পিপলস কলেজের অধ্যক্ষ সেলিম রেজা মন্তব্য করেন, প্রথমত যেসব শিক্ষকরা মনে করছেন তারা রাজনৈতিক ভাবে দলীয় ক্ষমতায় চলে এসেছে তারা কলেজে নিয়মিত কাজ করছেন না। পাশাপাশি যারা ভিন্ন মতাদর্শের তাদেরও কেউ কেউ আত্ম ভয়ে কলেজে আসছেন না। শিক্ষকদের বিশৃঙ্খলার জন্য শিক্ষার্থীরাও ক্যাম্পাসে ক্লাস মুখী হচ্ছে না। শুধু মথুরাপুর কলেজই না, দৌলতপুরের বিভিন্ন কলেজসহ নানা  শিক্ষাপ্রতিষ্ঠানের বর্তমান অবস্থা একই বলেও দাবি করেন এই জ্যেষ্ঠ শিক্ষক।

তবে এ প্রসঙ্গে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সাঈদা সিদ্দিকা দাবি করেন, প্রাথমিক শিক্ষায় খুব একটা সমস্যা নেই। গ্রাম পর্যায়ের শিশুদের স্কুলে আগ্রহী করতে দুপুরের খাবার সহ গুণগত শিক্ষা ব্যবস্থা নিশ্চিতে বেশকিছু পদক্ষেপ দরকার।মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শফিউল আলম বলেন, দুটি উচ্চমাধ্যমিকে প্রতিষ্ঠান প্রধান আসছেন না। দুটি মাধ্যমিকেও আছেন না। তাতে কার্যক্রম ব্যাহত হচ্ছে। দিন দিন প্রতিষ্ঠানে আসতে শিক্ষার্থীদের আগ্রহ বাড়ছে বলেও জানান তিনি।তবে,দৌলতপুরে অন্তত ৮টি শিক্ষা প্রতিষ্ঠানে প্রতিষ্ঠান প্রধান প্রাতিষ্ঠানিক কার্যক্রমে অংশ নিচ্ছেন না বলে জানা গেছে। নিয়মিত অনুপস্থিত থাকছেন বেশকিছু সহকারী শিক্ষকও। সবচেয়ে বেশি সংখ্যা প্রতিষ্ঠানে সাময়িক উপস্থিত হওয়া ও শ্রেণী কার্যক্রমে উপস্থিত না হওয়া শিক্ষকদের।এর আগে,উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষকের পদত্যাগের দাবিতে বিভিন্ন কর্মসূচি হয়।

টি//দৈনিক দেশতথ্য//২৪ সেপ্টম্বর,২০২৪//

Tags: কুষ্টিয়া নিউজ
প্রিন্ট করুন প্রিন্ট করুন
Previous Post

সাপাহারে বিজিবির মতবিনিময় সভা অনুষ্ঠিত

Next Post

ঝিনাইদহে মিনি ট্রাকের ধাক্কায় ২ জন নিহত

Related Posts

মধ্যনগর থেকে কলমাকান্দা বারোমাসি সড়ক নির্মাণের দাবিতে মানববন্ধন
স্থানীয় খবর

মধ্যনগর থেকে কলমাকান্দা বারোমাসি সড়ক নির্মাণের দাবিতে মানববন্ধন

নোয়াখালীতে বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত
স্থানীয় খবর

নোয়াখালীতে বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত

শিশুদের খেলাকে কেন্দ্র করে বৃদ্ধকে পিটিয়ে হত্যা
স্থানীয় খবর

শিশুদের খেলাকে কেন্দ্র করে বৃদ্ধকে পিটিয়ে হত্যা

Next Post
ঝিনাইদহে মিনি ট্রাকের ধাক্কায় ২ জন নিহত

ঝিনাইদহে মিনি ট্রাকের ধাক্কায় ২ জন নিহত

Discussion about this post

সর্বশেষ সংবাদ

মধ্যনগর থেকে কলমাকান্দা বারোমাসি সড়ক নির্মাণের দাবিতে মানববন্ধন

মধ্যনগর থেকে কলমাকান্দা বারোমাসি সড়ক নির্মাণের দাবিতে মানববন্ধন

ভালুকায় কিন্ডারগার্টেন বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

ভালুকায় কিন্ডারগার্টেন বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

নোয়াখালীতে বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত

নোয়াখালীতে বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত

শিশুদের খেলাকে কেন্দ্র করে বৃদ্ধকে পিটিয়ে হত্যা

শিশুদের খেলাকে কেন্দ্র করে বৃদ্ধকে পিটিয়ে হত্যা

ইয়াবা সেবনের ভিডিও ফেসবুকে, কলাপাড়ায় ছাত্রদল নেতা বহিষ্কার

ইয়াবা সেবনের ভিডিও ফেসবুকে, কলাপাড়ায় ছাত্রদল নেতা বহিষ্কার

আর্কাইভ

November 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  
« Oct    

প্রকাশক ও সম্পাদকঃ মোঃ আব্দুল বারী
ইমেইলঃ [email protected]

Mobile No- +88 01710862632
ঢাকা অফিসঃ ৩৩ কাকরাইল (২য় তলা)
ভিআইপি রোড, কাকরাইল ঢাকা -১০০০
প্রেসবিজ্ঞপ্তি পাঠানোর ইমেল:
[email protected]
কুষ্টিয়া অফিস: দৈনিক দেশতথ্য
দাদাপুর রোড (মজমপুর)
(কুষ্টিয়া পুলিশ লাইনের সামনে)
মোবাইল:01716831971

Copyright © 2024 dailydeshtottoh All right reserved. Developed by WEBSBD.NET

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • জাতীয় খবর
  • স্থানীয় খবর
  • বিদেশি খবর
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • কৃষি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ধর্ম
  • আইটির খবর
  • লাইফস্টাইল
    • ভ্রমণ তথ্য
  • সম্পাদকীয়
    • মতামত
  • অন্যান্য
    • প্রাপ্ত বয়ষ্কদের পাতা
    • সাহিত্য ও সংষ্কৃতি
    • স্মৃতিচারণ/স্মরণ
    • ফটো গ্যালারী
  • ই-পেপার

Copyright © 2024 dailydeshtottoh All right reserved. Developed by WEBSBD.NET

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist